Sayantani Ghosh: ঢিলেঢালা পোশাক পরতেই প্রেগন্যান্সির গুঞ্জন! বিয়ের ৪ বছর পর চর্চার মাঝে চাঁচাছোলা বঙ্গললনা সায়ন্তনী

Sayantani Ghosh Pregnancy Remour: ঢিলেঢালা পোশাকে লেন্সবন্দি হতেই শুরু প্রেগন্যান্সি চর্চা। অন্তঃসত্ত্বার গুঞ্জনে ছাই দিয়ে 'জগদ্ধাত্রী' সায়ন্তনী যা বললেন...।

Sayantani Ghosh Pregnancy Remour: ঢিলেঢালা পোশাকে লেন্সবন্দি হতেই শুরু প্রেগন্যান্সি চর্চা। অন্তঃসত্ত্বার গুঞ্জনে ছাই দিয়ে 'জগদ্ধাত্রী' সায়ন্তনী যা বললেন...।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

অন্তঃসত্ত্বা সায়ন্তনী!

Sayantani Ghosh Pregnancy Gossip: রূপোলি দুনিয়ার তারকাদের নিয়ে আমজনতা বরাবরই বড্ড উৎসুক। তাঁদের যে কোনও বিষয়ই হয়ে ওঠে পেজ ৩-এর হট কেক। ঢিলেঢালা পোশাক বা ওভার সাইজড ড্রেসে কোনও অভিনেত্রীর উপস্থিতি মানেই প্রেগন্যান্সির গুঞ্জন। সম্প্রতি এমনই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বঙ্গললনা ও হিন্দি মেগার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। অন্তঃসত্ত্বার গুঞ্জন রটতেই মুখ খুলেছেন অভিনেত্রী। চর্চায় ছাই দিয়ে বলেছেন, যদি সত্যিই প্রেগন্যান্ট হতেন তাহলে নতুন প্রজেক্টের কাজ হাতে নিতেন না। 

Advertisment

২০২১ সালে অনুগ্রহ তিওয়ারির সঙ্গে সাত পাকের বন্ধনে বাঁধা পড়েন সায়ন্তনী। সংসার আর কাজ দুটোই সামলাচ্ছেন অভিনেত্রী। নতুন মেগা 'জগদ্ধাত্রী' নিয়ে ফের টেলিভিশনের পর্দায় ফিরেছেন সায়ন্তনী। বিয়ে-সন্তান পরিকল্পনা প্রসঙ্গে অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, 'আমি কী বলব বুঝতে পারছি না। যখন হওয়ার, তখন হবে। ৪০–এর কোঠায় বয়স হয়েছে বলেই এখনই বাচ্চা হওয়া উচিত এই স্টেরিওটাইপ চিন্তাধারা কবে বদলাবে? উন্নত সমাজে এই ধরনের ভাবনাগুলো একেবারে ভিত্তিহীন।' প্রসঙ্গত ঢিলেঢালা পোশাকে সায়ন্তনী লেন্সবন্দি হতেই শুরু প্রেগন্যান্সি চর্চা।

আরও পড়ুন আড়াই মাস পর্যন্ত প্রেগন্যান্সির টেরই পাননি! কন্যা সন্তানের মা হওয়ার ইচ্ছেপ্রকাশ ভারতীর

Advertisment

সায়ন্তনীর যুক্তি, জীবনবিজ্ঞান সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা আছে। গর্ভধারণের চাপ সম্পর্কেও অবগত। তবুও তাঁর মতে, একজন দম্পতি কবে পরিবার শুরু করবেন সেটা সম্পূর্ণ তাঁদের নিজস্ব সিদ্ধান্ত। আপাতত তিনি তাঁর সুন্দর ভাগ্নি ও ভাগ্নের মামিমা হয়েই খুব খুশি।  দম্পতি হিসেবে তাঁরা এখনও মা-বাবা হওয়ার মতো জায়গায় পৌঁছাননি বলেও দাবি সায়ন্তনীর। সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিতে হলে মানসিক প্রস্তুতি প্রয়োজন, এই মুহূর্তে তাঁরা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সময় নেওয়াই শ্রেয় মনে করছেন।।'

সম্প্রতি সায়ন্তনী ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ করেছেন। অভিনেত্রীর সংযোজন, '২০ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এত বছর পরও মানুষকে মনে করিয়ে দিতে হচ্ছে আমি শুধু এক ধরনের চরিত্রই নয় ভিন্নস্বাদের চরিত্রে কাজ করতে পারি। এটা খুবই অদ্ভুত ব্যাপার।' এপ্রিল মাসে আগের শো শেষ হওয়ার পর ফের ছোট পর্দায় ফিরে উত্তেজিত সায়ন্তনী। 

আরও পড়ুন দাবাং ট্যুরে নেই দাবাং গার্ল! সোনাক্ষীর বদলে তামান্নার নাম জুড়তেই জোড়াল প্রেগন্যান্সি গুঞ্জন

নতুন প্রজেক্ট নিয়ে তিনি বলেন, 'দেহেজ দাসি শেষ হওয়ার পর আমাকে একটা শোয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। আর আমি মনে মনে বললাম, মায়া–র মতো চরিত্রকে না বলা যায় না। এত বছর ধরে আমি যে পরিশ্রম করেছি, এমন একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করতে পারছি, নারীর ক্ষমতায়ন নিয়ে তৈরি গল্পের অংশ হতে পারছি সেটা ভেবেই দারুণ লাগছে।'

আরও পড়ুন দশমীতে মায়ের বিসর্জনের আগেই সুখবর! ছেলের বয়স তিন বছর হতেই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা সোনম?

Sayantani Ghosh