/indian-express-bangla/media/media_files/2025/11/17/500749836_10228902941060258_3695595198501630777_n-2025-11-17-14-01-43.jpg)
মায়ের পর ফের প্রিয়জনকে হারালেন অর্জুন
Arjunn Dutta-Deep Fridge: জাতীয় পুরস্কারজয়ী বাঙালি পরিচালকের জীবনে ঝড়। যে ছবির জন্য জীবনের অন্যতম সেরা স্বীকৃতি পেলেন, সিনেমা মুক্তির আগেই পরিবারে অঘটন। প্রিয়জনকে হারালেন অর্জুন দত্ত। গত বছর মাকে হারিয়েছেন, সেই যন্ত্রণা আজও তাঁকে কষ্ট দেয়। জাতীয় পুরস্কার প্রাপ্তির সময়ও মায়ের স্মৃতিতে ডুব দিয়েছিলেন। পুরনো ঘা শুকানোর আগেই দাদাকে হারালেন পরিচালক অর্জুন দত্ত। ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গিয়েছে, তিনি অসুস্থ ছিলেন। অবশেষে রবিবার প্রয়াত হন। আগামী শুক্রবার বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ডিপ ফ্রিজ। তার আগে পরিবারে এমন ঘটনায় ভেঙে পড়েছেন পরিচালক।
বয়স্ক বাবা, দাদা-বউদি আর সন্তানকে নিয়েই অর্জুনের পরিবার। মায়ের পর দাদার মৃত্যু আরও একবার শোকাচ্ছন্ন দত্ত পরিবার। সূত্রের খবর, অর্জুনের দাদা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। হাই সুগারের জন্য চোখেও একটু সমস্যা দেখা যায়। সেই জন্য অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু, এমন ঘটনা ঘটে যাবে সেটা কেউ ভাবতেই পারেননি। বছর ঘুরতেই ফের প্রিয়জনকে হারিয়ে শোকে পাথর অর্জু দত্ত। উল্লেখ্য, দিন কয়েক আগেই নিজেও হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সোশ্যাল মিডিয়ায় অসুস্থতার কথা নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ডিপ ফ্রিজ খ্যাত পরিচালক।
আরও পড়ুন'উপর থেকে কলকাঠি নাড়িয়ে...', মায়ের মৃত্যুর পর জাতীয় পুরস্কার জিতে আবেগপ্রবণ পরিচালক অর্জুন
জাতীয় পুরস্কার নিতে যাওয়ার কিছু দিন আগেই কলকাতায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অর্জুন। সেখানেই সিঁড়ি থেকে স্লিপ করে পড়ে যান। চিকিৎসক তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, বাবা চেয়েছিলেন ছেলে নিজের হাতে জাতীয় পুরস্কার গ্রহণ করুক। তাই অস্ত্রোপচারের দিন পিছিয়ে দিল্লি উড়ে গিয়েছিলেন। এরপর শহরে ফিরে হাসপাতালে ভর্তি হন। অসুস্থতার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন পরিচালক।
আরও পড়ুন হাসপাতালেই কেটেছে দীপাবলি, শিরদাঁড়ায় অস্ত্রোপচারের পর কেমন আছেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক অর্জুন?
ঘরে ফিরে উচ্ছ্বাসিত হয়ে অর্জুন লিখেছিলেন, 'এক সপ্তাহ হাসপাতালে থাকার পর অবশেষে ঘরে ফিরলাম। চেয়ারে বসে সহকারীর সাহায্যে সাত দিন পর স্নান করলাম। আহা, স্বর্গীয় অনুভূতি। চুলেরও কিছুটা যত্ন নেওয়া হল। অনেকদিন পর শ্যাম্পু আর কন্ডিশনারে ধুলাম, সে এক দারুণ সুখের মুহূর্ত। যেহেতু আমি এখন একরকম 'গৃহবন্দি' তাই আমার সহকারী চুলের তিন রকম স্টাইল ট্রাই করে ফেলল। ঘরেই যেন মিনি মেকওভার! চুল বাঁধাও এখন বিলাসিতা মনে হয়।'
আরও পড়ুন'ডিপ ফ্রিজ' সেরা বাংলা ছবি, অর্জুনের প্রশংসায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালক শুভ্রজিৎ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us