Entertainment latest live news updates: রহমান পড়তেন ব্রাহ্মণ স্কুলে? রামায়ণ প্রসঙ্গে...

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
rahman achieve

জেনে নিন আজকের আপডেট...

 Entertainment latest live news updates: 

AR Rahman: ২০২৫ সালটা যেন এ আর রহমানের জীবনে নতুন করে এক সিম্ফোনি রচনা করেছে। প্রতিটি দিন যেন একটি নতুন সূর, একটি নতুন তাল- এবং এর মাঝখানেই তিনি নীরবে তৈরি করতে শুরু করেছেন তাঁর স্বপ্নের প্রকল্প, 'Gandhi Talks' অ্যালবামটি। বছর শেষে নীতেশ তিওয়ারির রামায়ণ মুক্তির আগেই চারদিকে গুঞ্জন- রহমানকে এইবার দেখা যাবে কিংবদন্তি হ্যান্স জিমারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে। দুই মহাদেশ, দুই সংস্কৃতি, দুই আলাদা সঙ্গীতভুবনের দুই দিকপাল- একই সুরের নীচে মিলিত হতে চলেছেন।

Advertisment
  • Jan 16, 2026 19:54 IST

    Dev-Anirban Bhattacharya:অনির্বাণের পাশে দেব, ‘ওঁকে কাজ করতে দিন, বাংলা ইন্ডাস্ট্রির ওঁকে দরকার’

    মেগাস্টার ও সাংসদ দেব (Dev) সম্প্রতি অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)–কে ঘিরে চলা বিতর্ক ও কাজ না পাওয়ার প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিলেন। শিল্পীর প্রতি সম্মান এবং বাংলা ইন্ডাস্ট্রির দায়িত্ববোধের কথা তুলে ধরে দেব বলেন, 'যদি অনির্বাণকে ক্ষমা চাইতেই হয়, তাহলে তাঁর হয়ে আমি ক্ষমা চাইছি। দয়া করে ওঁকে কাজ করতে দিন। অনির্বাণ এমন একজন অভিনেতা, যাঁর বাংলা ইন্ডাস্ট্রিতে খুব দরকার। ওঁর এখনও অনেক অবদান বাকি আছে।' 



  • Jan 16, 2026 16:58 IST

    Srabanti Chatterjee: একদমই আর ঠাণ্ডা লাগছে না, শীতের বিদায়ে আক্ষেপ শ্রাবন্তীর

    ‘ঠাণ্ডাটা তাড়াতাড়ি চলে গেল, আর একটু থাকলে ভালো হতো। আমার একদম আর ঠাণ্ডা লাগছে না।’ শীত মানেই উষ্ণ পোশাক, গরম খাবার, রোদ পোহানো আর উৎসবের আমেজ। শীত দ্রুত বিদায় নেওয়ায় খানিক আক্ষেপ ধরা পড়ল শ্রাবন্তীর গলায়। পিঠে-পায়েশের স্বাদ, পরিবারের সঙ্গে সময় কাটানো আর শীতের আমেজ-সব মিলিয়ে শ্রাবন্তীর মকর সংক্রান্তির দিন ছিল পরিপূর্ণ। 



  • Jan 16, 2026 15:20 IST

    Shaoli Mitra Death Anniversary: থিয়েটারের ইতিহাসে অমলিন নাম, সাওলি মিত্র

    আজ প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সাওলি মিত্রের মৃত্যুবার্ষিকী। বাংলা থিয়েটারের ইতিহাসে তিনি এক উজ্জ্বল নাম, যাঁর জীবন ও অভিনয় ছিল শিল্পনিষ্ঠা, সাহস ও মানবিকতার অনন্য উদাহরণ। সাওলি মিত্রের জন্ম ১৯৪৮ সালে। তাঁর পরিবারেই ছিল থিয়েটারের পরিবেশ। সে জন্য ছোটবেলা থেকেই থিয়েটার তাঁর জীবনের অঙ্গ হয়ে ওঠে। পড়াশোনার পাশাপাশি মঞ্চের প্রতি আকর্ষণ তাঁকে ধীরে ধীরে অভিনয়ের জগতে টেনে আনে।



  • Jan 16, 2026 14:31 IST

    Debolina Nandy: অসুস্থতার পর নতুন শুরু, দেবলীনার গানে ভরে উঠল মোহিত মঞ্চ

    হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরার পর দেবলীনার প্রথম মঞ্চে ফেরা ১৫ জানুয়ারি রাত ছিল বিশেষ। হাজার হাজার দর্শক ভিড় জমান দেবলীনাকে এক নজর দেখবেন ও তাঁর কণ্ঠে গান শুনবেন বলে। পুরো মঞ্চ চত্বর জুড়ে ছিল উচ্ছ্বাস, আবেগ আর অপেক্ষার উত্তেজনা। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই দর্শকদের করতালিতে ভরে ওঠে মোহিত মঞ্চ। দেবলীনার কণ্ঠে প্রথম গান শুরু হতেই যেন মুহূর্তে বদলে যায় পরিবেশ। তাঁর গলায় ছিল আত্মবিশ্বাস, ছিল আবেগের গভীরতা, আর ছিল জীবনে ফিরে আসার দৃঢ়তা। একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে তিনি মুগ্ধ করে রাখেন উপস্থিত দর্শকদের।



  • Jan 16, 2026 13:52 IST

    AR Rahman: মুসলিম হয়েও রামায়ণের সঙ্গীত রচয়িতা, 'আমি ব্রাহ্মণ স্কুলে পড়েছি', বিস্ফোরক রহমান

    বিবিসি এশিয়ানের ইউটিউব সাক্ষাৎকারে রহমানের চোখে ছিল সেই চিরচেনা শান্তি। অ্যালবামের সুর তৈরি করার সময় তাঁর ধর্মবিশ্বাস কাজে লেগেছে কিনা জানতে চাইলে তিনি মৃদু হাসলেন। স্মৃতি ভেসে এল- শৈশবের ব্রাহ্মণ স্কুল, যেখানে প্রতি বছর অনুষ্ঠিত হতো রামায়ণ আর মহাভারত। সেই গল্পগুলির মধ্যেই তিনি শিখেছিলেন সততা, আদর্শ আর মানবতার সুড়ঙ্গপথ। তিনি বললেন, “জ্ঞান কখনও লজ্জার বিষয় নয়- যেখান থেকেই পাও, তা গ্রহণ করা উচিত।” 



  • Jan 16, 2026 12:52 IST

    মুসলিম হয়েও পশুপতিনাথ মন্দিরে বিশেষ অনুমতি পান নায়িকারা! এই সিনেমার গল্প বদলাতে বাধ্য হন দেব আনন্দ?

    হরে রামা হরে কৃষ্ণ, দেব আনন্দের ক্যারিয়ারের অন্যতম আইকনিক সিনেমা, যা ১৯৭২ সালে মুক্তির পর পরই, এক সাংস্কৃতিক আলোড়ন সৃষ্টি করেছিল। ছবিটি শুধু দেব আনন্দকেই নয়, অভিনেত্রী জিনাত আমানকেও রাতারাতি তারকা করে তুলেছিল। বিশেষত গান, 'দম মারো দম' আজও জিনাতের পরিচয়ের অন্যতম ভিত্তি। তবে খুব কম মানুষই জানেন যে জিনাত এই চরিত্রের প্রথম পছন্দ ছিলেন না। প্রাথমিকভাবে এই চরিত্রের জন্য বিবেচনা করা হয়েছিল অভিনেত্রী জাহিদাকে, যিনি তখন দেব আনন্দের ঘনিষ্ঠ ছিলেন বলেও গুঞ্জন ছিল।



Entertainment News Today