Entertainment Latest News Highlights: সন্তান-শোকে কাতর কিংবদন্তি

Entertainment Latest News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
death news today celebrity

জেনে নিন আজকের আপডেট...

Entertainment Latest News Highlights: 

আমেরিকান গায়ক-গীতিকার জ্যাকসন ব্রাউন তার ছেলে ইথান ব্রাউনের মৃত্যুর খবরে গভীর শোকে ডুবে। ইথান ব্রাউন তার শৈশব থেকেই জনসাধারণের নজরে ছিলেন। শিশু অবস্থায়, তিনি একাধিকবার তার বাবার সঙ্গে আলোচনায় এসেছেন। একসময় রোলিং স্টোন ম্যাগাজিনের প্রচ্ছদেও উপস্থিত হয়েছিলেন। বড় হয়ে তিনি নিজস্ব সৃজনশীল জগত তৈরি করেন। ফ্যাশন জগতে কাজ করার পাশাপাশি তিনি ২০০৪ সালের চলচ্চিত্র রাইজিং হেলেন-এ অভিনয় করেন। পরবর্তীতে তিনি তার বাবার প্রতিষ্ঠিত স্বাধীন লেবেল ইনসাইড রেকর্ডিংসের অধীনে নিজস্ব সংগীত উদ্যোগ স্পিনসাইড রেকর্ডস চালু করেন।

Advertisment
  • Nov 27, 2025 19:31 IST

    Shefali Jariwala-Parag Tyagi: প্রয়াত স্ত্রীর সঙ্গে জন্মদিন সেলিব্রেশন! শেফালির স্মৃতি উসকে ভিডিও ভাগ করে পরাগ লিখলেন....

     ২৭ নভেম্বর পরাগের জন্মদিন। তাই অতীতের জন্মদিন পার্টির স্মৃতি হাতড়ালেন শেফালির স্বামী। Baby Ko Bass Pasand Hai-র তালে নাচতে ব্যস্ত দুজনে। সোশ্যাল মিডিয়ায় সেই স্মৃতিমেদুর ভিডিয়ো শেয়ার করে পরাগ লিখেছেন, 'আমার পরীর সঙ্গে জন্মদিনের পার্টিতে। আমি তোমাকে সারাজীবন ভালবাসব বেবি। এই মুহূর্তটা আমরা উদযাপন করি। সেই সঙ্গে পরীর প্রাণোচ্ছ্বল জীবনকেও সেলিব্রেট করি।' 



  • Nov 27, 2025 19:06 IST

    Sraboni Banik Cancer: ক্যানসার আক্রান্ত শ্রাবণী বণিকের চিকিৎসার জন্য প্রয়োজন লক্ষ লক্ষ টাকা, আর্থিক সাহায্যের আবেদন ছেলের

    Bengali Actress Sraboni Banik: টেলিপাড়ায় একের পর এক মন খারাপ করা খবর। বেশ কিছুদিন ধরেই চলছিল জীতু-দিতিপ্রিয়ার অশান্তি। অবশেষে চিরদিনই তুমি যে আমার ছেড়ে দিলেন ছোট পর্দার অপর্ণা। সিরিয়াল-সিনেমার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিকের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর। এই মারণরোগের চিকিৎসা কতটা ব্যায়বহুল সে কথা আলাদা করে বলার প্রয়োজন রাখে না। মায়ের চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়ায় আর্থিক সাহায্য চাইলেন শ্রাবণীর ছেলে অচ্যুত আদর্শ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কিউআর কোড শেয়ার করেছেন অচ্যুত। 



  • Advertisment
  • Nov 27, 2025 18:52 IST

    Digha Jagannath Temple-Rukmini Maitra: ছবি মুক্তির আগে ভগবানের দরবারে, হাঁটি হাঁটি পা পা করে দীঘার জগন্নাথ মন্দিরে রুক্মিণী

    Rukmini Maitra-Haati Haati Paa Paa: রাত পোহালেই সিলভার স্ক্রিনে মুক্তি পাবে অর্ণব মিদ্যা পরিচালিত ছবি হাঁটি হাঁটি পা পা। প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধলেন বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র। বাবা-মেয়ের সম্পর্কের আদলে গল্প বুনেছেন পরিচালক অর্ণব। চিরিঞ্জিৎ-রুক্মিণীর যুগলবন্দি এই ছবি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলা ছবির দর্শক। ২৮ নভেম্বর সিনেমা মুক্তির আগে ভগবানের আশীর্বাদ নিতে দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছালেন রুক্মিণী। সঙ্গে রয়েছেন ছবির পরিচালক অর্ণব মিদ্যা ও প্রযোজক অরুনাভ মিদ্যা। ভক্তিভরে ভগবানের দরবারে মাথা ঠুকেছেন রুক্মিণী মৈত্র। করজোড়ে সিনেমার সাফল্য কামনা করেছেন অভিনেত্রী। মোমবাতি জ্বালানো থালা হাতে আরতি করলেন রুক্মিণী। 



  • Nov 27, 2025 17:06 IST

    Benagli Serial TRP: প্রথম সপ্তাহেই TRP-তে প্রফেসর বিদ্যা ব্যানার্জির কামাল, সেরা পাঁচে 'চিরদিনই তুমি যে আমার'

    Benagli Serial TRP Today: চলতি সপ্তাহে টিআরপি-তে বিরাট রদবদল। সম্প্রচারের প্রথম সপ্তাহেই দাপট দেখাল প্রফেসর বিদ্যা ব্যানার্জি। দিতিপ্রিয়া মেগা ছেড়ে দিলেও প্রথম পাঁচে চিরদিনই তুমি যে আমার। নিজের জায়গায় অটুট পরশুরাম আজকের নায়ক। ৬.৮ পয়েন্ট সহযোগে ফের বেঙ্গল টপার এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানাধিকারী প্রফেসর বিদ্যা ব্যানার্জি। এই সিরিয়ালের ঝুলিতে এসেছে ৬.৬ পয়েন্ট। প্রথম তিনের শেষে রয়েছে পরিণীতা। এই মেগার মোট প্রাপ্ত নম্বর ৬.৩। চতুর্থে জোড়া সাফল্য। সেই তালিকায় রয়েছে জগদ্ধাত্রী ও রাঙামতি তীরন্দাজ। দুই ধারাবাহিক পেয়েছে ৬.১ পয়েন্ট। পঞ্চমেও জোড়া জয়। পঞ্চমে ঠাঁই হয়েছে চিরদিনই তুমি যে আমার। প্রথম পাঁচের শেষে রয়েছে আরও একটি ধারাবাহিক, দাদামণি। 



  • Nov 27, 2025 16:56 IST

    SRK-Salman: 'হাত কেটে দেব ওর', প্রকাশ্যেই হুমকি! পাশে দাঁড়ালেন শাহরুখ-সলমন

    ভারতীয় চলচ্চিত্র শিল্পে নারীদের অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। পর্দায় নারীদের উপস্থাপনায় পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যেমন স্পষ্ট, তেমনি পর্দার আড়ালেও পুরুষদের আধিপত্য এখনও প্রকট। চলচ্চিত্র প্রযোজনার প্রতিটি বিভাগে, পুরুষ পেশাদারদের তুলনায় নারীদের সংখ্যা যে কত কম, তা বিচারপতি হেমা কমিটির রিপোর্টেও উঠে এসেছে। রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত রয়েছে- শিল্পে নারীদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে লিঙ্গবৈষম্য, শোষণ এবং ক্ষমতার রাজনীতি।



  • Nov 27, 2025 16:34 IST

    Rukmini Maitra-Haati Haati Paa Paa: রান্নাঘরে জমজমাট রুক্মিণীর রান্নাবান্না, শীতের আমেজে কী কী পদ রাঁধলেন অভিনেত্রী?

    Rukmini Maitra-zee bangla Rannaghar: ২৮ নভেম্বর সেলুলয়েডে মুক্তি পাবে হাঁটি হাঁটি পা পা। তার আগে কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জি বাংলা রান্নাঘরে কোন কোন পদ রান্না করলেন রুক্মিণী? 



  • Nov 27, 2025 14:51 IST

    Dharmendra Death-Hema Malini: 'আমার ব্যক্তিগত ক্ষতি...', ধর্মেন্দ্রর মৃত্যুর তিন দিন পর নীরবতা ভেঙে হেমা মালিনী

    Hema Malini Reacts on Dharmendra Death: প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর তিন দিন পর তাঁর স্ত্রী, অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনী প্রয়াত স্বামীর স্মৃতিতে একটি আবেগপূর্ণ বার্তা শেয়ার করেন। এক্স-এ পোস্ট করা সেই নোটে তিনি ধর্মেন্দ্রের প্রতি নিজের ভালোবাসা, শ্রদ্ধা এবং গভীর ব্যক্তিগত ক্ষতির কথা তুলে ধরেন। তিনি পরিবারের সাথে তোলা একাধিক পুরোনো ছবিও শেয়ার করেন, যেগুলোতে ধর্মেন্দ্র, হেমা এবং তাদের দুই মেয়ে- এশা ও আহানা, একসঙ্গে উপস্থিত।

    Dharmendra Death-Hema Malini: 'আমার ব্যক্তিগত ক্ষতি...', ধর্মেন্দ্রর মৃত্যুর তিন দিন পর নীরবতা ভেঙে হেমা মালিনী



  • Nov 27, 2025 13:44 IST

    Antara Mitra Wedding: নতুন যাত্রা শুরু, বিয়ে করলেন অন্তরা মিত্র

    Antara Mitra Wedding: যজ্ঞ থেকে শুরু করে, সাত পাক- সবকিছুই হল তাঁর বিয়েতে। কিছুদিন আগে অবশ্য সারেগামাপা-র মঞ্চে মজার ছলেই বিয়ে দেওয়া হয় অন্তরার।

    Antara Mitra Wedding: নতুন যাত্রা শুরু, বিয়ে করলেন অন্তরা মিত্র



  • Nov 27, 2025 13:07 IST

    ঘোরতর অন্ধকার জীবন, এই গায়িকার জীবন কাহিনী চোখে জল এনে দেবে

    সংগীত জগতের কিছু নাম একেকটি ঘরানার সঙ্গে এতটাই একাত্ম হয়ে যায় যে তাদের ব্যতীত সেই ধারার কথা ভাবাই কঠিন। যেমন ব্লুজে বিবি কিং, গজলে জগজিৎ সিং, আর রক অ্যান্ড রোলে সেই অবিচ্ছেদ্য নাম-টিনা টার্নার। ২৬ নভেম্বর ১৯৩৯ সালে আনা মে বুলক নামে জন্ম নেওয়া এই অসাধারণ শিল্পী পরবর্তীকালে “রক ’এন’ রোলের রাণী” হিসেবে বিশ্বমঞ্চে নিজের অবস্থান চিরস্থায়ী করেন।

    ঘোরতর অন্ধকার জীবন, এই গায়িকার জীবন কাহিনী চোখে জল এনে দেবে



  • Nov 27, 2025 12:31 IST

    Netfilx: লোডিং স্ক্রিনেই আটকে দর্শক, প্রিমিয়ার চাপ সামলাতে ব্যর্থ নেটফ্লিক্স!

    নেটফ্লিক্স, বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র জুড়ে এক বড় প্রযুক্তিগত বিভ্রাটের সম্মুখীন হয়। যার ফলে হাজার হাজার ব্যবহারকারীর স্ট্রিমিং পরিষেবা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এই অচলাবস্থা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ ছিল না। বরং, এর প্রভাব ভারতের বহু ব্যবহারকারীর স্ট্রিমিংয়েও স্পষ্টভাবে পড়ে।

    Netfilx: লোডিং স্ক্রিনেই আটকে দর্শক, প্রিমিয়ার চাপ সামলাতে ব্যর্থ নেটফ্লিক্স!



  • Nov 27, 2025 12:11 IST

    অকাল প্রয়াণ ছেলের, সন্তান শোকে পাথর কিংবদন্তি শিল্পী

    ব্রাউন পরিবার একটি সংক্ষিপ্ত সোশ্যাল মিডিয়া বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ২০২৫ সালের ২৫ নভেম্বর সকালে, ৫২ বছর বয়সী ইথানকে, তার বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। পরিবারটি বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং গণমাধ্যমের কাছে গোপনীয়তা ও সম্মান প্রদর্শনের অনুরোধ জানিয়েছে। এখনো পর্যন্ত মৃত্যুর কারণসহ অন্য কোনও বিস্তারিত প্রকাশ করা হয়নি।



bollywood Entertainment News Today