২০২৫ বাংলা সিনেমা: হিট কম, আলোচনা বেশি- কোন ছবিগুলি সত্যিই মন জয় করল?

অন্যদিকে এই বছর বেশ কিছু ছবি, দর্শক আগে থেকেই ভেবেছিলেন, হয়তো বা ভাল হবে, সেগুলি ভাল চলেছে। এবার খেয়াল করলে দেখা যাবে, বেশ কিছু ছবি প্রচার এবং সবকিছুর অভাবেই...

অন্যদিকে এই বছর বেশ কিছু ছবি, দর্শক আগে থেকেই ভেবেছিলেন, হয়তো বা ভাল হবে, সেগুলি ভাল চলেছে। এবার খেয়াল করলে দেখা যাবে, বেশ কিছু ছবি প্রচার এবং সবকিছুর অভাবেই...

author-image
Anurupa Chakraborty
New Update
bengali

কী বলছেন অনির্বাণ?

২০২৫ এর শুরু থেকে শেষ বাংলা ছবি এসেছে, খুব একটা মন জয় করতে দেখা যায় নি বিশেষ বিশেষ ছবিগুলোকে। মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে বহু বাংলা ছবির ক্ষেত্রে। তবে, পজিটিভ আলোচনায় উঠে আসা সহজে সম্ভব হয়নি বাংলা ছবির ক্ষেত্রে। বছরের শুরু থেকে শেষ নানা ছবি - নানা অভিনেতা বহু বার বহুরকম চরিত্রে এসেছেন, কিন্তু আদৌ মন জয় করতে পারলেন কি? শুরু থেকে আলোচনায় ছিল বছরের একেবারে প্রথম দিকের ছবি বিনোদিনী - একটি নটির উপাখ্যান। 

Advertisment

তারপর খেয়াল করলে দেখা যাবে, দেব এবছর বহু রকমভাবে এসেছেন। কিন্তু রঘু ডাকাত বা রক্তবীজ সেভাবে কামাল করতে পারল না। অন্যদিকে এই বছর বেশ কিছু ছবি, কিছু কিছু দর্শক আগে থেকেই ভেবেছিলেন, হয়তো বা ভাল হবে, সেগুলি ভাল চলেছে। এবার খেয়াল করলে দেখা যাবে, বেশ কিছু ছবি প্রচার এবং সবকিছুর অভাবেই নিজের জায়গা পেল না। তবে, ভাল স্ক্রীপ্ট এবং অসাধারণ পটভূমিতে যেভাবে জায়গা করে নিল এই বাংলা ছবিগুলি...

মায়ানগর: আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত এবং শ্রীলেখা মিত্র অভিনীত এই ছবি দারুণ প্রশংসা পায়। বিশ্বের নানা জায়গায় এই ছবি দারুণ প্রশংসা কুড়িয়েছে। এবং এই ছবিতে শ্রীলেখা যে এক অসাধারণ অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন, সেকথা প্রকাশ করতেই হয়।

কিলবিল সোসাইটি: সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি, হেমলক সোসাইটি ছবির সিক্যুয়াল। এবং এই ছবিতে পরমব্রত এবং কৌশানি তাঁদের সাবলীল অভিনয় দিয়ে নজর কেড়েছেন। এই ছবি নিয়ে, বেশ আলোচনা হয়েছে দর্শকমহলে। 

দ্যা একেন: বেনারসে বিভীষিকা: বছরের প্রথম সুপারহিট কোনও সিনেমা যদি থাকে, তবে এটা সেই ছবি। অনির্বাণ চক্রবর্তীকে নিয়ে যত প্রশংসা হোক, সেটি কম। এই ছবিতে আরেকজন সুপারহিট, তিনি শাশ্বত চট্টোপাধ্যায়। এই ছবি বক্স অফিস কাঁপিয়ে দেয়। এবং মানুষ এই ছবি দেখতে হলমুখী হন। 

অংক কি কঠিন: সৌরভ পালোধীর পরিচালনায় এই ছবি সমাজের এক এমন দিকের বর্ণনা করেছিল, যা মানুষকে হিলিয়ে দেয়। খেয়াল করলে দেখা যাবে, শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি এবং যুব সমাজের এক চির নির্ধারিত দৃশ্য দেখা গিয়েছে। আলোচনা হয়েছে সর্বত্র। 

ধূমকেতু: বছরের দ্বিতীয় বিরাট বড় হিট! এই ছবি বক্স অফিসে যা করে ফেলেছে, সেই নিয়ে নানা আলোচনা হয়েছে। দেব শুভশ্রী জুটির এই ছবির গল্প খুব আহামরি না হলেও, ভক্তদের কাছে বেশ আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল। 

দ্যা একাডেমি অফ ফাইন আর্টস: এই ছবি বছরের শেষে দারুণ, তোলপাড় ফেলেছে। এমন এক ছবি, যা নিয়ে নানা জলঘোলা হয়েছে। কিন্তু, তারপরেও দর্শকের ভালবাসা কমাতে পারেনি। বরং, সকলেই এই ছবি পছন্দ করেছেন।

Bengali Cinema Entertainment News Today