/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/bhumi-son.jpg)
১৯৭০রের সেট, পরিচালক অভিষেক চৌবের আপকামিং ছবি সোন চিড়িয়া। প্রকাশ্যে এল ছবির এক মুখ্য চরিত্র ভূমি পেডনেকরের লুক। আর ভূমির লুক দেখেই বোঝা যাচ্ছে চম্বল ডাকাতদের ওপর ছবি তৈরি করতে বেশ কাঠখড় পুড়িয়েছেন তিনি। এর আগে উড়তা পাঞ্জাবের মতো ছবি করে সাড়া ফেলেছিলেন পরিচালক। ছবিতে নিজের লুক নিয়ে বারবার পরীক্ষা-নিরীক্ষা করেছেন ভূমিও। দম লাগাকে হাইসা, টয়লেট এক প্রেম কথা কিংবা শুভ মঙ্গল সাবধানের মতো ছবিতে নিজেকে ভেঙেছেন ভূমি।/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/bhumi-son-chiriya-2.jpg)
আর ছবিতে ভূমির বিপরীতে দেখা যাবে সুশান্ত সিং রাজপুতকে। সোন চিড়িয়ায় সুশান্তের লুক আগেই প্রকাশ পেয়েছিল।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/duw0nnnvwaazaxb.jpg)
চম্বলের পুরোনো লোককথা ও আনুষঙ্গিক গল্পের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে সোন চিড়িয়া। ছবিতে ভূমি ও সুশান্ত ছাড়াও দেখা যাবে মনোজ বাজপেয়ি, রণবীর শোরে, আশুতোষ রানাকে। ভূমি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সোন চিরিয়ায় তার ফাস্ট লুকের ছবি।
ছবিটির মুক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও, অভিষেক চৌবের আগামী এই ছবি বেশ সাড়া ফেলেছে। ছবির প্রধান দুই অভিনেতার ফাস্ট লুক সোন চিড়িয়া সম্পর্কে আরও আগ্রহ বাড়িয়েছে। সোন চিড়িয়ার আগে বলিউডে বেশ কিছু ছবি হয়েছে চম্বলের ডাকাতদের নিয়ে। উদাহরণ স্বরুপ বলা যায় শোলে, ব্যান্ডিট কুইন এবং পান সিং তোমারের মতো ছবি তৈরী হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us