Sraboni Banik Cancer: ক্যানসার আক্রান্ত শ্রাবণী বণিকের চিকিৎসার জন্য প্রয়োজন লক্ষ লক্ষ টাকা, আর্থিক সাহায্যের আবেদন ছেলের

Sraboni Banik: বাংলা সিনেমা থেকে সিরিয়াল, শ্রাবণী বণিক অত্যন্ত পরিচিত একটি নাম। এই মুহূর্তে দুরারোগ্য ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী। চিকিৎসার প্রয়োজনে মায়ের জন্য আর্থিক সাহায্য চাইলেন অভিনেত্রীর ছেলে।

Sraboni Banik: বাংলা সিনেমা থেকে সিরিয়াল, শ্রাবণী বণিক অত্যন্ত পরিচিত একটি নাম। এই মুহূর্তে দুরারোগ্য ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী। চিকিৎসার প্রয়োজনে মায়ের জন্য আর্থিক সাহায্য চাইলেন অভিনেত্রীর ছেলে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
adwqd

ক্যানসারের জন্য আর্থিক সাহায্যের আবেদন ছেলের

Bengali Actress Sraboni Banik: টেলিপাড়ায় একের পর এক মন খারাপ করা খবর। বেশ কিছুদিন ধরেই চলছিল জীতু-দিতিপ্রিয়ার অশান্তি। অবশেষে চিরদিনই তুমি যে আমার ছেড়ে দিলেন ছোট পর্দার অপর্ণা। সিরিয়াল-সিনেমার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিকের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর। এই মারণরোগের চিকিৎসা কতটা ব্যায়বহুল সে কথা আলাদা করে বলার প্রয়োজন রাখে না। মায়ের চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়ায় আর্থিক সাহায্য চাইলেন শ্রাবণীর ছেলে অচ্যুত আদর্শ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কিউআর কোড শেয়ার করেছেন অচ্যুত। 

Advertisment

ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা অর্থাৎ ফুসফুস ক্যানসার এবং মেটাস্টেসিসে ভুগছেন অভিনেত্রী। চিকিৎসা খরচ বহন করতে আরও ১২ লক্ষ টাকা প্রয়োজন। তাই অগত্যা সোশ্যাল মিডিয়ায় সাহায্য চাইলেন শ্রাবণীর ছেলে। উল্লেখ্য,  লালকুঠি, রাঙা বউ, গোধূলী আলাপ, সোহাগ চাঁদ-এর মতো প্রতিটি ধারাবাহিকেই শ্রাবণীর অভিনয় সকলের নজর কেড়েছিল। সেই জনপ্রিয় অভিনেত্রীই এখন ক্যানসারের সঙ্গে লড়ছেন। ছেলের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়তেই মন খারাপ অনুরাগীদের। ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। 

মায়ের এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন অভিনেত্রীর ছেলে। যেভাবে সাহসীকতার সঙ্গে লড়ে চলেছেন, সাধুবাদ জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি পোস্ট শেয়ার করেছেন অচ্যুত আদর্শ। তিনি লিখেছেন, 'ক্যানসার কখনই শুধু একজন মানুষের লড়াই নয়। এটি ছড়িয়ে পড়ে তাঁর সব প্রিয়জনের জীবনে। যাঁরা পাশে থাকে, যত্ন করে, ভালোবাসে তাঁদের প্রত্যেকের দিন-রাতকে নতুনভাবে গড়ে তোলে এই রোগ। সময় তখন আর বছর-তারিখে মাপে না, মাপা হয় মুহূর্তে, সাহস- সহনশীলতা আর এগিয়ে যাওয়ার ইচ্ছাশক্তিতে।'

Advertisment

আরও পড়ুন সোনাদানা বন্ধক-কাঁধে ঋণের বোঝা! সস্তার চাল-ডাল খেয়ে দিন গুজরান জগদ্ধাত্রীর 'সাধু দা' সত্যমের

 মায়ের সাহসীকতার তারিফ করে অচ্যুত আরও যোগ করেন,  'আমরা ছোট থেকে আমাদের মায়েদের দেখি যেন তাঁরা অদম্য, অবিনশ্বর, আমাদের জীবনের সবচেয়ে দৃঢ় স্তম্ভ। কিন্তু অসুখের সময় যখন তাঁরা খানিকটা দুর্বল হয়ে পড়েন তখন আমরা আরও বৃহৎ কিছু দেখতে পাই। আর তা হল তাঁদের মানবিকতা, স্থিতিশীলতা, ভঙ্গুরতার মাঝেও অবিনশ্বর স্পিরিট।' 

আরও পড়ুন আমি শুনেছি চরিত্র অভিনেতারা সিনেমা, সিরিজ বা থিয়েটার করলে ১০ হাজারের বেশি দেওয়া হবে না: শঙ্কর চক্রবর্তী

প্রথম কেমোথেরাপির কথা উল্লেখ করে লিখেছেন, 'আজ আমার মা তাঁর প্রথম কেমোথেরাপি সেশন সম্পন্ন করলেন। তাঁর ক্লান্ত হাসিতে আমি পরাজয় নয় বিজয় দেখেছি। তাঁর এই পথচলা শুধু ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ নয়, এটি নতুন করে বেঁচে থাকার সংজ্ঞা লেখা, ব্যথা- কষ্টকে শক্তিতে রূপান্তরের গল্প। তাই লড়ো মা। বিশ্ব তোমাকে বলছে বলে নয় কারণ লড়াই তোমার স্বভাবের মধ্যে। তুমি যদি আমাকে বড় করতে পারো সেই অসংখ্য নিদ্রাহীন রাত, অগণ্য ত্যাগ আর আমার প্রতিটি ঝড় সামলে তবে এই রোগ তোমার সামনে টিকতে পারবে না।'

আরও পড়ুন ক্যানসারের চতুর্থ স্টেজে বাঙালি অভিনেত্রী, বৃদ্ধা মা-সন্তানের দায়িত্বভার, কী বললেন তন্নিষ্ঠা?

Bengali Actress