/indian-express-bangla/media/media_files/2026/01/19/bhabhiji-ghar-par-hain-2026-01-19-09-38-55.jpg)
উচ্ছ্বাসে ভাসছেন অনুরাগীরা
টেলিভিশনের পর্দায় টানা এক দশকেরও বেশি সময় ধরে দর্শকদের পেটে খিল ধরানো এই জনপ্রিয় শো ‘ভাবিজি ঘর পর হ্যায়’ (Bhabhiji Ghar Par Hain) এবার পা রাখতে চলেছে বড় পর্দায়। দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নির্মাতারা প্রকাশ করেছেন ছবির ট্রেলার, আর তাতেই উচ্ছ্বাসে ভাসছেন অনুরাগীরা। ছোটপর্দার এই সুপারহিট কমেডি শো এবার সিনেমা হলে পৌঁছোতে চলেছে নতুন রূপে, নতুন আয়োজনে এবং আরও বড় বিনোদনের প্রতিশ্রুতি নিয়ে। ছবির নাম রাখা হয়েছে ‘ভাবিজি ঘর পর হ্যায় – ফান অন দ্য রান’, যা ২০২৬ সালের ৬ই ফেব্রুয়ারি মুক্তি পাবে।
ট্রেলার শুরু হয় সেই বহুল পরিচিত ও আইকনিক সংলাপ, “ভাবিজি ঘর পর হ্যায়?”, যা শোনামাত্রই দর্শকদের মনে নস্টালজিয়ার ঢেউ তোলে। মুহূর্তের মধ্যেই ফিরে আসে সেই পুরনো দিনের হাসি, মজা আর খুনসুটির স্মৃতি। পর্দায় ভেসে ওঠেন আসিফ শেখ ও রোহিতাশ্ব গৌর, যথাক্রমে বিভূতি নারায়ণ মিশ্র ও মনমোহন তিওয়ারির চরিত্রে। তাদের অভিনীত এই দুই চরিত্র গত ১১ বছর ধরে দর্শকদের হাসির খোরাক জুগিয়ে এসেছে। সিনেমার ট্রেলারে দেখা যায়, টেলিভিশনের মতোই এবারও তাঁরা একে অপরের স্ত্রীর কাছাকাছি যাওয়ার জন্য নানারকম হাস্যকর অজুহাত আর মজার ফন্দি আঁটছে, যা দর্শকদের মুখে স্বাভাবিকভাবেই হাসি ফোটাবে।
আরও পড়ুন: খুশিতে ভাসছেন তারকা দম্পতি, রাজকুমার-পত্রলেখার ঘরে পার্বতীর আগমন
ট্রেলারকে আরও আকর্ষণীয় করে তুলেছে বিশেষ অতিথি চরিত্রে রবি কিষাণ এবং মুকেশ তিওয়ারির উপস্থিতি। তাঁদের উপস্থিতি ছবিতে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন অনেকে। দুই শক্তিশালী অভিনেতার উপস্থিতি যে গল্পে বাড়তি রোমাঞ্চ ও কৌতুকের রসদ জোগাবে, তা বলাই বাহুল্য। সিনেমায় শুধু টেলিভিশন সিরিয়ালের পুনরাবৃত্তি নয়, বরং বড়পর্দার উপযোগী করে গল্প, সংলাপ ও পরিস্থিতিকে আরও বড় এবং জমজমাট করে তোলা হয়েছে।
আরও পড়ুন: বিচ্ছেদের পরও ধানুশ-ঐশ্বর্যর বন্ধুত্ব অটুট! একসাথে সন্তানের পাশে, গর্বিত বাবা-মা!
‘ভাবিজি ঘর পর হ্যায়’ সিরিয়ালটি দীর্ঘদিন ধরে পারিবারিক বিনোদন জুগিয়েছে। বিভূতি আর তিওয়ারির খুনসুটি, তাঁদের স্ত্রীর প্রতি গোপন আকর্ষণ, আর তাঁর থেকেই জন্ম নেওয়া হাস্যকর পরিস্থিতি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। এবার সেই পরিচিত চরিত্রগুলোকেই আরও বড় ক্যানভাসে, আরও ঝাঁকজমকপূর্ণভাবে তুলে ধরা হবে সিনেমায়।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us