Bollywood trends 2025: স্বজনপ্রীতির ভিড় পেরিয়ে কারা সফল? ২০২৫-এর বলিউড নবাগতদের কে কেমন ফল করল?

Bollywood trends 2025: এই ভিড়ের মধ্যেই ব্যতিক্রম হয়ে ওঠেন সারা অর্জুন ও বিশাল জেঠওয়া। বিশেষ করে হোমবাউন্ড-এ বিশালের অভিনয় তাকে প্রকৃত স্বীকৃতি এনে দেয়।

Bollywood trends 2025: এই ভিড়ের মধ্যেই ব্যতিক্রম হয়ে ওঠেন সারা অর্জুন ও বিশাল জেঠওয়া। বিশেষ করে হোমবাউন্ড-এ বিশালের অভিনয় তাকে প্রকৃত স্বীকৃতি এনে দেয়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
year

কে পাশ করল আর কে ফেল?

তারকা সন্তানদের ভিড় থেকে শুরু করে, হাতে গোনা কিছু নতুন মুখ- ২০২৫ সালটি বলিউডে নতুনদের জন্য ছিল আলোচনায় ভরা এক বছর। তবে এই আলোচনার বড় অংশই এসেছে তাদের কাজের চেয়ে, তারা কার সন্তান, সেই পরিচয় থেকে। তীব্র স্বজনপ্রীতি বিতর্কের মধ্যেও মাত্র কয়েকজন নবাগত গুঞ্জনকে বাস্তব সাফল্যে রূপ দিতে পেরেছেন। বিশেষ করে তিনটি নাম—আরিয়ান খান, আহান পান্ডে এবং অনিত পদ্দা—এই বছরে প্রথম পরীক্ষায় উতরে গিয়েছেন। আর তাদের মাঝেই সবচেয়ে উল্লেখযোগ্য চমক হয়ে উঠেছেন একজন বহিরাগত শিল্পী—অনিত পদ্দা, যিনি একাধিক তারকা সন্তানকে ছাপিয়ে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।

Advertisment

Aryan Khan

সবচেয়ে আলোচিত আত্মপ্রকাশগুলোর মধ্যে ছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। দীর্ঘদিন ধরে তার অভিনয়ে অভিষেক নিয়ে জল্পনা চললেও, আরিয়ান একেবারেই ভিন্ন পথে হেঁটেছেন। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ, দ্য ব্যাডস অফ বলিউড দিয়ে, তিনি লেখক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। বলিউডের আত্মব্যঙ্গাত্মক উপস্থাপনা, তীক্ষ্ণ রসবোধ এবং আত্মসচেতন ভাষা সিরিজটিকে ব্যাপক সাফল্য এনে দেয়। এটি বিশ্বব্যাপী ট্রেন্ড করে এবং ২০২৫ সালের আইএমডিবি-র শীর্ষ ভারতীয় সিরিজের তালিকায় স্থান পায়। একাধিক প্রথম সারির তারকার ক্যামিও এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় আরিয়ান প্রমাণ করেন, তিনি শুধু তারকা সন্তান নন, একজন নির্মাতা হিসেবেও ভাবনার বিষয়।

Akshaye Khanna: বিলাওয়াল ভুট্টোর উপস্থিতিতে পাকিস্তানে বাজল ধুরন্ধরের গান, নেটদুনিয়ায় শোরগোল

Ahaan Panday

চলতি বছরের আরেকটি বড় সাফল্যের গল্প আহান পান্ডের। সাইয়ারা ছবির মাধ্যমে তার অভিষেক প্রত্যাশার ঊর্ধ্বে গিয়ে পৌঁছয়। সীমিত প্রচারণা সত্ত্বেও, ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলে। আহানের অভিনয়, তার পারিবারিক পরিচয়ের চেয়ে অনেক বেশি গুরুত্ব পায়। ছবিটি বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবিতে পরিণত হয়। 

Aneet Padda's performance was praised in Saiyaara.

তবে সাইয়ারা-র সবচেয়ে বড় চমক ছিলেন অনিত পদ্দা। একজন সম্পূর্ণ বহিরাগত হিসেবে তার সংযত অভিনয়, স্বাভাবিক উপস্থিতি এবং আবেগের গভীরতা দর্শক ও সমালোচকদের মন জয় করে। রাতারাতি তিনি ব্র্যান্ড এনডোর্সমেন্ট, ট্রেন্ডিং কভারেজ এবং সোশ্যাল মিডিয়া আলোচনায় উঠে আসেন। আহান পান্ডের সঙ্গে তার অফ-স্ক্রিন রসায়ন এবং প্রেমের গুঞ্জনও তাকে শিরোনামে রেখেছে।

Malti Chahar: 'আমাকে জোর করে চুম্বন করতে চেয়েছিল', অস্বস্তিকর অভিজ্ঞতা বিগ বস খ্যাত মালতীর

অন্যদিকে, রাশা থাদানি আজাদ ছবির মাধ্যমে নজর কাড়লেও ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। তবে তার নাচের গান ‘উই আম্মা’ ভাইরাল হয়ে যায়। একই ছবিতে অভিষেক করা, আমান দেবগনের অভিনয় তেমন ছাপ ফেলতে পারেনি।

Aaman Devgan

বীর পাহাড়িয়া (স্কাই ফোর্স), ইব্রাহিম আলি খান (নাদানিয়ান), হারনাজ কৌর সান্ধু (বাঘি ৪) এবং শানায়া কাপুর (আঁখো কি গুস্তাখিয়ান)- এই নামগুলো আলোচনায় থাকলেও তাদের আত্মপ্রকাশ প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে।

Veer Pahariya faced online trolling after making debut in Sky Force.

এই ভিড়ের মধ্যেই ব্যতিক্রম হয়ে ওঠেন সারা অর্জুন ও বিশাল জেঠওয়া। বিশেষ করে হোমবাউন্ড-এ বিশালের অভিনয় তাকে প্রকৃত স্বীকৃতি এনে দেয়। সামনে নজর থাকবে আরও এক আত্মপ্রকাশের দিকে- অক্ষয় কুমারের ভাগ্নী সিমার ভাটিয়ার, যিনি ইক্কিস ছবির মাধ্যমে নতুন বছরের শুরুতেই বড় পর্দায় আসছেন। 

bollywood actress Entertainment News Today Bollywood Actor