Bharti Singh Pregnancy: প্রসব যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিলেন, জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন ভারতী

ওই দিনই এই দম্পতির ঘরে এল দ্বিতীয় সন্তান- একটি পুত্র। সুখবরটি তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। পাশাপাশি, নিজেদের ইউটিউব ভ্লগে...

ওই দিনই এই দম্পতির ঘরে এল দ্বিতীয় সন্তান- একটি পুত্র। সুখবরটি তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। পাশাপাশি, নিজেদের ইউটিউব ভ্লগে...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
bharti

সন্তান জন্মের আগেই...

Bharti Singh Pregnancy: কৌতুক অভিনেত্রী ও জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ভারতী সিং, এবং লেখক-প্রযোজক হর্ষ লিম্বাচিয়া, ১৯ ডিসেম্বর তাদের জীবনে আরও এক খুশির মুহূর্ত যোগ করলেন। ওই দিনই এই দম্পতির ঘরে এল দ্বিতীয় সন্তান- একটি পুত্র। সুখবরটি তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। পাশাপাশি, নিজেদের ইউটিউব ভ্লগে, ভারতীর ডেলিভারির অভিজ্ঞতার কিছু আবেগঘন মুহূর্তও তুলে ধরেন তারা।

Advertisment

ভ্লগে ভারতী জানান, ভোরবেলা হঠাৎ করেই প্রসব বেদনা শুরু হয় তাঁর। বাড়িতেই ওয়াটার ব্রোক হওয়ার পর, পরিস্থিতি দ্রুত বদলে যায়। তিনি বলেন, সকাল প্রায় ৬টার দিকে আচমকা সবকিছু ঘটে যায়। সঙ্গে সঙ্গে তিনি তাঁর চিকিৎসককে ফোন করেন। চিকিৎসক জানান, আর দেরি না করে দ্রুত হাসপাতালে পৌঁছনোর প্রয়োজন। ভারতী স্বীকার করেন, সেই মুহূর্তে তিনি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন এবং মানসিকভাবে খুবই চাপে ছিলেন, বিশেষ করে আগের রাতেই যখন তিনি হাসপাতালের ব্যাগ গুছিয়ে রেখেছিলেন।

Celebs Who Passed Away 2025: ধর্মেন্দ্র থেকে জুবিন, ২০২৫-এ চিরতরে হারিয়ে গেলেন কোন উজ্জ্বল নক্ষত্ররা?

ভ্লগে ভারতীকে দেখা যায় বেশ উদ্বিগ্ন ও আবেগপ্রবণ অবস্থায়। তিনি জানান, ঠিক কী হচ্ছে তা বুঝতে পারছিলেন না এবং বাড়ির সকলকে জাগিয়ে তুলেছিলেন। আগের রাত থেকেই শরীর খারাপ লাগছিল তাঁর, তবে যে প্রসব বেদনা শুরু হতে চলেছে, তা তিনি আঁচ করতে পারেননি। ভোরের দিকে জামাকাপড় ও বিছানার চাদর ভিজে যাওয়ায় তিনি কাঁপছিলেন, আর পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

ভিডিওতে ভারতী বলেন, “আমি জানি না সামনে কী হতে চলেছে। শুধু আমার মনের কথাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম। দয়া করে প্রার্থনা করবেন, সব যেন ভালোভাবে হয়।”

Mithun Chakraborty: পশ্চিমবঙ্গ অলমোস্ট বাংলাদেশ! 'শেষ রক্তবিন্দু দিয়ে...', লগ্নজিতার পাশে মিঠুন, দিলেন বড় হুঁশিয়ারি..

এরপর ভ্লগে দেখা যায়, হর্ষ নিজেই ভারতীকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। সঙ্গে রয়েছে তাদের বড় ছেলে লক্ষ্য, যাকে আদর করে সবাই ‘গোলা’ বলে ডাকে। পরে হর্ষ জানান, তিনিও যথেষ্ট নার্ভাস ছিলেন, তবে ভোরে পরিস্থিতি তৈরি হওয়ায় রাস্তায় যানজট কম ছিল, ফলে সময়মতো হাসপাতালে পৌঁছতে পেরে তিনি স্বস্তি পেয়েছিলেন।

শেষমেশ সব আশঙ্কা কাটিয়ে ভারতী সুস্থভাবে একটি পুত্র সন্তানের জন্ম দেন। দম্পতি ভক্তদের ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা জানান। ইনস্টাগ্রামে সন্তানের জন্মের কথা ঘোষণা করে হর্ষ লেখেন, “লিম্বাচিয়া পরিবারে আবারও ছেলে সন্তান এল।”

Bharti Singh Entertainment News Today