Tanusree Chakraborty Wedding: 'ভেবেছিলাম কলকাতায় গিয়ে...', বিদেশের মাটিতে আচমকা কেন বিয়ে 'ডিপ ফ্রিজ' খ্যাত তনুশ্রীর?

Tanusree Chakraborty Wedding: বিদেশের মাটিতে প্রবাসী বাঙালি পাত্রের সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হলেন তনুশ্রী। আচমকা কেন এভাবে বিয়ে সারলেন পর্দার মিলি? খোঁজ নিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

Tanusree Chakraborty Wedding: বিদেশের মাটিতে প্রবাসী বাঙালি পাত্রের সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হলেন তনুশ্রী। আচমকা কেন এভাবে বিয়ে সারলেন পর্দার মিলি? খোঁজ নিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

author-image
Kasturi Kundu
New Update
cats

জাস্ট ম্যারেড

Tanusree Chakraborty: ২১ নভেম্বর সেলুলয়েডে মুক্তি পেয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা ডিপ ফ্রিজ। মিলি-র চরিত্রে ব্যাপক সাড়া ফেলেছেন অভিনেত্রী। বাংলা ছবির দর্শক যখন ডিপ ফ্রিজে মজে, সেই সময় লাস ভেগাসে প্রবাসী বাঙালি পাত্রের সঙ্গে জীবনের নতুন জার্নি শুরু করলেন তনুশ্রী। আটলান্টা বেসড আইটি প্রফেশনাল, টেকনোলজিস্ট সুজিত বসুর সিঁদুরে রাঙা হলেন অভিনেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে বিয়ের শুভেচ্ছা জানাতেই ফোনের ওপারে প্রাণ খোলা হাসি। হাসতে হাসতেই বললেন, 'কাল বিয়ে হয়েছে, এখন আমরা ডিনার ডেটে যাচ্ছি।' শুভেচ্ছা জানিয়েছেন প্রযোজক রাণা সরকার।

Advertisment

বিদেশের মাটিতে আচমকা এভাবে বিয়ে কেন সারলেন তনুশ্রী? পাত্র-পাত্রী যখন দুজনেই বাঙালি তখন লাল বেনারসীর বদলে কেন ডিজাইনার লেহঙ্গায় সাজলেন নববধূ? সুজিত ঘরনী বলেন, 'এখানে তো লাল বেনারসী সেভাবে পাওয়া যায় না। তাছাড়া এই বিয়ের প্ল্যান আমার ছিল না। সবটাই সুজিত করেছে। তাই চটজলদি এখানের একটি ইন্ডিয়ান শপ থেকে ডিজাইনার লেহেঙ্গা কিনেছি, মেহেন্দি পরেছি। আমরা ছুটি কাটাতে এসেছি। ওঁর মনে হল আমাকে প্রপোজ করে বিয়ে করবে। ব্যাস...।'

আরও পড়ুন ছবি মুক্তির আগে ভগবানের দরবারে, হাঁটি হাঁটি পা পা করে দীঘার জগন্নাথ মন্দিরে রুক্মিণী

Advertisment

কলকাতায় বিয়ের প্ল্যানিং প্রসঙ্গে তনুশ্রীর সংযোজন, 'কলকাতাতেই বিয়ের ইচ্ছে ছিল। কিন্তু, আচমকাই সবটা হয়ে গেল। দিন পনেরো আগেই ও এই প্ল্যানটা করেছে। তবে কলকাতায় গিয়ে সামাজিক বিয়ে নিশ্চয়ই করব। কারণ এখানে তো কেউ আসতে পারেনি। বাবা-মাকে ভিডিও কলে রেখেই বিয়ে করলাম। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা হল। আসলে আমরা দুজনই পরস্পরের প্রতি খুবই লিবারল। একে অপরকে বুঝি, ভাল বন্ধু। মাত্র পাঁচ মাসেই আমরা পরস্পরের খুব কাছে চলে এসেছি। ডেট করছিলাম, তারপর বিয়েও হয়ে গেল।'

আরও পড়ুন ক্যানসার আক্রান্ত শ্রাবণী বণিকের চিকিৎসার জন্য প্রয়োজন লক্ষ লক্ষ টাকা, আর্থিক সাহায্যের আবেদন ছেলের

বরমশাইয়ের পোশাকেও সাহেবীয়ানার ছোঁয়া। কালো স্যুটে হাঁটু মুড়ে হিরের আংটি দিয়ে প্রিয়তমাকে প্রেম নিবেদন করছেন সুজিত। সঙ্গে শ্যাম্পেন। হানিমুনের জন্য ফ্লোরিডায় যাচ্ছেন নবদম্পতি। একদিকে ডিপ ফ্রিজের সাফল্য, অন্যদিকে জীবনের নতুন অধ্যায়ের শুভসূচনা। সব মিলিয়ে বছর শেষের আগে তনুশ্রীর জীবনে খুশির মরশুম। 

আরও পড়ুন সম্পর্কের ক্ষেত্রে পারফেকশন খোঁজা খুব কঠিন, কোনও সম্পর্ককেই আমি জটিল করি না: তনুশ্রী

Tanushree Chakraborty