/indian-express-bangla/media/media_files/2025/12/02/gaurav-2025-12-02-15-22-57.jpg)
চোখে জল গৌরবের...
/indian-express-bangla/media/media_files/2025/12/02/g1-2025-12-02-15-23-23.jpg)
সোমবার বিগ বস ১৯-এর প্রতিযোগীরা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্র্যান্ড ফিনালে সপ্তাহের সূচনা করেন। শোয়ের ট্রফি হাতে পাওয়ার আর মাত্র কয়েকদিন বাকি, এমন সময়ে বেশ কয়েকজনকে মিডিয়ার কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়। তাদের মধ্যেই ছিলেন অনুপমা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা গৌরব খান্না।
/indian-express-bangla/media/media_files/2025/12/02/g2-2025-12-02-15-23-45.jpg)
তাকে জিজ্ঞাসা করা হয় তার ব্যক্তিগত জীবনের একটি সংবেদনশীল প্রশ্ন- তিনি কি সন্তান চান? যদিও তার স্ত্রী আকাঙ্ক্ষা চামোলা জানিয়েছেন, যে এখনই পরিবার শুরু করার পরিকল্পনা নেই? প্রশ্নটি শুনে গৌরব বেশ আবেগপ্রবণ হয়ে ওঠেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/02/g3-2025-12-02-15-24-11.jpg)
এছাড়া তাকে অভিযুক্ত করা হয়, যে শোতে তিনি অতিরিক্ত নিরাপদে খেলছেন এবং যেন অনুপমা সিরিয়ালের অনুজ কাপাডিয়ার চরিত্রটি তিনি বিগ বস-এর ঘরেও বহন করছেন। জবাবে গৌরব বলেন, "এই শোতে আমাকে কোনও চরিত্র বহন করতে হয় না।"
/indian-express-bangla/media/media_files/2025/12/02/g4-2025-12-02-15-24-54.jpg)
তাঁর কথায়, আমার প্রতিক্রিয়া জানানোর নিজস্ব ধরন আছে। আমি ভেবে দেখি- কাউকে উত্তর দেওয়া প্রয়োজন কিনা। যদি প্রয়োজন না থাকে, সেই আলোচনা আমার কাছে অর্থহীন। আর যদি প্রয়োজন হয়, তবে আমি যথেষ্ট শিক্ষিত এবং গত ২০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছি- সঠিকভাবে উত্তর দিতে জানি।”
/indian-express-bangla/media/media_files/2025/12/02/g6-2025-12-02-15-26-06.jpg)
তিনি আরও বলেন, “ইতিহাস দেখুন- কোনও বিগ বস বিজয়ী অকারণে ঝগড়া বা গালাগাল করে জেতেননি। অশ্লীল ভাষা প্রয়োজন হয় না। যদি দর্শক আমাকে ভালোবেসে জিতিয়ে দেয়, তাহলে সেটা প্রমাণ হবে- শান্ত থেকেও, সম্মান বজায় রেখেও বিগ বস জেতা যায়। আর সত্যি বলতে, পৃথিবীর কোনও অভিনেতা ২৪ ঘণ্টা অভিনয় করতে পারে না।"
/indian-express-bangla/media/media_files/2025/12/02/g8-2025-12-02-15-26-50.jpg)
সর্বশেষ উইকেন্ড কা ভার এপিসোডেও সালমান খান গৌরবের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তার সঙ্গে কাজ করার ইঙ্গিত দেন। আসন্ন পর্বে দেখা যাবে- এক প্রতিবেদকের প্রশ্নে গৌরব আবেগে ভেঙে পড়ছেন। প্রশ্ন ছিল, তিনি কি সন্তান চাওয়ার ব্যক্তিগত বিষয়টি বারবার তুলে ধরে সহানুভূতি অর্জনের চেষ্টা করছেন? সহ-প্রতিযোগী অমল প্রতিবাদ জানিয়ে এটিকে “অযৌক্তিক” প্রশ্ন বলেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/02/g9-2025-12-02-15-27-18.jpg)
আর গৌরব জানান, “এটা খুব সংবেদনশীল প্রসঙ্গ। আমি আমার স্ত্রীকে ভীষণ ভালোবাসি। খুব কম পুরুষই আছেন যারা স্ত্রীর অনুভূতিকে অগ্রাধিকার দেন না। আমি যাই হোক, তার সিদ্ধান্তকে সম্মান করি।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us