/indian-express-bangla/media/media_files/2025/11/16/benny-2025-11-16-14-01-37.jpg)
কী বলছেন বেণী?
Benny Basu-Bhadra Basu Death: কথায় বলে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। সেরকমই যেন মা এবং সন্তানের সম্পর্ক। মা যে কী সে না থাকলেই যেন বোঝা যায়। অভিনেত্রী বেণী বসুর জীবনে যেন একদম সেই ঘটনা-ই ঘটেছে। গতকাল প্রয়াত অভিনেত্রী ভদ্রা বসু। মাকে হারিয়ে শোকে পাথর অভিনেত্রী-নাট্যশিল্পী বেনী বসু। মায়ের কোলে মেয়েবেলার একটি ছবি শেয়ার করে আবেগঘন পোস্টে লিখেছেন, 'তুমি আমার চিরন্তন রোদ্দুর, মা।'
বেণী বাংলা ছবি এবং নাট্য জগতের এমন এক নাম, তিনি নানাসময় অভিনয়ের মাধ্যমে নিজের নাম উজ্জ্বল করেছেন। পারিবারিক সুত্রে তিনি অভিনয়কে নিজের রক্তে পেয়েছেন। তাঁর মা চলে যাওয়ায় যেন জীবনের নানা অধ্যায় আবারও ফিরে ফিরে আসছে। ভদ্রা বসুকে শেষ দেখা গিয়েছিল অনিলাভ চট্টোপাধ্যায়ের বেলা ছবিতে। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাচ্ছে..
গায়িকা-অভিনেত্রীর বাড়িতে ডাকাতি! লড়াই শেষে হাসপাতালে দুষ্কৃতী
অভিনেত্রী নাকি সেরিব্রাল অ্যাটাকের কারণেই মৃত্যু-কোলে ঢোলে পড়েন। কিন্তু, মা সে যে মা-ই হয়। তাঁরা বেঁচে থাকতে নানা ঠোকাঠুকি লাগলেও, সে যখন থাকে না, তখনই বোঝা যায় যে ছিল, সে হৃদয়ের কতটা কাছের ছিল। অনেক সময়ই দেখা যায়, মায়েরা সন্তানদের সঙ্গে নানা ধরণের স্মৃতি শেয়ার করেন। কেউ রান্নার ভিডিও বা কেউ সুন্দর ভ্রমণের ভিডিও তাঁদের পাঠিয়ে থাকেন।
আজ সেই স্মৃতি যেন ফিরে ফিরে আসছে বেণীর মনে। মা ভালবেসে নানা রেসিপি পাঠাত তাঁকে। আর সে মায়ের এই কীর্তিতে হাসত। আজ যখন আর মা নেই, সেই নম্বর থেকে আর কোনও মেসেজ আসার সম্ভাবনা নেই, তখন তাঁর আরও বেশি করে মনে পড়ছে মাকে। প্রয়াত অভিনেত্রীর বেশ কয়েকটি ছবি শেয়ার করে বেণী লিখছেন...
"আমায় আরও কয়েকটা রান্নার রিল পাঠাও না মা, কথা দিচ্ছি এবার আর হাসব না।" তার এই বার্তা কাঁদিয়েছে সকলকে। মা-কে ধরে রাখতে না পারার যে দুঃখ, তা যেন মেটার নয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us