Actors Divorces-Breakups 2025: বিচ্ছেদ ও ব্রেকআপের রোলার-কোস্টার: কাদের কাদের সম্পর্ক ভাঙল ২০২৫-এ?

২০২৫ সাল প্রমাণ করেছে, তারকাদের ব্যক্তিগত জীবনও নানা চ্যালেঞ্জে ভরা। আলো-ঝলমলের আড়ালেও সম্পর্কের টানাপোড়েন যে বাস্তব, এই বিচ্ছেদগুলিই তার বড় উদাহরণ।

২০২৫ সাল প্রমাণ করেছে, তারকাদের ব্যক্তিগত জীবনও নানা চ্যালেঞ্জে ভরা। আলো-ঝলমলের আড়ালেও সম্পর্কের টানাপোড়েন যে বাস্তব, এই বিচ্ছেদগুলিই তার বড় উদাহরণ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
br

কাদের সম্পর্ক ভাঙল?

 ২০২৫ সাল জুড়ে একের পর এক তারকাদের সম্পর্ক ভাঙনের খবরে চমকে গেছেন ভক্তরা। দীর্ঘদিনের দাম্পত্যের ইতি থেকে শুরু করে জনপ্রিয় প্রেমের সম্পর্কের অবসান—সব মিলিয়ে এই বছরটি সেলিব্রিটি ব্রেকআপের দিক থেকে বেশ আলোচিত। চলুন দেখে নেওয়া যাক ২০২৫ সালের সবচেয়ে চর্চিত তারকা বিচ্ছেদ ও সম্পর্ক ভাঙনের ঘটনাগুলি...

Advertisment

পলাশ মুচ্ছল এবং স্মৃতি মন্ধানাঃ  সুরকার পলাশের সঙ্গে  মেহেন্দি এবং সঙ্গীতের অনুষ্ঠান পর্যন্ত হয়ে গিয়েছিল। বন্ধুরা সামিল হয়েছিলেন, কিন্তু এরপরেই জানা যায় বিয়ের ঠিক আগের দিন স্মৃতির বাবা অসুস্থ হয়ে পরেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও, পরে আরও জলঘোলা হয়। এমনকি, পলাশের পরকীয়া সংক্রান্ত নানা তথ্য সামনে আসে। কিন্তু, তাঁরা আর নতুন শুরু করেননি। স্মৃতি নিজেই বিয়ে ভাঙার ঘোষণা করেন। এই থিওরি অন্যতম আলোচনার বিষয় হয়ে ওঠে। 

Archana Puran Singh: মোটা অঙ্কের চেক নেন বলেই.. কানে কম শুনছেন? নেপথ্যেরে কারণ জানলে...

 নিকোল কিডম্যান ও কিথ আরবানঃ প্রায় ১৯ বছরের দাম্পত্য জীবনের পর হলিউড তারকা নিকোল কিডম্যান এবং কান্ট্রি গায়ক কিথ আরবান ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে, তাদের বিচ্ছেদের ঘোষণা করেন। দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর পর, কিছু মতপার্থক্য আর মেটানো সম্ভব হয়নি বলেই এই সিদ্ধান্ত। বিচ্ছেদ সত্ত্বেও, দু’জনেই তাদের কন্যাদের সহ-অভিভাবকত্বে (co-parenting) গুরুত্ব দিচ্ছেন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন।

 ক্রিস মার্টিন ও ডাকোটা জনসনঃ কোল্ডপ্লে গায়ক ক্রিস মার্টিন এবং অভিনেত্রী ডাকোটা জনসনের আট বছরের সম্পর্ক ভেঙে যায় ২০২৫ সালের মাঝামাঝি সময়ে। বাগদান হলেও বিয়ে পিছিয়ে দিয়েছিলেন তাঁরা। দীর্ঘদিনের ওঠানামার পর নীরবেই সম্পর্কের ইতি টানেন এই জুটি।

Jeet Bankura Incident: জিৎ মঞ্চ ছাড়ার পরই অশান্তি? বিষ্ণুপুর মেলার ঘটনার নেপথ্যের কাহিনী কী?

 ধনশ্রী ভার্মা ও যুজবেন্দ্র চাহালঃ নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মা ও ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের বিবাহবিচ্ছেদ ছিল ২০২৫ সালের শুরুর দিকের সবচেয়ে আলোচিত খবরগুলির একটি। কয়েক মাস আলাদা থাকার পর তাঁরা আইনি ভাবে বিচ্ছেদের পথে হাঁটেন। এবং মার্চ মাসে ডিভোর্স চূড়ান্ত হয়। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয়।

 তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মাঃ বলিউডের জনপ্রিয় জুটি তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা প্রায় দু’বছর সম্পর্কে থাকার পর, ২০২৫ সালের শুরুতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। বিচ্ছেদটি সৌহার্দ্যপূর্ণ হলেও, একসঙ্গে কাজ ও প্রকাশ্য উপস্থিতির কারণে ভক্তদের কাছে এই খবর ছিল বেশ অপ্রত্যাশিত।

সেলিনা জেটলি ও পিটার হাগঃ দীর্ঘ দাম্পত্য জীবনের পর, অভিনেত্রী সেলিনা জেটলি এ বছর স্বামী পিটার হাগের সঙ্গে বিচ্ছেদের আবেদন করেন। তাঁর প্রকাশ্য বক্তব্যে, ব্যক্তিগত যন্ত্রণা ও পারিবারিক সমস্যার ইঙ্গিত পাওয়া যায়, যা আবারও মনে করিয়ে দেয়, তারকাদের জীবনও সবসময় ঝলমলে নয়।

 সিডনি সুইনি ও জনাথন ডাভিনোঃ সব বিচ্ছেদ যে বিবাহেই সীমাবদ্ধ ছিল, তা নয়। জনপ্রিয় টিভি তারকা সিডনি সুইনি ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী এবং বাগদত্তা জনাথন ডাভিনো ২০২৫ সালের শুরুতে তাদের সম্পর্ক ভাঙার কথা নিশ্চিত করেন, যা ভক্তদের জন্য ছিল বেশ হতাশাজনক।

২০২৫ সাল প্রমাণ করেছে, তারকাদের ব্যক্তিগত জীবনও নানা চ্যালেঞ্জে ভরা। আলো-ঝলমলের আড়ালেও সম্পর্কের টানাপোড়েন যে বাস্তব, এই বিচ্ছেদগুলিই তার বড় উদাহরণ।

bollywood Entertainment News Today Celebrity Divorce