Sholay Re-Release: ৫০ বছর পূর্তিতে মহাধামাকা! এবার সেলুলয়েডে শোলের 'আনকাট' ভার্সন, জানুন মুক্তির দিনক্ষণ

Sholay Returns: ৫০ বছর পূর্তিতে বড় পর্দায় ফিরছে অমিতাভ জয়া ধর্মেন্দ্র হেমা, আমজাদ খান, সঞ্জীব কুমারের সেই নস্ট্যালজিয়া। আগামী ১২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শোলে-র আনকাট ভার্সন।

Sholay Returns: ৫০ বছর পূর্তিতে বড় পর্দায় ফিরছে অমিতাভ জয়া ধর্মেন্দ্র হেমা, আমজাদ খান, সঞ্জীব কুমারের সেই নস্ট্যালজিয়া। আগামী ১২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শোলে-র আনকাট ভার্সন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
lklkl

আনকাট শোলে

Sholay Returns In 4K: ১৯৭৫ সালের ১৫ অগাস্ট, সাতের দশকের স্বাধীনতা দিবসের দিন বলিউড ছবির ইতিহাসে এক মাইলফলক তৈরি করেছিল। এই দিন মুক্তি পেয়েছিল রমেশ সিপ্পি পরিচালিত কালজয়ী ছবি শোলে। ব্লকবাস্টার মুভির ৫০ বছর পূর্তিতে বড় পর্দায় ফিরছে অমিতাভ জয়া ধর্মেন্দ্র হেমা, আমজাদ খান, সঞ্জীব কুমারের সেই নস্ট্যালজিয়া। আগামী ১২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শোলে। 4K সংস্করণে 'শোলে –দ্য ফাইনাল কাট' নামকরণে সেলুলয়েডে ফিরছে স্বর্ণযুগ। ১,৫০০টিরও বেশি হলে প্রদর্শিত হবে এই সিনেমা। 

Advertisment

এই রি-রিলিজটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এবার দর্শক শোলের আনকাট ভার্সন দেখতে পারবেন। ১৯৭৫ সালে ছবি মুক্তির আগে ভারতের জরুরি অবস্থার সময় সেন্সরশিপের কারণে ছবির মূল সমাপ্তি অর্থাৎ শেষ দৃশ্য বদলে দিতে হয়েছিল। ছবির প্রযোজক সিপ্পি ফিল্মস সোশ্যাল মিডিয়ায় শোলের পুনঃমুক্তির ঘোষণা করেছে। পোস্টে লেখা ছিল, 'শোলে –দ্য ফাইনাল কাট প্রেক্ষাগৃহে আসছে ১২ ডিসেম্বর, ২০২৫। প্রথমবারের মতো উপভোগ করুন ছবির আসল আনকাট সংস্করণ যা Film Heritage Foundation-এর সৌজন্যে 4K এবং Dolby 5.1- এ পুনরুদ্ধার করা হয়েছে।'

আরও পড়ুন 'মধ্যরাতে গাড়ির উইন্ডশিল্ড ভেঙে...', বিকানের থেকে জয়সলমের যাওয়ার পথে ভয়ংকর অভিজ্ঞতা বিবেকের

Advertisment

যে দৃশ্যটি আগে সেন্সর করা হয়েছিল সেখানে দেখা যায় ঠাকুর (সঞ্জীব কুমার) প্রতিশোধ পরায়ণের বশবর্তী হয়ে গব্বর সিংহকে (আমজাদ খান) কাঁটাওয়ালা জুতো দিয়ে হত্যা করেন। সিবিএফসি (CBFC) এই দৃশ্যকে অতিরিক্ত হিংসাত্মক বলে মনে করায় তা ছবি থেকে বাদ দিতে হয়। পরিচালক রমেশ সিপ্পির মূল ভাবনাকে পুনরায় প্রতিষ্ঠা করায় দর্শক এবার অনুভব করতে পারবে সেই আবেগঘন ও নাটকীয় পরিণতি যা কয়েক দশক ধরে শুধুই আলোচনায় ছিল।

আরো পড়ুন স্ত্রীর প্রেগন্যান্সিতে 'প্রেমিকা'-কে বিয়ের জন্য শত্রুঘ্নকে হুমকি দাদার, এরপর যা হল...

৫০তম বর্ষপূর্তি উদযাপনের অন্যতম প্রধান সেলিব্রেশন শোলের পুনঃমুক্তি। ২০২৫ সালের শুরুতে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শোলে’ প্রদর্শিত হয় এবং আন্তর্জাতিক দর্শকমহলেও প্রশংসিত এই ছবি। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, হেমা মালিনী, সঞ্জীব কুমার ও আমজাদ খানের অভিনীত এই ছবি যুগে যুগে সমাদৃত। পরবর্তীতে বহু কালজয়ী চলচ্চিত্র বক্স অফিসে আয়ের নিরিখে এগিয়ে গেলেও এটি দর্শকের পছন্দের চলচ্চিত্রের রেকর্ড হিসেবে সেরা ভারতীয় ছবির তকমা কেউ ছিনিয়ে নিতে পারেনি। 

আরও পড়ুন অ্যাকশন থেকে দেশপ্রেম-হরর টু রোম্যান্টিক কমেডি, নভেম্বরে মুক্তি কোন ৫ বলিউড মুভি?

Sholay