/indian-express-bangla/media/media_files/2025/11/27/a1-2025-11-27-11-42-16.jpg)
বিয়ে করলেন অন্তরা...
/indian-express-bangla/media/media_files/2025/11/27/a2-2025-11-27-11-42-31.jpg)
অবশেষে বিয়ের পিঁড়িতে অন্তরা মিত্র। শিল্পী নিজের বিয়ের খবর নিজেই জানিয়েছিলেন। পাত্রটি কে? সে কি শিল্পী মহলের একজন?
/indian-express-bangla/media/media_files/2025/11/27/a3-2025-11-27-11-42-57.jpeg)
অভিনেত্রী কিছুদিন আগেই তাঁর সঙ্গীকে দেখিয়েছিলেন। আর এবার তো বিয়ের মণ্ডপ থেকে সোজাসুজি ছবি দেখালেন তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/11/27/a4-2025-11-27-11-44-42.jpg)
নববধূ হিসেবে একেবারে অল্প সাজে সাজলেন তিনি। পরনে লাল রঙের বেনারসী। বিয়ের আসরে ছিল নিখুঁত লালের ছোঁয়া। একেবারে বাঙালি রীতিনীতি মেনেই গাঁটছড়া বাঁধলেন তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/11/27/586676239_18541509355047950_1312412726781405479_n-2025-11-27-11-45-00.jpeg)
যজ্ঞ থেকে শুরু করে, সাত পাক- সবকিছুই হল তাঁর বিয়েতে। কিছুদিন আগে অবশ্য সারেগামাপা-র মঞ্চে মজার ছলেই বিয়ে দেওয়া হয় অন্তরার। সেদিন পুতুল বিয়ের মাধ্যমে অন্তরার বিয়ে দেওয়া হয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/11/27/a6-2025-11-27-11-45-21.jpg)
আজ সেই গল্প একেবারেই সত্যি। তাঁর সঙ্গীর নাম শৌর্য। গায়িকা সমাজ মাধ্যমে কী লিখলেন বিয়ের ছবি শেয়ার করে?
/indian-express-bangla/media/media_files/2025/11/27/a6-2025-11-27-11-45-50.jpg)
তিনি লিখছেন, "আমি এবং শৌর্য আজ থেকে জীবন যেদিকে নিয়ে যাবে। আমরা সেদিকে একসঙ্গেই যাব। দুজন দুজনকে প্রমিস ছাড়া আর কিছুই করলাম না। আমরা বিবাহিত আজ থেকে।"
/indian-express-bangla/media/media_files/2025/11/27/a7-2025-11-27-11-46-08.jpg)
এদিকে তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সকলে বেশ আনন্দিত। তারকা বন্ধুদের তরফে বেশ কিছু শুভেচ্ছা পর্যন্ত এসেছে। আকৃতি কক্কর থেকে চ্যাং, হর্ষদীপ কৌর, শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us