Bijoynagarer Hire: সরস্বতী পুজোয় বড় চমক! ফিরছেন কাকাবাবু, মুক্তি পাচ্ছে ‘বিজয়নগরের হীরে

‘বিজয়নগরের হীরে’র সন্ধানে ফিরছেন কাকাবাবু। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত জনপ্রিয় ‘কাকাবাবু’ সিরিজের নতুন ছবি এবার মুক্তি পাচ্ছে সরস্বতী পূজার দিন।

‘বিজয়নগরের হীরে’র সন্ধানে ফিরছেন কাকাবাবু। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত জনপ্রিয় ‘কাকাবাবু’ সিরিজের নতুন ছবি এবার মুক্তি পাচ্ছে সরস্বতী পূজার দিন।

author-image
Naikun Nessa
New Update
Bijoynagarer Hire

সরস্বতী পুজোয় বড় চমক

‘বিজয়নগরের হীরে’র সন্ধানে ফিরছেন কাকাবাবু। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত জনপ্রিয় ‘কাকাবাবু’ সিরিজের নতুন ছবি এবার মুক্তি পাচ্ছে সরস্বতী পূজার দিন (Saraswati Puja 2026)। ছবির মুক্তির খবর সামনে আসতেই দর্শকমহলে তৈরি হয়েছে বিশেষ উত্তেজনা। ‘বিজয়নগরের হীরে’ (Bijoynagarer Hire) সিনেমাটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সিরিজের (Kakababu Series) উপন্যাস ‘বিজয়নগরের হীরে’ অবলম্বনে নির্মিত হয়েছে। 

Advertisment

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ফের একবার রাজা রায়চৌধুরী ওরফে কাকাবাবুর চরিত্রে অভিনয় করছেন। তাঁর ডাকাবুকো অ্যাকশন এবং বুদ্ধিদীপ্ত চরিত্রায়ন আগের ছবিগুলোর মতোই এবারও দর্শকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে। সন্তু চরিত্রে রয়েছেন আরিয়ান ভৌমিক, যিনি আগের তিনটি ছবিতেও এই ভূমিকায় ছিলেন। জোজো চরিত্রে পুষণ দাসগুপ্ত। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিত চক্রবর্তী, রাজনন্দিনী পাল,অনুজয় চট্টোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য এবং শ্রেয়া ভট্টাচার্য সহ আরও অনেকে।

‘বিজয়নগরের হীরে’ ছবিটির পরিচালক চন্দ্রাশীষ রায়। আগের তিনটি কাকাবাবু ছবি ‘মিশর রহস্য’ (২০১৩), ‘ইয়েতি অভিযান’ (২০১৭) এবং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ (২০২২) পরিচালনা করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। এবার পরিচালক বদল হলেও গল্পের রোমাঞ্চ টানটান থাকবে বলেই আশা করছেন দর্শকরা। 

আরও পড়ুন: দেবলীনা নন্দীর স্বাস্থ্যে উদ্বিগ্ন মদন মিত্র, ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে নারাজ মন্ত্রী?

সম্প্রতি ছবির টিজার প্রকাশ্যে এসেছে, যেখানে হাম্পির ঐতিহাসিক ধ্বংসাবশেষের মাঝে কাকাবাবুর অ্যাকশন দেখে দর্শকরা উত্তেজিত। হাম্পি কর্ণাটকের প্রাচীন নগরী, ১৯৮৬ সালে ইউনেস্কো হাম্পিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। সেই ঐতিহাসিক আবহেই সাজানো হয়েছে কাকাবাবুর নতুন অভিযানের গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো।

প্রথমে বড়দিনে মুক্তির কথা থাকলেও পরে তারিখ পিছিয়ে ২০২৬-এর ২৩ জানুয়ারি নিয়ে আসা হয়েছে। সরস্বতী পূজার দিন মুক্তি পাওয়ায় যুব সমাজের কাছে ছবিটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

আরও পড়ুন: জানুয়ারিতেই বাংলা ছবির বড় রিলিজ, মুক্তি পাচ্ছে ‘নারী চরিত্র বেজায় জটিল’, টেক্কা দেবে প্রজাপতি-২ কেও?

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, "শিশু সাহিত্য নিয়ে আমাদের আরও বেশি বেশি আলোচনার দরকার আছে কারণ শিশু সাহিত্য আমাদের কাছে একটা ভাণ্ডার, বিশেষ করে আমাদের বাংলায়। আমাদের এখানে যা ভান্ডার আছে তা নিয়ে আরও অনেক কাজ করা যায়।" 

কাকাবাবু সিরিজের ভক্তদের জন্য এটি একটি বড় উপহার। প্রসেনজিতের ক্যারিশমা, রোমাঞ্চকর গল্প এবং দুর্দান্ত লোকেশন সব মিলিয়ে ‘বিজয়নগরের হীরে’ টলিউডের ২০২৬-এর বড় রিলিজ হতে চলেছে।

entertainment Entertainment News Saraswati Puja Entertainment News Today Bijoynagarer hire