/indian-express-bangla/media/media_files/2026/01/28/arijit1-2026-01-28-17-37-08.jpg)
চেনেন অরিজিতের এই ভার্সনকে? Photograph: (file)
মঙ্গলবার হঠাৎ করেই প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে গোটা সঙ্গীত জগতকে চমকে দিলেন অরিজিৎ সিং। সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি ব্যাটল অফ গালওয়ান-এর জন্য গাওয়া তাঁর সর্বশেষ ট্র্যাক ‘মাতৃভূমি’ মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় এই বড় সিদ্ধান্তের কথা জানান জনপ্রিয় গায়ক। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “হ্যালো, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে একজন শ্রোতা হিসেবে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর কোনও নতুন প্লেব্যাক গান গাইব না। যাত্রাটা ছিল অসাধারণ।” তবে তিনি স্পষ্ট করে দেন, সঙ্গীত থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন না- বরং ধ্রুপদী গান ও লাইভ কনসার্টে আরও মনোযোগী হতে চান।
- Jan 29, 2026 19:56 IST
Arijit Singh: অরিজিৎ সিংয়ের অবসর ঘোষণার মাঝে ফের সামনে এল এ আর রহমানের মন্তব্য
এর মাঝেই ফের ভাইরাল হয়েছে অস্কারজয়ী সুরকার এ আর রহমানের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও, যেখানে তিনি অকপটে অরিজিৎ সিংয়ের প্রশংসা করেছিলেন। বিবিসি এশিয়া নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এ আর রহমান অরিজিৎ সিং সম্পর্কে বলেন, “ও একজন অসাধারণ সংগীতশিল্পী। শুধু গায়ক নয়, ও একজন প্রযোজকও, যে সংগীত প্রযোজনার শিল্পটা খুব ভালো বোঝে। নিজের গ্রাম থেকে কাজ করে যে স্বাধীন ও নির্ভীক মনোভাব দেখায়, সেটা সত্যিই দারুণ। অরিজিতের সঙ্গে তাঁর সেরা কাজ প্রসঙ্গে জানতে চাইলে রহমান জানান,
“আমার মনে হয় ‘তুম সাথ হো’ আমাদের অন্যতম সেরা কাজ।” - Jan 29, 2026 18:40 IST
Arijit Singh: স্টার হওয়ার আগে অরিজিতের কঠিন লড়াই, আফসোস-অনুতাপে কেঁদেছিলেন গায়ক
‘ফেম গুরুকুল’ ছিল যুক্তরাজ্যের জনপ্রিয় শো ‘ফেম একাডেমি’-র ভারতীয় সংস্করণ। এখানে নবীন শিল্পীদের কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হতো। কিন্তু অরিজিতের যাত্রা সেখানে মোটেও মসৃণ ছিল না। ভোটের ভিত্তিতে প্রতিযোগীদের বাদ দেওয়া হতো, আর সেই ভোট দিতেন দর্শক ও সহ-প্রতিযোগীরাই।
- Jan 29, 2026 17:58 IST
Dev-Rachana: ১২ বছরে পারিনি, দেড় বছরে করে দেখাল রচনা! সিঙ্গুরে দেব
পূর্বঘোষণা মতোই বুধবার সিঙ্গুরে জমকালো উপস্থিতি দেখান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হাজির ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং ঘাটালের তৃণমূল সাংসদ দেব। একসময় পর্দার জুটি,এখন রাজনীতির মঞ্চে একসঙ্গে। সিঙ্গুরে দেবের মুখে শোনা গেল একেবারে খাঁটি, আন্তরিক স্বীকারোক্তি। তৃণমূলের দুই সেলেব সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও দেব পরপর মঞ্চে ভাষণ দিলেন। রচনার বলা শেষ হতেই দেব বক্তৃতা দিতে উঠে বললেন তিনি বলেন, “আমি ভেবেছিলাম এখানে এসে দু-তিনটে লাইন বলে দেব। কিন্তু রচনাদি এত ভালো স্পিচ দিলো! আমি ১২ বছর সাংসদ হয়ে এত ভালো স্পিচ দিতে পারলাম না। রচনাদি দেড় বছরে দিয়ে দিল।”
- Jan 29, 2026 17:32 IST
Dev: প্রসেনজিৎ-জিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, তারপরই ইম্পা মিটিং থেকে তড়িঘড়ি বেড়িয়ে গেলেন দেব
সেই ভিডিও ভাইরাল হয় দ্রুত গতিতে। দেবের জীবনের অন্যতম স্বপ্নপুরন হয়েছে গতকাল। ঘাটাল মাস্টারপ্ল্যানের শুভ সূচনা হয়েছে। তারপর ইম্পার বৈঠকে এসেই দেব জানিয়ে দেন, দেব তাঁর নিজের ক্যালেন্ডার মতাবেক আসছেন পুজোয়। দেশু জুটি আসবেই। এবং দেব যখন বৈঠক ছেড়ে বেড়িয়ে যাচ্ছেন, তখন বেশ অন্যরকম দেখতে লাগছিল তাঁকে। সহসা কারওর সঙ্গে কথা বলতে চাননি তিনি। বরং, নিজের মত করেই বেড়িয়ে যান।
- Jan 29, 2026 16:42 IST
Arijit Singh: জনপ্রিয়তার শীর্ষে থেকেও অরিজিৎ সিংয়ের ‘ফলোয়িং’ লিস্টে মাত্র ৩টি নাম
জনপ্রিয়তার এই বিপুল ঢেউয়ের মধ্যেও অরিজিৎ সিং রয়ে গেছেন আশ্চর্য রকম সংযত ও অন্তর্মুখী। যেখানে অন্য তারকারা ডজনের পর ডজন প্রোফাইল ফলো করেন, সেখানে অরিজিতের ‘ফলোয়িং’ তালিকায় রয়েছে মাত্র তিনটি নাম।
১. তত্ত্বমসি ফাউন্ডেশন (Tattvamasi Foundation)
অরিজিৎ ও তাঁর স্ত্রী কোয়েল এই ফাউন্ডেশনের পরিচালক। সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে কাজ করে এই সংস্থা। মানবিক দায়বদ্ধতার প্রতিফলনই এই ফলো।২. টিএম ট্যালেন্ট ম্যানেজমেন্ট (TM Talent Management)
এই সংস্থা ইন্ডাস্ট্রির সেরা সঙ্গীতশিল্পীদের নিয়ে কাজ করে এবং নতুন ও গুণী প্রতিভাদের সঠিক মঞ্চে পৌঁছে দিতে সাহায্য করে। সঙ্গীতজগতকে এগিয়ে নিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ মাধ্যম।৩. ওরিয়ন মিউজিক (Oriyon Music)
এখানেই পাওয়া যায় অরিজিতের গাওয়া সমস্ত নন-ফিল্মি বা স্বাধীন গান। সিনেমার বাইরে নিজের মতো করে সংগীতকে বাঁচিয়ে রাখার ইচ্ছেরই বাস্তব রূপ এই প্ল্যাটফর্ম। - Jan 29, 2026 15:48 IST
Ranveer Singh: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর
অ্যাডভোকেট প্রশান্ত মেথাল, প্রথম অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ACJM) আদালতে একটি ব্যক্তিগত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, একটি জনসমক্ষে অনুষ্ঠানে রণবীর সিং পবিত্র দৈব ঐতিহ্যকে ব্যঙ্গ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। আদালতের নির্দেশে হাই গ্রাউন্ড থানায় অভিযোগ পাঠানো হয় এবং বুধবার ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
- Jan 29, 2026 14:37 IST
Arijit Singh: ৪০ টাকার খাবারের রেস্তোরাঁ ‘হেশেল’, অরিজিতের মানবিক দিক দেখার মত...
তবে, এই শিল্পীর যেমন মঞ্চের আলোয় তুখোড় প্রতিভা, তেমনি মঞ্চের বাইরেও তাঁর মানবিক উদ্যোগে প্রশংসা কুড়িয়েছেন অরিজিৎ সিং। ভারতের অন্যতম জনপ্রিয় এই শিল্পী সমাজসেবা করতেও পিছপা হন না। এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সবার জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করার লক্ষ্যে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নিজের শহর জিয়াগঞ্জে তাঁর বিশেষ রেস্তোরাঁ- ‘হেশেল’ ঠিক তাঁরই উদাহরণ।
- Jan 29, 2026 14:14 IST
Arijit Singh: দমবন্ধ হয়ে আসছিল অরিজিতের! কেন প্লে-ব্যাক ছাড়ার সিদ্ধান্ত নিলেন? আসল রহস্য সামনে...
এরপর নিজের ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলে ভক্তদের উদ্দেশে একাধিক পোস্টে অরিজিৎ তাঁর সিদ্ধান্তের নেপথ্যের কারণ ব্যাখ্যা করেন। ৩৮ বছর বয়সি এই শিল্পীর কথায়, “এই সিদ্ধান্ত হঠাৎ নয়। এর পিছনে একাধিক কারণ রয়েছে। দীর্ঘদিন ধরেই আমি এটা ভাবছিলাম, অবশেষে সাহস সঞ্চয় করতে পেরেছি।” নিজের সৃজনশীল অস্থিরতার কথাও অকপটে স্বীকার করেন তিনি। লেখেন, “আমি খুব দ্রুত বিরক্ত হয়ে পড়ি। একই ফর্মুলায় বারবার গান গাইতে গাইতে একসময় দমবন্ধ লাগে। বেঁচে থাকার জন্য আমাকে নতুন কিছু করতে হবে।”


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us