Samyuktha-Anirudha Wedding: পলাশ-স্মৃতির 'বিয়ে কেলেঙ্কারি'-র মাঝেই প্রাক্তন ক্রিকেটার-অভিনেত্রীর গাঁটছড়া, দেখুন ছবি

Samyuktha Shanmughanathan-Anirudha Srikkanth Marriage: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে প্রাক্তন ক্রিকেটার অনিরুদ্ধ শ্রীকান্ত ও দক্ষিণী অভিনেত্রী সংযুক্তা শনমুগনাথন।

Samyuktha Shanmughanathan-Anirudha Srikkanth Marriage: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে প্রাক্তন ক্রিকেটার অনিরুদ্ধ শ্রীকান্ত ও দক্ষিণী অভিনেত্রী সংযুক্তা শনমুগনাথন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

পাত্র-পাত্রীর দ্বিতীয় বিয়ে

Samyuktha Shanmughanathan-Anirudha Srikkanth: তারকা ব্যাটার স্মৃতি মন্ধানার সঙ্গে সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে 'বিয়ে কেলেঙ্কারি' এখন চর্চিত বিষয়। এর মাঝেই প্রাক্তন ক্রিকেটার অনিরুদ্ধ শ্রীকান্তের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তামিল বিগ বসের অন্যতম পরিচিত মুখ সংযুক্তা শনমুগনাথন (Samyuktha Shanmughanathan)। কমল হাসান সঞ্চালিত তামিল রিয়েলিটি শো বিগ বস তামিল সিজন ৪–এ অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ২৭ নভেম্বর, বৃহস্পতিবার চেন্নাইয়ে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে লক্ষ্মীবারে সম্পন্ন হয়েছে বিয়ের অনুষ্ঠান। 

Advertisment

আরও পড়ুন 'জীবনের বিশেষ দিনে একে রঙে নয় নানা রঙে রঙিন হতে চাই', বিয়ে নিয়ে আর কী বললেন মৌবনী?

দু'জনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিয়ের সুখবর শেয়ার করেছেন। জীবনের বিশেষ দিনের স্মরণীয় মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। সোনালি রঙের শাড়িতে নববধূ সংযুক্তা শনমুগনাথন সঙ্গে মানাসই গয়না। রংমিলান্তি পোশাকে নজর কেড়েছেন বরমশাইও। অনিরুদ্ধ পরেছিলেন সোনালি শার্ট ও ধুতি। ২০০৭ সালে 'মিস চেন্নাই' খেতাব জয়ের পর সংযুক্তা ছোটপর্দায় অত্যন্ত পরিচিত নাম হয়ে ওঠেন এবং একাধিক বিজ্ঞাপনেও কাজ করেন। এরপরই তিনি মেগায় অভিনয়ের প্রস্তাব পান। 

Advertisment

বিশেষত 'চন্দ্রকুমারী' ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়। পরবর্তীতে তিনি ওলু, ধনুষু রাশি নেয়ারগলে, বিজয় সেতুপতির তুঘলক দরবার এবং ‘থালাপতি’ বিজয়ের বারিসু–এর মতো ছবিতেও কাজ করেছেন। প্রখ্যাত ক্রিকেটার ও কোচ কৃষ্ণমাচারি শ্রীকান্তের ছেলে অনিরুদ্ধ ২০০০ সালের শুরুতে ফার্স্ট-ক্লাস ক্রিকেটে অভিষেক করেন। ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংস (সিএসকে)–এর হয়ে খেলেন। পরে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিলেও খুব বেশি সাফল্য পাননি। 

আরও পড়ুন 'ভেবেছিলাম কলকাতায় গিয়ে...', বিদেশের মাটিতে আচমকা কেন বিয়ে 'ডিপ ফ্রিজ' খ্যাত তনুশ্রীর?

এরপর তিনি বাবার পথ অনুসরণ করে ক্রিকেট ভাষ্যকার হিসেবে কাজ শুরু করেন। উল্লেখ্য, সংযুক্তা ও অনিরুদ্ধ উভয়েরই এটি দ্বিতীয় বিবাহ। ইন্ডিয়া টুডে–এর প্রতিবেদন অনুযায়ী, সংযুক্তার বিয়ে হয়েছিল টেক উদ্যোক্তা কার্তিক শঙ্করের সঙ্গে এবং চলতি বছরই তাঁদের ডিভোর্স হয়েছে। এক পুত্রসন্তান রয়েছে সংযুক্তার। অন্যদিকে অনিরুদ্ধর প্রথম বিয়ে ছিল মডেল ও সোশ্যালাইট আর্থি ভেঙ্কটেশের সঙ্গে। গত দশকের শুরুতেই দু’জনের বিবাহবিচ্ছেদ ঘটে। 

আরও পড়ুন সিদ্ধার্থ-কিয়ারার হাতের উপর রাজকন্যার পদযুগল, লক্ষ্মীছানার কী নাম রাখলেন সেলেব পেরেন্টস?

wedding