Tanya Mittal: ১৫০ জন দেহরক্ষীর গল্প সত্যি? বিগ বস বিতর্কের জবাব দিতে কারখানার দরজা খুললেন তানিয়া

রিয়েলিটি শো শেষ হওয়ার পর এবার তানিয়া নিজেই সামনে এসে, নিজের বাস্তব জীবনের একটি ঝলক দেখাতে উদ্যোগী হলেন। সম্প্রতি তিনি টিমকে নিয়ে যান তাঁর ফার্মাসিউটিক্যাল কারখানায়...

রিয়েলিটি শো শেষ হওয়ার পর এবার তানিয়া নিজেই সামনে এসে, নিজের বাস্তব জীবনের একটি ঝলক দেখাতে উদ্যোগী হলেন। সম্প্রতি তিনি টিমকে নিয়ে যান তাঁর ফার্মাসিউটিক্যাল কারখানায়...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
tanya

কী বললেন তিনি?

বিগ বস ১৯- এর ঘরে পা রাখার পর থেকেই, তানিয়া মিত্তাল দ্রুতই শিরোনামে উঠে আসেন। তাঁর স্পষ্টভাষী মন্তব্য, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং গোয়ালিয়রে একাধিক কারখানা ও বিলাসবহুল সম্পত্তির মালিক হওয়ার দাবি, তাঁকে শো-এর অন্যতম আলোচিত প্রতিযোগীতে পরিণত করেছিল। তবে এই দাবিগুলিই কখনও তাঁকে আলোচনার কেন্দ্রে এনেছে, আবার কখনও ট্রোলিং ও ব্যঙ্গের মুখে ফেলেছে- ঘরের ভেতরে যেমন, তেমনই সোশ্যাল মিডিয়াতেও।

Advertisment

রিয়েলিটি শো শেষ হওয়ার পর এবার তানিয়া নিজেই সামনে এসে, নিজের বাস্তব জীবনের একটি ঝলক দেখাতে উদ্যোগী হলেন। সম্প্রতি তিনি নিউজ পিঞ্চ টিমকে নিয়ে যান তাঁর ফার্মাসিউটিক্যাল কারখানায়, যেখানে গর্ভনিরোধক ওষুধ তৈরি হয় এবং তা একাধিক ভারতীয় ব্র্যান্ডে সরবরাহ করা হয়। তানিয়ার কথায়, এই সফরের মূল উদ্দেশ্য ছিল, বিগ বস যাত্রাকালে যাঁরা তাঁর উপর বিশ্বাস রেখেছিলেন, তাঁদের সামনে সত্যটা তুলে ধরা।

দুবাই সফরের মাঝেই দুঃসংবাদ! কাছের মানুষকে হারিয়ে শোকে ম্যুহমান অর্জুন বিজলানি

কারখানা পরিদর্শনের সময় তিনি বিগ বস-কে ঘিরে সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটিরও ব্যাখ্যা দেন- ১৫০ জন দেহরক্ষী থাকার দাবি। বিষয়টি একেবারেই অস্বীকার করে তানিয়া বলেন, তিনি কখনও এমন কথা বলেননি। তাঁর মতে, কোথাও এমন কোনও ভিডিও বা ক্লিপ নেই যেখানে তিনি ১৫০ জন দেহরক্ষীর কথা বলেছেন। তিনি ব্যাখ্যা করেন, এক সহ–প্রতিযোগী মজার ছলে বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করেছিলেন। আসলে তিনি বলেছিলেন, তাঁর ১৫০ জনেরও বেশি কর্মী রয়েছে, যা পরে ভুলভাবে দেহরক্ষী হিসেবে প্রচারিত হয়। 

তানিয়া জানান, তাঁর ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা আছে ঠিকই, তবে তা বহু বছর ধরেই চালু রয়েছে এবং নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করতে তিনি রাজি নন। ব্যবসা প্রসঙ্গে তিনি বলেন, তাঁর টেক্সটাইল, ফার্মা এবং উপহার তৈরির কারখানা রয়েছে, যদিও নিরাপত্তার কারণে সবকিছু প্রকাশ্যে দেখানো সম্ভব নয়।

Agastya Nanda: 'শালীনতা রেখে..', সিমরের শাড়ির আঁচল ধরতেই নাতি অগস্ত্যকে খোঁচা অমিতাভের?

ওয়াকথ্রু চলাকালীন তিনি ফার্মা ইউনিটের ল্যাব, টেস্টিং সেকশন এবং বড় আকারের উৎপাদন যন্ত্রপাতি ঘুরিয়ে দেখান। তাঁর দাবি, এই আধুনিক মেশিনগুলি মালয়েশিয়া থেকে আমদানি করা। পাশাপাশি তিনি জানান, দিনে মূলত মহিলা কর্মীরা কাজ করেন, আর রাতের শিফটে থাকেন পুরুষ কর্মীরা।

কথোপকথনের শেষে তানিয়া তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দেন। তিনি জানান, এখন তিনি নিজেকে একজন অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে চান এবং একতা কাপুরের কাছ থেকে নতুন একটি ধারাবাহিকের প্রস্তাবও পেয়েছেন। নতুন অধ্যায়ের জন্য নিজেকে প্রস্তুত করতে এখন ডায়েট ও লাইফস্টাইল নিয়েও তিনি বেশ সচেতন।

bollywood Bigg Boss Entertainment News Today