/indian-express-bangla/media/media_files/2025/06/05/nU8h7YPwf36J8RgWXlA9.jpg)
আর কে কে জায়গা পেল লড়াইয়ে?
দুপুর গড়াতেই টিভির সামনে বসে পড়েন যারা, তাঁদের সিরিয়াল না দেখলে ভাত হজম হয় না। আর দিনের পর দিন ধরে ভক্তরাই একটি সিরিয়ালকে জনপ্রিয় করে তোলেন। আর এই সপ্তাহে দেখা যাচ্ছে তাঁদের পছন্দের একটি ধারাবাহিক রয়েছে একদম টপে। বেশ কিছু সপ্তাহ ধরেই টিআরপি তালিকার শীর্ষে জায়গা করে নিচ্ছে এই ধারাবাহিক।
পরশুরাম আজকের নায়ক আবারও বেঙ্গল টপার। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং - ৯ ৪। স্টার জলসার আরেকটি ধারাবাহিক রয়েছে প্রথম পাঁচের দ্বিতীয় স্থানে। রাঙ্গামতি তীরন্দাজ জায়গা করে নিয়েছে ঠিক এরপরেই। প্রাপ্ত রেটিং ৯ ২। তৃতীয় স্থানে রয়েছে কোন ধারাবাহিক? ও মোর দরদিয়া ধারাবাহিক অল্প কিছুদিনের মধ্যেই টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে।
করণের সঙ্গে সম্পর্ক কেন ভাঙে? গৌরবের প্রেমে পড়তেই কৃতিকার বিচ্ছেদের গল্প ভাইরাল
চতুর্থ স্থানে দুর্বার গতিতে এগিয়ে আসা একটি ধারাবাহিক রয়েছে। কিছু সপ্তাহের মধ্যেই স্বস্তিকা-অর্ণবের এই সিরিয়াল বেশ পছন্দ করেছে মানুষ। প্রফেসর বিদ্যা ব্যানার্জি- এই ধারাবাহিক রয়েছে চতুর্থ স্থানে, রেটিং- ৮৩। পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার আরেকটি ধারাবাহিক। তাঁর নাম লক্ষ্মী ঝাঁপি। বহুদিন পর দেখা যাচ্ছে, সৌরভকে ধারাবাহিকে এবং এসেই তিনি কামাল করেছেন। এই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৮২। সাই-ফাই ধারাবাহিক কম্পাস রয়েছে ষষ্ঠ স্থানে।
তবে, সময়ের পরিসরে পরিণীতা এখন অনেকটাই পিছিয়ে পড়েছে। রায়ান-পারুলের সাংসারিক গল্প দর্শকদের খুব একটা মনে ধরছে না তবে? সপ্তম স্থানে রয়েছে এই ধারাবাহিক। প্রাপ্ত রেটিং ৬৯। এছাড়াও বেশ কিছু পুরনো ধারাবাহিক রয়েছে টিআরপি তালিকায়। যেমন? ফুলকি একেবারেই রয়েছে দশম স্থানে। অষ্টম স্থানে রয়েছে চিরসখা এবং নবমে রয়েছে আমাদের দাদামনি।
সামনে শুরু হওয়ার কথা বেশ কিছু নতুন ধারাবাহিকের। তাঁর মধ্য তারে ধরি ধরি মনে করি নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us