/indian-express-bangla/media/media_files/2025/11/24/cats-2025-11-24-18-47-27.jpg)
ধারাবাহিক ছাড়লেন দিতিপ্রিয়া
Chirodini Tumi Je Amar New Actress: বিগত বেশ কয়েকদিন ধরেই স্টুডিওপাড়ার পরিবেশ বেশ থমথমে। জীতু কমল, দিতিপ্রিয়া রায়ের অর্ন্তকলহের কারণেই ছত্রভঙ্গ নায়িকা-নায়িকা। একের পর এক বৈঠকের পরও দ্বন্দ্ব মেটেনি। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছিল, দিতিপ্রিয়া এই মেগা ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার প্রযোজনা সংস্থা, চ্যানেল কর্তৃপক্ষ, জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়কে নিয়ে দীর্ঘ বৈঠক করে আর্টিস্ট ফোরাম। সোমবার চড়ান্ত সিদ্ধান্ত হবে সে কথা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে আগেই বলেছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ সোহন বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালেই প্রেস বিজ্ঞতির মাধ্যমে জানানো হয় আনুষ্ঠানিকভাবে দিতিপ্রিয়া চিরদিনই তুমি যে আমার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন শুটিং সেটে নাক দিয়ে রক্ত, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি দিতিপ্রিয়া, কেমন আছেন পর্দার 'অপু'?
জীতু-দিতিপ্রিয়ার মতপার্থক্য ধারাবাহিকে বিশেষ প্রভাব ফেলছে সে কথা অস্বীকার করার উপায় নেই। সমস্যার সমাধান খুঁজতে আর্টিস্ট ফোরাম হস্তক্ষেপ করে। গত ২২ নভেম্বর এই বিষয়ে আর্টিস্ট ফোরামের আলোচনাসভায় উপস্থিত ছিলেন চ্যানেল কর্তৃপক্ষ, প্রযোজনা সংস্থার প্রতিনিধি, জীতু, দিতিপ্রিয়া। সেই সঙ্গে ছিলেন সংঠনের সভাপতি শান্তিলাল মুখোপাধ্যায় ও কোষাধক্ষ্য সোহন বন্দ্যোপাধ্যায়। সেখানেই দিতিপ্রিয়া জানিয়ে দেন এই ধারাবাহিকে আর কাজ করতে চান না। কিন্তু, ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী দু'মাসের নোটিশ পিরিয়ড দেওয়ার কথা বলা হয়। শারীরিক ও মানসিক অসুস্থতার জন্য সেই নিয়ম শিথিল করার আবেদন জানান অভিনেত্রী।
আরও পড়ুন শুটিংয়ের মাঝে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে জীতু, 'আর্য'-র জন্য উদ্বিগ্ন 'অপর্ণা' দিতিপ্রিয়া
২৩ নভেম্বর রবিবাসরীয় সন্ধ্যায় সংশ্লিষ্ট সকলকে মেল করবেন বলে জানান। কিন্তু, অসুস্থতার কারণে রবিবার মেইল করতে পারেননি। সোমবার দুপুরে লিখিতভাবে জানিয়েছেন তিনি শারীরিক ও মানসিক অপরাগতা হেতু চিরদিনই তুমি যে আমার-এ কাজ করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় তাঁকে জোরাজুরি করা অনৈতিক হবে বলে মনে করে আর্টিস্ট ফোরাম। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়ভার এবার চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থার। পোরামের শুধু একটাই আর্জি ধারাবাহিক যাতে বন্ধ না হয়, প্রতিটি কলাকুশলীর আর্থিক নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়। চিরিদিনই তুমি যে আমার-ও দিতিপ্রিয়ার পরিবর্তে অপর্ণার চরিত্রে কাকে দেখা যাবে সেটা তো সময় বলবে।
আরও পড়ুন NOC দিয়ে 'চিরদিনই তুমি যে আমার' ছাড়ছেন দিতিপ্রিয়া! চর্চার মাঝে কী বললেন সংগঠনের সদস্য সোহন?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us