/indian-express-bangla/media/media_files/2025/11/20/564187249_25726087436977953_8569576169707131043_n-2025-11-20-13-58-01.jpg)
চাঁচাছোলা সাগরিকা
Sagarika Roy-Jowar Bhanta: বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মেগা জোয়ার ভাঁটা। দুই বোনের গল্পের আবর্তে তৈরি এই ধারাবাহিক দর্শকের মনে দাগ কেটেছে। সিরিয়াল শুরুর তিন-চার মাসের মধ্যেই প্রকাশ্যে অর্ন্তকলহ। আরাত্রিকা-শ্রুতির মৃত মায়ের ভূমিকায় সাগরিকা রায়ের ছবিতে মালা, অথচ তিনি নিজেই জানেন না। তিনবার লুক সেটের তারিখ দিয়েও বাতিল হয়েছে। অথচ ধারাবাহিকে বিনা অনুমতিতে ছবি ব্যবহারে বিরক্ত সাগরিকা। এই প্রসঙ্গে ক্ষোভ উগরে দিতেই পালটা যুক্তি খাড়া করা করেছেন ধারাবাহিকের পরিচালক বাবু বণিক। সাগরিকার দাবি, যে অন্যায় করে সে সবসময় নিজের স্বপক্ষে সাফাই দিতে চায়। এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী জানালেন অভিনেত্রী?
আমি কেন ফোন করব?
এক সংবাদমাধ্যমে ধারাবাহিকের পরিচালক-প্রযোজনা সংস্থার তরফে বলা হয়েছে, ওঁদের সঙ্গে ফোনে কথা বলে সমস্যা মিটিয়ে নিতে পারতাম। যাঁরা আমাকে না জানিয়ে ছবি ব্যবহার করে ফেলল তাঁদের সঙ্গে আর কী কথা বলব! উলটোটাতো আমিও বলতে পারি যে আমাকে ফোন করে অনুমতি নিতে পারত। সিরিয়াল সম্প্রচারের পর বেশ অনেকগুলো দিন হয়ে গিয়েছে, আমিও কিন্তু অপেক্ষা করে ছিলাম কবে ফোন আসবে। মায়ের চরিত্রের জন্য তিনবার লুক টেস্টের জন্য মেসেজ করে নিজেরাই সেটা বাতিল হয়েছে। এরপর প্রযোজনা সংস্থার সঙ্গে আমার আর কোনও কথাই হয়নি। আমি যে এই ধারাবাহিকের একটা অংশ হতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে মাত্র, কোনও চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু হয়নি। একবারও বলা হয়নি যে আমি জোয়ার ভাঁটা ধারাবাহিকে দুই নায়িকার মায়ের চরিত্রে আমি চূড়ান্ত। বরং আমাকে বলা হয়েছিল গল্পের ট্র্যাক বদলেছে, তাই এখন লুক সেট হচ্ছে না।
আরও পড়ুন জন্ডিসের পর লম্বা বিরতি, সুস্থ হতেই কার সঙ্গে 'সোহাগে আদরে' অরুণিমা? দেখুন ছবি
কথপোকথনের স্ক্রিন শট
আমার সঙ্গে কথাবার্তার স্ক্রিন শট যেমন তাঁদের কাছে আছে, আমার কাছেও রয়েছে। চ্যাট বক্সে প্রাথমিক আলোচনাটুকুই হয়েছে। কাউকে যখন কাজের প্রস্তাব দেওয়া হয় তখন তাঁর সঙ্গে সিডিউল, পারিশ্রমিক এগুলো নিয়ে কথা হয়। আমার সঙ্গেও হয়েছিল, এটাও বলেছিল ছোট চরিত্র তবে আমি কিন্তু রাজি হয়নি। আমার সমস্যা একটাই, অনুমতি না নিয়ে এভাবে কেন আমার ছবি ব্যবহার করল! আমার যদি লুক টেস্ট হত তাহলে তো সেই ছবিই ব্যবহার করত, ওঁরা তো আমার অন্য একটা ছবিতে মালা পরিয়েছে। যেটা অডিশনের সময় আমি সব জায়গায় দিই। আমি যে মিথ্যা বলছি না সেটাই সকলকে বলতে চাই, এর চেয়ে আর বেশি কিছু নয়। আমি যদি জোয়ার ভাঁটাতে কাজ না-ও করতাম তাহলেও ওঁরা যদি একবার অনুমতি নিত আমি হয়ত ছবি ব্যবহারের ক্ষেত্রে সম্মতি দিতাম, বন্ধুত্বের খাতিরে রাজি হতাম। ওঁরা দেখাতে পারবে যে আমাকে বলেছে সিরিয়ালে তোমার ছবিটা ব্যবহার করছি বা এই চরিত্রের জন্য তুমি চূড়ান্ত।
আরও পড়ুন টেলিভিশনের কাজ সরকারি চাকরির মতো, প্রতি মাসে পারিশ্রমিক পাই: শ্রুতি
নো-রিপ্লাই
ধারাবাহিক শুরুর আগে আমার সঙ্গে কথা হয়েছিল। পরিচালক বাবু বণিকের সঙ্গে কথা বলেছিলাম, তবে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। আমি অন্য হাউজের সঙ্গে চুক্তিবদ্ধ সেটাও জানিয়েছিলাম। এরপর যখন আচমকা দেখলাম আমার ছবি তখন আমি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছি। যখন এধরনের কোনও সমস্যা তৈরি হয় তখন যাঁর বা যাঁদের জন্য হয়েছে তাঁরাও সাফাই দিতে চায়। স্বপক্ষে যুক্তি দিয়ে বিষয়টা মিটমাট করে নিতে চায়। আমি তো মিথ্যা বলিনি। তাই কোনও সমঝোতাতেও যেতে রাজি নই। আমি তো জানি ওঁরা কেন ফোন করছে। তাই আমি কোনও উত্তর দিইনি। আমি যেদিন থেকে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছি সেদিন থেকে প্রোগামার, বাবু বণিক সকলে ফোন করেছে। তখন আমার মনে হয়েছে, আমাকে যখন ফোন করে বিষয়টা জানানো হয়নি তখন আমিও ফোন তুলতে বাধ্য নই। কথা বলার জায়গায় বিষয়টা নেই, আমি যদি ওদের সঙ্গে আলাদাভাবে মিটমাট করে নিতাম তাহলে তো আমি মিথ্যাবাদী বনে যাব। আমি নিজের জায়গায় সৎ, একই কথা বারবার বলব।
আরও পড়ুন 'ওঁর বিষয়ে আর কিছু...', 'চিরদিনই তুমি যে আমার' বিতর্কে নায়ক পরিবর্তন প্রসঙ্গে প্রাক্তন স্ত্রী নবনীতা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us