/indian-express-bangla/media/media_files/2026/03/04/bollywood-holi-celebration-2026-03-04-16-11-23.jpg)
হোলি উদযাপনে মাতলেন বলিউড তারকারা!
দেশজুড়ে আজ উদযাপিত হচ্ছে রঙের উৎসব হোলি (Holi 2026)। আবির আর জলরঙে মেতে উঠেছে শহর থেকে গ্রাম। তারই রঙিন ছোঁয়ায় ঝলমল করছে বি-টাউনও। হোলি মানেই আনন্দ, উচ্ছ্বাস আর ভালোবাসার বন্ধনে নতুন করে জড়িয়ে পড়া। আজ বলিউডের একাধিক তারকা নিজেদের প্রিয়জনদের সঙ্গে রঙ খেলায় সামিল হয়ে উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুললেন।
অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কাটালেন একান্ত রঙিন সময়। সাদা পোশাকে আবিরে রাঙা তাঁর হাসিমুখের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অন্যদিকে বরুণ ধাওয়ান (Varun Dhawan) স্ত্রী ও বন্ধুদের সঙ্গে হোলির আনন্দ ভাগ করে নিলেন। রঙে মাখামাখি মুহূর্ত, নাচ-গান আর হাসির ভিডিও পোস্ট করে ভক্তদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: রঙে রাঙা স্মৃতি! প্রিয়াঙ্কার সঙ্গে হোলির বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন নিক
শুধু তারকারাই নন, দেশের শীর্ষ নেতৃত্বও দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা দিয়েছেন। উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ (C. P. Radhakrishnan) সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) হোলিকে ঐক্য ও ভালোবাসার প্রতীক হিসেবে উল্লেখ করে দেশবাসীকে শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: ‘খ্যাতির চেয়ে মানসিক শান্তিই বড়!’, নিজের মতো বাঁচার দর্শনে অটল পল্লবী শর্মা
রঙের এই উৎসব শুধু আনন্দের নয়, একে অপরের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করারও দিন। আবিরের মতোই মন রাঙিয়ে, ভেদাভেদ ভুলে সবাইকে এক সুতোয় বাঁধে এই রঙের উৎসব।
আরও পড়ুন: ‘স্পেস’ নয়, সময়ই ভালোবাসার প্রমাণ! সম্পর্কে আমরা কী চাই? জানালেন শতাব্দী রায়
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us