/indian-express-bangla/media/media_files/2026/01/28/ajit-2026-01-28-17-26-29.jpg)
শোকজ্ঞাপন তারকাদের...
বুধবার সকালে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান অজিত পাওয়ার মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান। অবতরণের মুহূর্তে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। রাজনীতি থেকে শুরু করে চলচ্চিত্র জগত- সর্বত্রই শোকবার্তায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। কঙ্গনা রানাউত, অজয় দেবগন, রীতেশ দেশমুখ, অনুপম খের, পবন কল্যাণসহ একাধিক তারকা তাঁদের গভীর সমবেদনা জানিয়েছেন।
সংসদের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত বলেন, “হে ভগবান… এ তো ভীষণ ভয়াবহ খবর। আমার কাছে ভাষা নেই। আমি জানতাম না, সকালে খুব তাড়াহুড়োয় থাকি আমরা। পরে নিজেকে সামলে নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানাব।” তাঁর এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
Arijit Singh-Dev: প্লে-ব্যাক ছাড়লেন অরিজিত, দুঃখে যা বললেন দেব
অভিনেতা ও রাজনীতিবিদ রবি কিষাণ জানান, “আমি ব্যক্তিগতভাবে অজিত দাদাকে চিনতাম। তিনি শুধু একজন নেতা নন, তিনি ছিলেন ‘বারামতির রাজা’। আজ ভারতীয় রাজনীতি এক অনন্য ব্যক্তিত্বকে হারাল।” অজয় দেবগন এক্স-এ লেখেন, “মাননীয় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জির মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ওম শান্তি।”
পবন কল্যাণ তাঁর বার্তায় বলেন, “মহারাষ্ট্রের উন্নয়নে অজিত দাদার অবদান অনস্বীকার্য। তাঁর জনসেবা ও নিষ্ঠা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে রয়েছি।” রীতেশ দেশমুখ লেখেন, “একটি মর্মান্তিক দুর্ঘটনায় আমরা অজিত দাদাকে হারালাম। তিনি ছিলেন একজন দৃঢ়চেতা ও অনুপ্রেরণাদায়ক নেতা। তাঁর অকাল প্রয়াণ রাজ্যের জন্য অপূরণীয় ক্ষতি।”
Arijit Singh: প্রথম ৫-এ না পৌঁছেও জীবন সংগ্রামে সফল, অরিজিত সিংয়ের অজানা কাহিনী জানলে গর্ব হবে
অনুপম খের বলেন, “যখনই তাঁর সঙ্গে দেখা হয়েছে, তিনি সবসময় ভদ্র ও সদয় ছিলেন। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা।” পরিচালক মধুর ভান্ডারকরও শোক প্রকাশ করে লেখেন, “রাজ্য রাজনীতির এক শক্তিশালী স্তম্ভের পতন ঘটল। এই শূন্যতা পূরণ হওয়ার নয়।”
অজিত পাওয়ার মহারাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী উপ-মুখ্যমন্ত্রীদের অন্যতম। তিনি ছয়বার এই পদে অধিষ্ঠিত ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্ত্রী সুনেত্রা পাওয়ার ও দুই পুত্র জয় ও পার্থকে রেখে গেলেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে মহারাষ্ট্র রাজনীতিতে এক গভীর শূন্যতার সৃষ্টি হলো।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us