Gaurav Khanna-Bigg Boss: 'এই লোকটা বাড়ি আসতে চায় না', বিগ বসের ঘরে ঢুকেই বোমা ফাটালেন গৌরব পত্নি আকাঙ্খা

আকাঙ্ক্ষা অশনূর এবং প্রণীতের সঙ্গে তাঁর ও গৌরবের প্রেমের গল্প শেয়ার করেন। তিনি স্মরণ করেন কীভাবে একটি অডিশনে তাঁদের প্রথম দেখা হয়। সেখানে দু’জন একে অপরের...

আকাঙ্ক্ষা অশনূর এবং প্রণীতের সঙ্গে তাঁর ও গৌরবের প্রেমের গল্প শেয়ার করেন। তিনি স্মরণ করেন কীভাবে একটি অডিশনে তাঁদের প্রথম দেখা হয়। সেখানে দু’জন একে অপরের...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bigg-Boss-19-Gaurav-Khanna-Akanksha-Chamola

যা বললেন অভিনেতা...

বিগ বস ১৯-এ চলছে পরিবারের সপ্তাহ, আর সেই আবেগঘন পর্বে প্রতিযোগীরা, একের পর এক স্বজনদের সঙ্গে মিলিত হয়ে নানা অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছেন। সোমবার অশনূর কৌরকে দেখতে এসেছিলেন তাঁর বাবা গুরমিত সিং, আর কুনিকা সদানন্দের ছেলে আয়ান লাল ও তার নাতনিরাও হাজির হয়েছিলেন বাড়িতে। মঙ্গলবারের পর্বে গৌরব খান্নার স্ত্রী আকাঙ্ক্ষা চামোলা আসেন এবং অনুপমা–খ্যাত অভিনেতার সঙ্গে কিছু সময় কাটিয়ে পুরো ঘরটাতেই রঙিন আবহ তৈরি করেন।

Advertisment

শোয়ের নিয়ম অনুযায়ী প্রতিবারের মতো এবারও ‘ফ্রিজ–রিলিজ’ টাস্ক চলছে, যেখানে প্রতিযোগীরা স্থির হয়ে থাকেন এবং তাঁদের পরিবারের সদস্যরা প্রবেশ করেন। আকাঙ্ক্ষা বাড়িতে ঢুকেই জানিয়ে দেন, তিনি মাত্র কয়েক ঘণ্টা থাকবেন কারণ তাঁকে শুটিংয়ে ফিরতে হবে। তবে স্বল্প সময়েও তিনি বাড়ির সদস্যদের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন। বিশেষ করে প্রণীত মোরকে লক্ষ্য করে বলেন, “তোমাকে হাসতেই হবে! আমি শুধু পার্টি করতে এসেছি।”

SRK-Salman: দুই খান একমঞ্চে! শাহরুখ–সলমনের নাচে মাতোয়ারা বিয়ের অতিথিরা

Advertisment

স্বামী গৌরব সম্পর্কে মজার এক মন্তব্য করতে গিয়ে আকাঙ্ক্ষা বলেন, “গৌরব ভীষণ অন্যরকম মানুষ, সে খুব নির্দোষ ধরণের। বিগ বসকে ধন্যবাদ দিতেই হয়- আমার স্বামী আমাদের ১০ বছরের বিয়েতে যত ঘরের কাজ করেনি, বিগ বস তাকে তিন মাসে সবই শিখিয়ে দিয়েছে!” তিনি আরও জানান, গৌরব আদতে পার্টি–টাইপ মানুষ নন এবং কাজেই ডুবে থাকেন। তাঁদের বিয়ের পর প্রথম দিকে তিনি স্বামীর জন্য অপেক্ষা করতেন, কিন্তু গৌরব প্রতিদিন ১৮ ঘণ্টা ধরে শুটিং করতেন। মজার ছলে তিনি জানান, "এই লোকটা বাড়িতে আসতেই চায় না!" 

এক পর্যায়ে আকাঙ্ক্ষা বিগ বসকে অনুরোধ করেন গৌরবকে ‘রিলিজ’ করার জন্য, না হলে জাতীয় টেলিভিশনে তাঁকে চুমু খেয়ে দেবেন বলে হুঁশিয়ার করেন। বিগ বস তাকে মুক্তি না দিলে তিনি সত্যিই গৌরবের ঠোঁটে চুম্বন করেন, আর সেটা দেখে পুরো বাড়ি হাসিতে ফেটে পড়ে।

Salil Chowdhury 100th Birthday: আধুনিক সঙ্গীতকারের সংজ্ঞা কী? শতবর্ষে ফিরে দেখা সলীল চৌধুরীর ভাবনা

এরপর আকাঙ্ক্ষা অশনূর এবং প্রণীতের সঙ্গে তাঁর ও গৌরবের প্রেমের গল্প শেয়ার করেন। তিনি স্মরণ করেন কীভাবে একটি অডিশনে তাঁদের প্রথম দেখা হয়। সেখানে দু’জন একে অপরের দিকে তাকিয়েই বুঝেছিলেন বিশেষ কিছু আছে। গৌরব সেই অডিশন শেষ করতেই পারেননি, কারণ তিনি আকাঙ্ক্ষার সঙ্গে কথায় এতটাই ডুবে গিয়েছিলেন। সেখান থেকেই তাঁদের সম্পর্কের শুরু, নম্বর আদান–প্রদান এবং পরবর্তী দেখা–সাক্ষাৎ।

শোতে গৌরব নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলেননি কখনও, তবে তিনি পরিবার শুরু করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। আকাঙ্ক্ষা তখন সন্তান নিতে প্রস্তুত ছিলেন না। সম্প্রতি শোতে আসা এক জ্যোতিষী জানান, আকাঙ্ক্ষা এখন পরিবার এগোনোর বিষয়ে গুরুত্ব সহকারে চিন্তা করছেন। গৌরব ও আকাঙ্ক্ষা ২০১৬ সালের নভেম্বর মাসে কানপুরে বিয়ে করেন এবং বিগ বস ১৯- এর ঘরেই তাঁরা উদযাপন করেছেন তাঁদের দশম বিবাহবার্ষিকী।

bollywood Bigg Boss Entertainment News