/indian-express-bangla/media/media_files/2025/11/21/cats-2025-11-21-14-04-28.jpg)
বিয়ে নিয়ে চর্চার মাঝে...
/indian-express-bangla/media/media_files/2025/11/21/510793857_2464956290540823_4898170199346472641_n-2025-11-21-14-05-13.jpg)
সোনামণির হ্যাটট্রিক
টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ছক্কা হাঁকিয়েছেন টেলি অভিনেত্রী সোনামণি সাহা। তিনটি বিভাগে সেরার সেরা পুরস্কার পেয়েছেন ছোট পর্দার সুধা। পুরস্কার বিতরণীর মঞ্চে সেরা বউমা, সেরা অভিনেত্রী, সেরা মা হিসেবে 'হ্যাটট্রিক' করতেই ভক্তরা আগ্রহী কোন বিষয়ে?
/indian-express-bangla/media/media_files/2025/11/21/557606762_2557811744588610_3846929880980065372_n-2025-11-21-14-05-13.jpg)
প্রতীকের মায়ের হাত ধরে...
টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের পর প্রতীকের মায়ের হাত ধরে বাড়ির উদ্দেশে রওনা দেন সোনামণি সাহা। ফটোগ্রাফারদের ক্যামেরায় সেই মুহূর্ত ধরা পড়তেই উৎসুক অনুরাগীরা।
/indian-express-bangla/media/media_files/2025/11/21/487926690_2390707211299065_5778972903910669143_n-2025-11-21-14-05-13.jpg)
বিয়ে নিয়ে চর্চা
প্রতীক-সোনামণি নাকি প্রেম করছেন। মোহর ধারাবাহিকের সময় থেকেই দুজনকে নিয়ে চর্চা তুঙ্গে। তবে দুজনেই মুখে কুলুপ। বাস্তবে কবে সেরা বউমা হবেন সোনামণি? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী বললেন?
/indian-express-bangla/media/media_files/2025/11/21/499426335_2435202016849584_2816403851226664218_n-2025-11-21-14-05-13.jpg)
সোনামণির বক্তব্য
সোনামণি সাফ বলেন, 'দর্শকের ভালবাসায় ডঃ রাধিকা গুহ, মোহর, সুধা-র মতো চরিত্রগুলো জনপ্রিয় হয়েছে। একজন শিল্পী হিসেবে এটা আমার কাছে বিরাট প্রাপ্তি। সেরা বউমা হিসেবে দর্শক সুধাকে ভালবেসেছে এর চেয়ে বড় পাওনা আর কী হতে পারে। তবে বাস্তবে কবে সেরা বউমা হব সেটা এখনই বলতে পারছি না (ফোনের ওপারে হাসি)।'
/indian-express-bangla/media/media_files/2025/11/21/487108474_2384159598620493_986435243165681211_n-2025-11-21-14-06-59.jpg)
প্রতীকের মশকরা
সংবাদমাধ্যমের সামনে সোনামণির প্রশংসায় পঞ্চমুখ প্রতীক। সোনামণি যে সর্বগুণ সম্পন্ন সেই কথাও অকপটে স্বীকার করেন. তবে বিয়ের কানাঘুষো নিয়ে প্রশ্ন করতেই তা এড়িয়ে যান।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us