Malti Chahar-Bigg Boss: “আমার নাম জড়াবেন না”, অমল প্রসঙ্গে বিস্ফোরক দাবি মালতী চাহারের

মঙ্গলবার বিকেলে ফের নতুন করে জল্পনার অবসান ঘটাতে মুখ খোলেন মালতী। সংগীত পরিচালক অমল মালিকের সঙ্গে তার কথিত সম্পর্ক নিয়ে। বিগ বসের ঘরে থাকাকালীন মালতী একাধিকবার বলেছিলেন ...

মঙ্গলবার বিকেলে ফের নতুন করে জল্পনার অবসান ঘটাতে মুখ খোলেন মালতী। সংগীত পরিচালক অমল মালিকের সঙ্গে তার কথিত সম্পর্ক নিয়ে। বিগ বসের ঘরে থাকাকালীন মালতী একাধিকবার বলেছিলেন ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Malti-Chahar-Amaal-Mallik

কী বললেন মালতি?

বিগ বস ১৯ শেষ হওয়ার প্রায় চার সপ্তাহ পেরিয়ে গেলেও এই সিজন নিয়ে আলোচনা এখনও থামেনি। গৌরব খান্না এবারের বিজয়ী হলেও, প্রতিযোগীরা নিয়মিতভাবে খবরের শিরোনামে রয়েছেন। সম্প্রতি বিগ বস ১৯-খ্যাত মালতী চাহার ফের আলোচনায় আসেন, যখন একটি সাক্ষাৎকারে তার বাবা-মায়ের সম্পর্ক নিয়ে করা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে বাড়তে থাকা চর্চার মাঝে মালতী অনুরাগীদের কাছে তার পরিবারের গোপনীয়তা সম্মান করার আবেদন জানান।

Advertisment

এরপর মঙ্গলবার বিকেলে ফের নতুন করে জল্পনার অবসান ঘটাতে মুখ খোলেন মালতী। সংগীত পরিচালক অমল মালিকের সঙ্গে তার কথিত সম্পর্ক নিয়ে। বিগ বসের ঘরে থাকাকালীন মালতী একাধিকবার বলেছিলেন যে তিনি শোয়ের বাইরে অমলকে চেনেন। তার দাবি ছিল, একটি পার্টিতে দু’জনের দেখা হয়েছিল এবং সেখানেই ফোন নম্বর আদান-প্রদান হয়। এমনকি একটি পর্বে মালতী অভিযোগ করেন যে অমল তাকে 'আরে সুন্দরী' বলে মেসেজ করেছিলেন। যদিও, পরে অমল প্রকাশ্যে অস্বীকার করেন।

Archana Puran Singh: লন্ডনে কোহিনুর আনতে গিয়েছেন? নিজেদের সিক্রেট মিশন প্রকাশ্যে আনলেন অর্চনা

এই সমস্ত গুঞ্জনের মাঝেই এক্স (পূর্বতন টুইটার)-এ একটি দীর্ঘ পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেন মালতী। তিনি লেখেন, "এটা একবারে পরিষ্কার করে দিতে চাই- অমল আর আমার মধ্যে কোনও সম্পর্ক ছিল না। কোনও ‘শিপ’ বা রোমান্টিক সমীকরণও নয়। তিনি আমার নম্বর চেয়েছিলেন, আমরা একবারই দেখা করেছি। কিছু কথা হয়েছে, কিছু ব্যক্তিগত বিষয় শেয়ার করেছি, এরপর ফোনে যোগাযোগ ছিল- এর বেশি কিছু নয়।" 

Iman Chakraborty-Mamata Banerjee: উন্নয়নের পাঁচালির পর ফের মমতার কাছাকাছি, দুর্গা অঙ্গনে কী গাইলেন ইমন?

তিনি আরও জানান, শোতে ‘বাহার কি বাত নেহি করেঙ্গে’ বলার অর্থ ছিল অমলের ব্যক্তিগত তথ্য প্রকাশ না করা। পোস্টে মালতী অভিযোগ করেন, শো চলাকালীন ও পরবর্তীতে তার বিরুদ্ধে একটি ভ্রান্ত ধারণা তৈরি করা হয়েছে- যেন তিনি অমলকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন। মালতীর কথায়, তিনি কেবল সহানুভূতির জায়গা থেকে অমলের মানসিক অবস্থার কথা ভেবে, পাশে থাকার চেষ্টা করেছিলেন। শেষে স্পষ্টভাবে তিনি অনুরোধ জানান, যেন ভবিষ্যতে তার নাম অমলের সঙ্গে আর জড়ানো না হয়।

Entertainment News Today Amaal Malik