/indian-express-bangla/media/media_files/2025/11/10/cats-2025-11-10-13-21-54.jpg)
বাবার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার জীবনেরও একটা অংশ চলে গিয়েছে: সুদীপ্তা
Sudipta Banerjee Father Death Anniversary: আজ থেকে ঠিক দু'বছর আগে, ১০ নভেম্বর বাবাকে হারিয়েছিলেন ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বক্সী (বন্দ্যোপাধ্যায়)। সেই বছর যখন আলোর উৎসবে যখন চারিদিক সেজে উঠেছিল, সকলের জীবনে লেগেছে নতুন রং তখন বেরঙিন হয়েছি সুদাপ্তার জীবন। ১০ নভেম্বর, ২০২৩ শুক্রবার রাতে পিতৃহারা হয়েছিলেন সুদীপ্তা। দেখতে দেখতে বাবাকে ছাড়া জীবনের দুটো বছর কাটিয়ে ফেললেন অভিনেত্রী। সময় বয়ে গেলেও প্রিয় মানুষকে হারানোর ক্ষত কখনও শুকিয়ে যায় না। ১০ নভেম্বর, ২০২৫-এ বাবার জন্য মন কেমন আদুরে কন্যার। সোশ্যাল মিডিয়ায় মনের যন্ত্রণা যেন বাবার সঙ্গেই নিজের মতো করে ভাগ করে নিলেন সুদীপ্তা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে সুদীপ্তা বললেন, 'বাবাকে নিয়ে কত কথা কত স্মৃতি। বাবার মতো সৎ মানুষ আমার দেখা আর কেউ নেই। অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন। বাবা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। অনেক না পাওয়ার মধ্যে দিয়ে বড় হয়েছি। বাবার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার জীবনেরও একটা অংশ চলে গিয়েছে। ১০ নভেম্বর দিনটা আমাদের পরিবারের জন্য খুব কঠিন একটা সময়। শহরে আমার দাদা আছে। প্রতি সপ্তাহে আমি কালীঘাটে মাকে দর্শন করতে যাই। আজও আমি, দাদা সবাই যাব।'
আজও সুদীপ্তা বিশ্বাস করেন ঈশ্বর কোনও না কোনওভাবে বাবাকে তাঁর কাছে ফিরিয়ে দেবেন। সুদীপ্তার আশা, 'আমার কাছে বাবা রক্তের সম্পর্কের কেউ হয়েই ফিরে আসবে। আমি বাবার মতো একমাত্র তাকেই ভালবাসতে পারব।' মেয়েকে ভালবেসে মানি বলে ডাকতেন। পোস্টের শেষ পংক্তিতে তাই লিখেছেন, 'ইতি তোমার মানি'। কী ভাবে ডাকলে বাবার কাছে মেয়ের কণ্ঠস্বর পৌঁছাবে সেটা কিছুতেই বুঝতে পারছেন না। জীবনে আবার সেই ভয়ংকর দিনটা ফিরে আসতেই যন্ত্রণায় কাতর সুদীপ্তা।
হৃদয়বিদারক পোস্টে লিখেছেন, 'ঠিক কিভাবে ডাকলে তুমি শুনতে পাবে…ঠিক কিভাবে চিৎকার করলে এই ডাক তোমার কাছে পৌঁছাবে, আমার তো জানা নেই বাবা! আজ আবার সেই ভয়ংকর দিনটা। কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি শুরু হয়েছিল…এইদিন ছিল সব মায়া কাটিয়ে পুরোপুরিভাবে চলে যাওয়ার দিন।'
আরও পড়ুন 'সিটি স্ক্যানের রিপোর্ট না আসলে...', জন্মাষ্টমীর আগে মারাত্মক দুর্ঘটনা! কেমন আছেন 'ফুলকি' দিব্যাণী?
বাবার স্মৃতিতে ডুব দিয়ে সুদীপ্তার সংযোজন, 'মৃত্যু বরাবর আমায় বিচলিত করে আমায় অস্থির করে আমায় দূর্বল করে। সে এসে তোমায় নিয়ে হৈ হৈ করে চলে গেল। আমরা সবাই শুধু তোমার চলে যাওয়া দেখলাম। মৃত্যুর থেকে বড় সত্য আর কিছু নেই। অগত্যা বিদায় নিতেই হবে। কোনও ছাড় নেই। একটা সময়ের পর তুমি আমার বাবার থেকেও বেশি আমার সন্তান হয়ে উঠেছিলে সে কত দায়িত্ব। কিকের হাসিমুখটা দেখব। তোমাদের দুজনকে ভাল রাখব আমার মতো করে কত লড়াই! সব মিথ্যে করে তুমি রওনা দিলে আমাদের রেখে! ১০ই নভেম্বর, ২০২৩!'
আরও পড়ুন 'অটিস্টিক' শব্দটাই উচ্চারণ করিনি, আর্টিস্টদেরও কিন্তু খারাপ ভাষায় অপমান করা যায় না: সুদীপ্তা
সুদীপ্তার পরিবারের একটাই প্রার্থনা, 'আমাদের জীবদ্দশায় এই দিনটা যতবার ফিরে আসবে আমরা শুধু একটাই প্রার্থনা করে যাব তুমি ফিরে এসো। সবাই বলে যতক্ষণ আমাদের দেখা হচ্ছে। আমার শুধু মনে হয়, তোমার সাথে আমার দেখা হবেই, এই জীবনে। আমার ঈশ্বর তোমায় আমার কাছে ফিরিয়ে আনবে। তোমায় আসতেই হবে বাবা। ইতি তোমার মানি।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us