/indian-express-bangla/media/media_files/2025/11/20/cats-2025-11-20-17-05-32.jpg)
সোনালি স্মরণে
Sonali Chakraborty: দিনটা ছিল ৩১ অক্টোবর, ২০২২ সেই দিন সকালেই অভিনেতা শঙ্কর চক্রবর্তীর জীবনে নেমে এসেছিল কালো মেঘের ঘনঘটা। জীবনসঙ্গী সোনালি চক্রবর্তীকে চিরদিনের মতো হারিয়ে ফেলছিলেন। সোনালি চক্রবর্তীর প্রয়াণে শোকস্তব্ধ ছিল টিনসেল টাউন। দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে ২০২২ সালের ৩১ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেখতে দেখতে স্ত্রীকে ছাড়া তিন বছর কাটিয়ে ফেললেন শঙ্কর চক্রবর্তী। ২০ নভেম্বর সোনালি চক্রবর্তীর জন্মদিন। আজকের দিনে খুব স্বাভাবিকভাবেই মন খারাপ অভিনেতার। সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর রঙিন একটি ছবি পোস্ট করে শঙ্কর চক্রবর্তী লিখেছেন, 'আমার প্রাণের মানুষ আছে প্রাণে...আজ তোমার জন্মদিন। রুনু আমি ভুলিনি ভুলতে পারব না।'
কমেন্ট বক্সে সোনালিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নেটনাগরিকের একাংশ এবং প্রিয়জনেরা। কিডনির সমস্যায় ভুগছিলেন শঙ্কর পত্মী, শেষ পর্যন্ত কিডনি ফেলিওর হয়েই মারা গিয়েছিলেন। শংকর চক্রবর্তীর মতোই সোনালিও পেশায় একজন অভিনেত্রীই ছিলেন। বাংলা ইন্ডাস্ট্রিতে অনেকটা অবদান রয়েছে সোনালি চক্রবর্তীর। শেষ কাজ ছিল বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া। সোলাঙ্কির জেঠিমার চরিত্রে অভিনয় করতেন শংকর চক্রবর্তীর প্রয়াত স্ত্রী সোনালি চক্রবর্তী।
আরও পড়ুন যদি লুক সেট হতো তাহলে তো সেই ছবি ব্যবহার করত, যে ভুল করে সে সাফাই দেয় আমি সমঝোতা করি না: সাগরিকা রায়
সেই ধারাবাহিকে অল্প কিছুদিনের জন্য অভিনয় করেছিলেন। শারীরিক অসুস্থতার কারণেই খুব বেশিদিন শ্যুটিং করতে পারেননি। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়িতে ফিরেও আসেন। ধারাবাহিকের কাজও শুরু করেছিলেন কিন্তু, আচমকাই চক্রবর্তী পরিবারে হয়েছিল ছন্দপতন। প্রসঙ্গত, বর্তমানে আর্থিক সংকটে ভুগছেন শঙ্কর চক্রবর্তী। থিয়েটারে কাজের জন্য ধারাবাহিক থেকে বাদও পড়েছেন। EMI-য়ের চাপ সামলান অভিনেতার মেয়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে ব্যক্তিগত জীবনের কথা নিজেই বলেছিলেন শঙ্কর চক্রবর্তী।
আরও পড়ুন 'কোনওটাই নেই আবার কোথাও একটা আছে', ২০ নভেম্বর কেন মন খারাপ হয় শ্রীলেখার?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us