Bengali Serial TRP: জীতু হাসপাতালে ভর্তি হতেই নম্বর কমল 'চিরদিনই তুমি যে আমার'-এর, শীর্ষস্থানে কামাল কোন মেগার?

TRP This Week: উৎসবের মরশুমে টিআরপি-তে একের পর এক চমক। দুর্গাপুজো টু জগদ্ধাত্রী পুজো, রিপোর্ট কার্ডে ভেলকি দেখিয়েছে বাংলা ধারাবাহিক। চলতি সপ্তাহে কামাল করল কোন ধারাবাহিক?

TRP This Week: উৎসবের মরশুমে টিআরপি-তে একের পর এক চমক। দুর্গাপুজো টু জগদ্ধাত্রী পুজো, রিপোর্ট কার্ডে ভেলকি দেখিয়েছে বাংলা ধারাবাহিক। চলতি সপ্তাহে কামাল করল কোন ধারাবাহিক?

author-image
Kasturi Kundu
New Update
cats

টিআরপি-তে নয়া ভেলকি

TRP Of Bengali Serial This Week: এসে গেল সেই রিপোর্ট কার্ড হাতে পাওয়ার দিন। আরও একটি বৃহস্পতিবার মানে দাড়িপাল্লার বিচারে টেলিভিশন ধারাবাহিগুলির মধ্যে কার অবস্থান কোথায়। কোন ধারাবাহিক চলতি সপ্তাহে এগিয়ে গেল বা পিছেয়ে গেল কিংবা কার জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকল সবই বিচার হয় এই টিআরটি-এর রিপোর্টে। কখনও টিআরপি রেটিংয়ে একটানা বেশ কয়েক সপ্তাহ শীর্ষে থাকা ধারাবাহিকটি আচমকা টপ ফাইভের বাইরে ছিটকে যায়। আবার টিআরপি রেটিংয়ে একেবারে তলানিতে থাকা ধারাবাহিকটি গল্পের মোড় বদলে প্রথম পাঁচে নিজের জায়গা করে নেয়। 

Advertisment

দর্শকের রায়ে গোটা সপ্তাহ জুরে কোন ধারাবাহিক কত নম্বর পেল লক্ষ্মীবারে হয় তারই বিচার। নতুন ধারাবাহিকের ক্রেজ এমেক সময়ই পুরনো ধারাবাহিকের জৌলুসকে ফিকে করে দেয়। অনেক সময় টিআরপি রেটিং খারাপ হওয়ার পুরনো ধারাবাহিক তার দীর্ঘদিনের স্লট হারিয়ে ফেলে। এমনকী বন্ধও পর্যন্ত হয়ে যায়। চলতি সপ্তাহে টিআরপি রিপোর্টে প্রথম পাঁচে কোন মেগা জায়গা পেল দেখে নেওয়া যাক।

আরও পড়ুন লক্ষ্মীপুজোর পরই ভাগ্যবদল! টিআরপি-তে বিরাট চমক, পরশুরামকে টেক্কা দিয়ে বেঙ্গল টপার কোন মেগা?

গত সপ্তাহে জগদ্ধাত্রী পুজোতে কাকতালীয়ভাবে প্রথম স্থান ছিনিয়ে নিয়েছিল বাংলা মেগা জগদ্ধাত্রী। চলতি সপ্তাহে সেই জায়গা দখল করল পরিণীতা। মোট নম্বর ৬.৮। উল্লেখ্য, শেষ সপ্তাহে যৌথভাবে বেঙ্গল টপার হয়েছিল জগদ্ধাত্রী ও পরিণীতা। ৬.৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বহাল পরশুরাম আজকের নায়ক। গত সপ্তাহে দ্বিতীয় স্থানে পরশুরামের সঙ্গে ছিল চিরদিনই তুমি যে আমার-ও। চলতি সপ্তাহে বেশ খানিকটা নম্বর কমল এই মেগার। তৃতীয় স্থানাধিকারী জগদ্ধাত্রী ও রাঙামতি তীরন্দাজ। 

আরও পড়ুন ছট পুজোয় ভাগ্যবদল 'দাদামণি'-র, TRP-তে বিরাট চমক! বেঙ্গল টপার কোন ধারাবাহিক?

দুই ধারাবাহিকের ঝুলিতে এসেছে ৬.৪ পয়েন্ট। আর্য-অপর্ণার বিয়ের মাঝে জীতু হাসপাতালে ভর্তি হতেই এক ধাক্কায় অনেকটা নম্বর কমল। দ্বিতীয় থেকে একেবারে চতুর্থে নেমে এসেছে চিরদিনই তুমি যে আমার। চলতি সপ্তাহে মোট পয়েন্ট ৬.২। উল্লেখযোগ্যভাবে নম্বর কমল দাদামণি-র। চলতি সপ্তাহে পঞ্চমে ঠাঁই পেল এই মেগা। দোসর ফুলকি। মোট নম্বর ৬.১। টিআরপি তালিকায় প্রথম পাঁচে দেখা মিলল না রানি ভাবানি বা চিরসখার। 

আরও পড়ুন সোম-পার্বতীর ২১ দিনের চ্যালেঞ্জেই প্রথম পাঁচে 'আমাদের দাদামণি', পয়লা নম্বরে কে?

Bengali serial TRP Bengali Serial