/indian-express-bangla/media/media_files/2024/12/11/urx2jRXprdaZc9Xt3a6t.jpg)
কী বলছেন তিনি?
সম্প্রতি SIR-র কারণে ডাক পাচ্ছেন অনেক তারকাই। জয় গোস্বামীর পর, কৌশিক ও লাবনী এছাড়াও দেব ডাক পেয়েছিলেন। দিন দুয়েক আগে দেব গিয়েছিলেন SIR-সংক্রান্ত শুনানিতে। সেখানে তাঁকে ডেকে বেশ কিছু ফর্মে সই করানো হয়। দেবের পরেই ডাক পেয়েছেন, সৌমিতৃষা।
বাংলার সিরিয়ালপ্রেমী মানুষদের মনে রাজ করা মিঠাই- তিনি নাকি SIR-এ ডাক পেয়েছেন। অভিনেত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন, দেব যদি খোদ ডাক পেয়ে থাকেন, তাহলে, তিনি আর এমন কে? অভিনেত্রীর পৈতৃক বাড়ি বারাসাতে। এবং বর্তমানে তিনি কালরাত্রি ২ নিয়ে ব্যাস্ত। যদিও এই সিরিজ আশানুরূপ ফল করতে পারেনি।
Dhanush-Mrunal Thakur: ভ্যালেন্টাইনস ডে-তে গোপন বিয়ে? সত্যিই গাঁটছড়া বাঁধছেন ধনুশ-ম্রুনাল?
বহুদিন পর, তিনি সিরিজে এবং পর্দায় ফিরেছিলেন। মাঝখানে অনেকটা সময় শরীর অসুস্থ থেকেছে তাঁর। যদিও বা, তাঁকে দেখা গিয়েছে সরকারি নানা অনুষ্ঠানে। এমনকি, তিনি গা ভাসিয়েছেন কয়েকদিন আগের প্রতিবাদেও। দেব তথা মুখ্যমন্ত্রীর সঙ্গে হেঁটে ইডির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন। তবে, এবার ডাক পেতেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফোন যেতেই তিনি কী উত্তর দিলেন?
অভিনেত্রী ব্যস্ত ছিলেন। তাঁর মাঝেই তিনি ফোনে জানালেন, আর কী করা যাবে? ডেকেছে যখন যেতেই হবে। এই নিয়ে আর ভেবে লাভ নেই। তারিখ এখনও দেয় নি। বরং, দেখা যাক, কবে যেতে বলে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us