দীর্ঘ একুশ বছর পর টাইটানিক'কে লাভের অঙ্কে মাত দিল এই ছবি

শুধুমাত্র কৃষ্ণাঙ্গ অভিনেতা অভিনীত এই ছবিটির বিশ্বব্যাপী অর্জন এখনও অব্দি প্রায় ৭৭৯৬ কোটি টাকা। এবার রায়ান কুগলার নির্দেশিত ছবি ব্ল্যাক প্যান্থার আবার পেছনে ফেলে দিল এই দুই অসামান্য ছবিকেই।

শুধুমাত্র কৃষ্ণাঙ্গ অভিনেতা অভিনীত এই ছবিটির বিশ্বব্যাপী অর্জন এখনও অব্দি প্রায় ৭৭৯৬ কোটি টাকা। এবার রায়ান কুগলার নির্দেশিত ছবি ব্ল্যাক প্যান্থার আবার পেছনে ফেলে দিল এই দুই অসামান্য ছবিকেই।

author-image
IE Bangla Web Desk
New Update
black panther titanic

টাইটানিককে পেছনে ফেল এগিয়ে গেল ব্ল্যাক পান্থার

১৯৯৭ সালে রিলিজ হওয়া জেমস ক্যামেরনের বিখ্যাত ছবি টাইটানিক রিলিজ হওয়া মাত্রই ঝড় তুলেছিল আমেরিকান বক্স অফিসে। লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং কেট উইন্সলেট অভিনীত এই ছবিটি  সেরা ছবির তালিকার শীর্ষ স্থানটি দখল করে রেখেছিল প্রায় দুই দশকের ও বেশী সময়।

Advertisment

তবে একই নির্দেশকের ছবি অবতার টাইটানিককে পেছনে ফেলে দেয় ব্য়বসার হিসাবে। তারপর কেটে গেছে প্রায় আরও এক দশক, হলিউডে রিলিজ হয়েছে অসামান্য সব ছবি। তা স্বত্তেও শীর্ষস্থানটি রয়ে গেছিল অধরা। অবশেষে স্টার ওয়ারঃ দ্য ফোর্স আওয়াকেনস এই দুই ছবিকেই মাত দেয় অর্জিত মুদ্রার অঙ্কে ।   

এবার রায়ান কুগলার নির্দেশিত ছবি ব্ল্যাক প্যান্থার আবার পেছনে ফেলে দিল এই দুই অসামান্য ছবিকেই। শুধুমাত্র কৃষ্ণাঙ্গ অভিনেতা অভিনীত ছবি ব্ল্যাক প্যান্থারের  বিশ্বব্যাপী অর্জন এখনও অব্দি প্রায় ৭৭৯৬ কোটি টাকা। ব্ল্যাক প্যান্থার ছবিটি টাকার অঙ্কে পৃথিবীর সেরা দশটি ছবির তালিকায় ও স্থান পেয়েছে।

Advertisment

ডিজনি এবং মার্ভেল প্রযোজিত এই সুপারহিরো ছবিটিতে ব্ল্যাক প্যান্থার চরিত্রে অভিনয় করেছেন চ্যান্ডিক বসম্যান। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন লুপিটা ন্যাঙ্গো, মাইকেল বি জর্ডান, ডানাই গেরা, ড্যানিয়েল কাল্যুয়া, লেটিটিয়া রাইট, উইনস্টন ডিউক, এঞ্জেলা ব্যাসেট, ফরেস্ট হুইটেকার এবং অ্যান্ডি সের্কিস।

বিখ্যাত সিনেমা রিভিউ ওয়েবসাইট রটেন টম্যাটোস এই ছবিটিকে ১০০'তে ৯৭ দিয়েছে যা এখনও অব্দি যে কোন সুপারহিরো নির্ভর ছবির পাওয়া সেরা স্থান।

আফ্রিকার ওয়াকান্ডা প্রদেশের রাজা ব্ল্যাক প্যান্থারের গল্প নিয়ে তৈরি এই ছবি। আফ্রিকার প্রত্যন্ত কাল্পনিক প্রদেশ ওয়াকান্ডা প্রযুক্তিগত ভাবে ভীষণ উন্নত। জায়গাটি বিখ্যাত এখানে পাওয়া একটি বিশেষ খনিজ ধাতু ভাইব্রানিয়ামের জন্য যা ব্ল্যাক প্যান্থারের শক্তির অন্যতম উৎসও বটে।

রইল ছবির অফিসিয়াল ট্রেলারটি: