/indian-express-bangla/media/media_files/2025/12/01/cover-photo-2025-12-01-16-47-53.jpg)
বলিউডের সোনালি অধ্যায়ের দুই প্রিয় মুখ
Bollywood Legends Return: বলিউডের সোনালি অধ্যায়ের দুই প্রিয় মুখ,‘শোলে’র ভীরু ও আর সেই মজার জেলর, আবারও একসঙ্গে ফিরছেন বড় পর্দায়। নতুন ছবি ‘ইক্কিস’–এ দেখা যাবে বলিউডের কিংবদন্তি এই দুই অভিনেতাকে। প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র ও আসরানি আবারও বড় পর্দায় পাশাপাশি। সিনেমা প্রেমীরা এই দুই অভিনেতার অভিনয় দেখতে মুখিয়ে আছেন। ছবিতে তাদের উপস্থিতি পুরনো নস্টালজিয়াকে ফিরিয়ে আনবে, তা বলাই বাহুল্য।
কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে ‘ইক্কিস’-এর একটি হৃদয়স্পর্শী ছোট্ট ভিডিও। ভিডিওতে দেখা যায়, ধর্মেন্দ্র শান্ত গলায় বলছেন, “আজও জি কারদা হ্যায়, পিণ্ড আপনে নু জানওয়া।” তাঁর মুখের সেই অদ্ভুত মায়া ও আবেগ দেখে মুহূর্তেই দর্শকদের মন ভরে ওঠে স্মৃতির স্রোতে। ঠিক সেই সময় ফ্রেমে এন্ট্রি আসরানির। দু’জনের মুখে হাসি, যেন টাইম ট্রাভেল করে এ পুরনো দিনগুলো ফিরিয়ে আনছে। তাদের বন্ধুত্ব যেন একটুও ভাটা পড়েনি। এই দৃশ্য দেখে দর্শকরা যেন আবার ফিরে গিয়েছিলেন ‘শোলে’র সোনালি দিনে।
OTT Release This Week: অতিপ্রাকৃত প্রেম থেকে মানসিক থ্রিলার, নতুন OTT রিলিজে চমক পর চমক
এই ছবির ক্লিপে দেখা গেলেও বাস্তবে দু’জনেই আর আমাদের মাঝে নেই। অক্টোবর মাসে ৮৪ বছর বয়সে প্রয়াত হন আসরানি। বুকে সংক্রমণের কারণে ২০ অক্টোবর বিকেল ৩টায় তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবার ও ম্যানেজার এই খবর নিশ্চিত করেন। পরে তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম থেকে একটি দীর্ঘ পোস্টে জানানো হয়, তিনি ছিলেন কোটি কোটি মানুষের প্রিয় কমেডি অভিনেতা, যিনি সহজ-সরল অভিনয় ও দারুণ হাস্যরস দিয়ে ভারতীয় সিনেমাকে এক নতুন পথ দেখিয়েছিল। আসরানির প্রতিটি চরিত্র আজও দর্শকদের মনে গেঁথে আছে।
এর কিছুদিন পর অর্থাৎ, ২৪ নভেম্বর ৯০ বছর বয়সে চলে গেলেন ধর্মেন্দ্র। ভারতীয় সিনেমার অন্যতম আইকনিক তারকা হিসেবে তিনি বহু দশক ধরে দর্শকদের মন জয় করে এসেছেন। ‘ইক্কিস’-এর এই দৃশ্য তাই আরও বেশি আবেগময় হয়ে উঠেছে ভক্তদের কাছে।
‘ইক্কিস’, ছবির গল্প ও একটি তরুণকে কেন্দ্র করে। শ্রীরাম রাঘবন পরিচালিত ‘ইক্কিস’ মূলত ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের পটভূমিতে নির্মিত। ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছেন শহিদ অরুণ ক্ষেত্রপল। এই তরুণ মাত্র ২১ বছর বয়সে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহিদ হন এবং পরমবীর চক্রে ভূষিত হন। ভারতের ইতিহাসে এত কম বয়সে এই সম্মান আর কেউ পাননি।
Samantha Ruth Prabhu: ‘দ্য ফ্যামিলি ম্যান’ নির্মাতার সঙ্গে সাতপাক, সামান্থার দ্বিতীয় ইনিংস শুরু
ছবিতে অরুণের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা আগস্ত্য নন্দা, আর তাঁর সঙ্গে রয়েছেন সিমর ভাটিয়া। ছবিটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর ২০২৫। এখানে ধর্মেন্দ্রকে দেখা যাবে অরুণ ক্ষেত্রপালের বাবার চরিত্রে, যা গল্পে যুক্ত করেছে অন্যরকম এক হৃদয়স্পর্শী মুহূর্ত।
‘শোলে’, ভারতীয় সিনেমার চিরকালীন এক ক্লাসিক ছবি। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া রমেশ সিপ্পির ‘শোলে’ ভারতীয় সিনেমার ইতিহাসে এক অনন্য মাইলফলক। ভীরু (ধর্মেন্দ্র) ও জয় (অমিতাভ বচ্চন), দু’জন ছোটখাটো অপরাধীকে এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, ঠাকুর বলদেব সিংহ, নিযুক্ত করেন ভয়ংকর ডাকাত গব্বর সিংহকে ধরার জন্য। ছবিতে বাসন্তীর চরিত্রে ছিলেন হেমা মালিনী এবং রাধার চরিত্রে জয়া বচ্চন। আর কমেডি টাইমিং আর নিজের অভিনয় দক্ষতায় পুরো ছবিটিকে স্মরণীয় করে তুলেছিলেন আসরানি, যাঁর জেলরের চরিত্র আজও দর্শকদের মুখে হাসি ফোটায়।
Dharmendra last times: 'নিজেকে নিষ্ঠুর…', ধর্মেন্দ্রর শেষ অবস্থা নিয়ে হৃদয়ভাঙা স্বীকারোক্তি হেমার
অতীতের দুই মহান তারকার শেষবারের মতো একসঙ্গে পর্দায় ফিরে আসা ‘ইক্কিস’-কে শুধু একটি যুদ্ধভিত্তিক ছবি নয়, বরং নস্টালজিয়া, আবেগ, দেশপ্রেম এবং স্মৃতির মেলবন্ধনে গড়া এক বিশেষ ছবিতে পরিণত করেছে। এই সব মিলিয়ে দর্শকদের কাছে এই ছবির গুরুত্ব এখন অনেকটাই বলা যেতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us