/indian-express-bangla/media/media_files/2025/11/20/cats-2025-11-20-12-25-09.jpg)
জীতু প্রসঙ্গে....
Chirodini Tumi Je Amar: দীর্ঘদিন পর ধারাবাহিকে ফিরেছিলেন জীতু কমল ও দিতিপ্রিয়া রায়। অন স্ক্রিন কেমেস্ট্রি মেগার দর্শকের মনে দাগ কেটেছে। টিআরপি তায়িকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে চিরদিনই তুমি যে আমার। বেঙ্গল টপারের তকমাও ছিনিয়ে নিয়েছে টেলিভিশনের এই নতুন জুটি। সিরিয়ালের জনপ্রিয়তা যখন আকাশছোঁয়া ঠিক তখনই বজ্রাঘাত! জীতুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে শট দিতে নারাজ দিতিপ্রিয়া। তাঁর এই সিদ্ধান্ত ঘিরেই তুলকালাম। অবশেষে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন জীতু কমল। অতীতে যাঁদের সঙ্গে টেলিভিশনে কাজ করেছেন তাঁদের সঙ্গেও কোনও সমস্যায় জড়িয়েছিলেন পর্দার আর্য?
'চিরদিনই তুমি যে আমার' বন্ধ নিয়ে চর্চার মাঝে স্মৃতিভ্রষ্ঠ আর্য! অপুর সঙ্গে সময় কাটাতেই যা ঘটল...
সেই বিষয়ে খোঁজ নিতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল 'অর্ধাঙ্গিনী' ধারাবাহিকের সহ অভিনেত্রী ও জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসের সঙ্গে। মিলন তিথি-র ঊষসী রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাফ বলেন, এই বিষয়ে কোনও কথা বলতে চান না বরং, টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের প্রস্তুতিতে মনোনিবেশ করতে চান। অন্যদিকে নবনীতাও খুব বেশি কিছু বলতে চাননি। তাঁর বক্তব্য, 'আমি শহরের বাইরে ছিলাম। গতকাল রাতেই ফিরেছি। তাছাড়া আমি জীতু সম্পর্কে কোনও কথা বলতে চাই না।'
আরও পড়ুন সিনেমা-সিরিজের থেকে এখনও পর্যন্ত সিরিয়ালের 'রিচ'-'সিকিওরিটি' অনেক বেশি : ঊষসী
আরও যোগ করেন, 'আমি কারও বিষয়ে কোনও মন্তব্য করা পছন্দ করি না। আমাদের মধ্যে এখন কোনও সম্পর্কও নেই। জীতুর জীবনে কিছু ঘটলে সেখানে আমার মন্তব্য করাও উচিত নয়। শুধু এটুকু বলতে পারি যা হচ্ছে সেটা ভাল হচ্ছে না খারাপ সেই বিষয়ে মত পেশ করার জন্য আমি গুরুত্বপূর্ণ কেউ নই।' প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতেও জীতু-দিতিপ্রিয়ার মধ্যে তুমুল অশান্তি হয়, অন্দরের কেচ্ছা প্রকাশ্যে আসতেই তুমুল চর্চা হয়েছিল।
আরও পড়ুনশুটিংয়ের মাঝে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে জীতু, 'আর্য'-র জন্য উদ্বিগ্ন 'অপর্ণা' দিতিপ্রিয়া
নিজেদের মধ্যে মিটমিট করে ফের কাজ শুরু করতেই ঝামেলা। সোশ্যাল মিডিয়াও দ্বিবিভক্ত। একপক্ষ দিতিপ্রিয়াকে খোঁচা মেরে আপত্তিকর মন্তব্য করছে আর একদল জীতুর প্রতি সহানুভূতি দেখাচ্ছে। আর্যর জুতোয় কে পা গলাবেন সেই নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে চর্চা তুঙ্গে। রণজয় বিষ্ণুকে নিয়ে জল্পনা শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁর কাছে এমন কোনও খবর নেই।
আরও পড়ুন 'আমাকে দেখলে ওঁর ভাল লাগবে কিনা...', জীতুর অসুস্থতা প্রসঙ্গে কী বলছেন প্রাক্তন স্ত্রী নবনীতা?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us