/indian-express-bangla/media/media_files/2026/01/27/adrija-2026-01-27-13-52-25.jpg)
বাগদান সারলেন অদ্রিজা
/indian-express-bangla/media/media_files/2026/01/27/v1-2026-01-27-15-24-33.jpg)
কিছুদিন আগেই জানা গিয়েছিল, সামনেই নতুন সম্পর্কে বাধা পড়তে চলেছেন অভিনেত্রী অদ্রিজা রায়। বাংলার এই অভিনেত্রী মুম্বাইয়ে গিয়ে হিন্দি টেলিভিশনে জনপ্রিয়তা পান।
/indian-express-bangla/media/media_files/2026/01/27/v2-2026-01-27-15-24-56.jpg)
অদ্রিজা রায়, যিনি বাংলা টেলিভিশনে বেশ জনপ্রিয়, তার সঙ্গে সঙ্গে তিনি রাজ চক্রবর্তীর পরিণীতা ছবির মাধ্যমে আরও আলোচনায় আসেন। তার সঙ্গে সঙ্গে এও রটে যায় তিনি নাকি প্রচুর খাবার খান।
/indian-express-bangla/media/media_files/2026/01/27/v3-2026-01-27-15-25-18.jpg)
তবে, বর্তমানে সেসব অতীত। কারণ, তিনি তার জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। এবং প্রেমিকের সঙ্গে বাগদান হয়েছে তার। সেই ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন তিনি।
/indian-express-bangla/media/media_files/2026/01/27/v4-2026-01-27-15-25-40.jpg)
পরনে রাণী রঙের শাড়ি, দক্ষিণী সাজে তিনি ধরা দিলেন। আদ্যোপান্ত সেজেছেন সেরকম ভাবেই। খোঁপায় বেলি ফুলের মালা, নতুন সঙ্গীর বাহুডোরে আদরে ভাসলেন তিনি। ভিগ্নেশের পরনে সাদা মুণ্ডু এবং নীল রঙের পাঞ্জাবি।
/indian-express-bangla/media/media_files/2026/01/27/v7-2026-01-27-15-26-19.jpg)
এই অভিনেত্রী সাধারণত নিজের কাজে খুব মনযোগী। কিন্তু, মন দেওয়ার বিষয়ে, একেবারেই তাড়াহুড়ো করেননি। বরং তার হবু স্বামী ভিগ্নেশ ইন্ডাস্ট্রির মানুষ নন। এবং বাঙালি কন্যের মন মজেছে দক্ষিণী যুবকে।
/indian-express-bangla/media/media_files/2026/01/27/v8-2026-01-27-15-26-40.jpg)
মুম্বাইয়ের ফার্ম হাউসে তাদের আশীর্বাদের আসর বসে। সেখানে হাজির হয়েছিলেন অনেকেই। তার পরিবারের সকলের উপস্থিতিতেই নতুন জীবনের পথে পা বাড়ালেন তিনি। খবর এমনই, আর বছর দুই পর হবে বিয়ের অনুষ্ঠান।
/indian-express-bangla/media/media_files/2026/01/27/v9-2026-01-27-15-27-04.jpg)
প্রসঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখলেন, আমি যে ভালোবাসার জন্য প্রার্থনা করেছিলাম তার সাথে আজ নতুন জীবন শুরু হল। একটি সাধারণ হ্যালো থেকে, একটি পবিত্র প্রতিশ্রুতি পর্যন্ত- আমার হৃদয় ঘরে ফিরে আসে। আমি তোমাকে ভালোবাসি আমার ভালোবাসা।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us