Shrabani Banik Dies: বছরশেষে টলিউডে শোক, প্রয়াত অভিনেত্রী শ্রাবণী বণিক

শ্রাবণীর অসুস্থতার খবর কিছুদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরমহলে জানা যাচ্ছিল। তাঁর চিকিৎসা ছিল দীর্ঘ এবং ব্যয়বহুল। মায়ের চিকিৎসার খরচ জোগাতে সমাজমাধ্যমে সাহায্যের আবেদন জানিয়েছিলেন তাঁর ছেলে অচ্যুত আদর্শ।

শ্রাবণীর অসুস্থতার খবর কিছুদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরমহলে জানা যাচ্ছিল। তাঁর চিকিৎসা ছিল দীর্ঘ এবং ব্যয়বহুল। মায়ের চিকিৎসার খরচ জোগাতে সমাজমাধ্যমে সাহায্যের আবেদন জানিয়েছিলেন তাঁর ছেলে অচ্যুত আদর্শ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
srabani

চলে গেলেন অভিনেত্রী...

বছরের একেবারে শেষে, টলিউডে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক। ছোটপর্দা, বড়পর্দা থেকে শুরু করে নাটকের মঞ্চ—সব ক্ষেত্রেই ছিল তাঁর স্বতঃস্ফূর্ত ও সাবলীল উপস্থিতি। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত জীবনযুদ্ধ জয় করা সম্ভব হল না। সোমবার সকাল প্রায় ৯টা নাগাদ রাজারহাটের একটি ক্যানসার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।

Advertisment

শ্রাবণীর অসুস্থতার খবর কিছুদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরমহলে জানা যাচ্ছিল। তাঁর চিকিৎসা ছিল দীর্ঘ এবং ব্যয়বহুল। মায়ের চিকিৎসার খরচ জোগাতে সমাজমাধ্যমে সাহায্যের আবেদন জানিয়েছিলেন তাঁর ছেলে অচ্যুত আদর্শ। একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, প্রায় ১২ লক্ষ টাকার প্রয়োজন। সেই সঙ্গে বারবার তুলে ধরেছিলেন মায়ের অদম্য মনোবল এবং লড়াই করার মানসিকতার কথা। তবে এই কঠিন রোগ যে ধীরে ধীরে গোটা পরিবারকে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল, তা অস্বীকার করা যায় না।

Raj Chakraborty-Koel: মিতিনের অ্যাকশনের পর এবার টলিউডের দায়িত্ব কোয়েলের? রাজের কথায় ইঙ্গিত

টেলিভিশনের দর্শকের কাছে শ্রাবণী বণিক ছিলেন অত্যন্ত পরিচিত মুখ। ‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলি আলাপ’, ‘সোহাগ চাঁদ’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল। শুধু ছোটপর্দাতেই নয়, বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদারের ছবিতেও কাজ করেছেন তিনি। ‘আলো’ এবং ‘চাঁদের বাড়ি’র মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল সমালোচকদের কাছেও।

কয়েক মাস আগে তাঁর শারীরিক অবস্থার খবর ছড়িয়ে পড়লে আনন্দবাজার ডট কম-এর তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তখন তিনি এই বিষয়ে প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছুক ছিলেন। তবে আশাবাদী কণ্ঠে জানিয়েছিলেন, দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে চান। আজ সেই আশার প্রদীপ নিভে গেল। শ্রাবণীর প্রয়াণে টলিপাড়ায় নেমে এসেছে শোকের আবহ। সহকর্মী, পরিচালক, শিল্পী ও অনুরাগীরা সমাজমাধ্যমে একের পর এক শোকবার্তা জানাচ্ছেন।  

tollywood Entertainment News Today