/indian-express-bangla/media/media_files/2025/12/24/bharti-2025-12-24-19-10-01.png)
ছেলেকে কোলে নিয়েই চোখে জল...
কৌতুক অভিনেত্রী ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া সম্প্রতি তাঁদের জীবনের এক আনন্দঘন অধ্যায়ে প্রবেশ করেছেন। গত ১৯ ডিসেম্বর দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন ভারতী। ফুটফুটে একটি পুত্রসন্তানের আগমনে তাঁদের পরিবারে এখন খুশির জোয়ার। সন্তান জন্মের মাত্র দু’দিন পরেই নবজাতককে কোলে নিয়ে নিজের অনুভূতির কথা ভক্তদের সঙ্গে খোলাখুলি ভাগ করে নেন ভারতী।
সাম্প্রতিক একটি ইউটিউব ভ্লগে ভারতী তাঁর ছোট্ট ছেলের এক ঝলক দেখিয়েছেন। আদর করে ছেলের নাম রেখেছেন ‘কাজু’। ভিডিওতে দেখা যায়, এক নার্স শিশুটিকে কোলে করে ভারতীর কাছে নিয়ে আসছেন, আর সেই মুহূর্ত নিজেই ক্যামেরাবন্দি করেন কৌতুক অভিনেত্রী। সন্তানের ছোট্ট মুখের দিকে তাকিয়ে আবেগ সামলাতে পারেননি তিনি।
Ayan Mukherjee: কলকাতায় অয়ন মুখোপাধ্যায়, ঘুরে দেখলেন কোন কোন জায়গা? দেখুন তো চেনেন?
ভ্লগে ভারতী জানান, রুটিন সতর্কতামূলক চেকআপের জন্য তাঁর ছেলে এখনও হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে ছিল। কাজুকে কোলে নিয়ে চোখে জল চলে আসে তাঁর। আবেগভরা গলায় তিনি বলেন, “অবশেষে কাজু এসে গেছে। কত মিষ্টি আর আদুরে ও।” তিনি আরও জানান, কিছুক্ষণ আগেই বড় ছেলে গোলা ও হর্ষ বাড়ির উদ্দেশে বেরিয়ে গিয়েছিলেন। কাজু যদি একটু আগে আসত, তবে তারাও নতুন সদস্যের সঙ্গে দেখা করতে পারত।
৪১ বছর বয়সি ভারতী বলেন, তাঁর ছেলে সম্পূর্ণ সুস্থ আছে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন সবসময় সে ভালো থাকে। এরপর ক্যামেরার সামনেই ছেলেকে চুমু খেতে দেখা যায় তাঁকে। দীর্ঘ অপেক্ষার পর সন্তানকে নিজের কোলে পেয়ে তিনি যে কতটা আপ্লুত, তা স্পষ্ট বোঝা যায়।
Dev-Projapoti 2: হিন্দি ছবির দাপটে কোণঠাসা বাংলা? ‘প্রজাপতি ২’ নিয়ে ক্ষোভ উগরে দিলেন দেব
ভ্লগের শেষে ভারতী আবেগঘন কণ্ঠে বলেন, "অবশেষে তুমি আমার কাছে চলে এসেছ। খুব সুন্দর, আদুরে আর একদম সুস্থ বেবি। ঠিক গোলার মতো।" মাতৃত্বের এই নতুন যাত্রায় ভারতীর খুশি ও ভালোবাসা ছুঁয়ে গেছে ভক্তদের হৃদয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us