/indian-express-bangla/media/media_files/2025/12/22/james-2025-12-22-12-32-21.jpg)
জেনে নিন আজকের আপডেট...
লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার অফিসের অনলাইন নথি অনুযায়ী, শুক্রবার (১৯ ডিসেম্বর, ২০২৫) র্যানসনকে মৃত অবস্থায় পাওয়া যায়। মেডিকেল এক্সামিনারের তথ্য অনুযায়ী, অভিনেতার মৃত্যু হয়েছে আত্মহ*ত্যার কারণে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত, কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। রবিবার (২১ ডিসেম্বর, ২০২৫) তার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তারা এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
- Dec 22, 2025 16:49 IST
Riddhi Sen: 'মানুষখেকো মৌলবাদী তাণ্ডব', বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য ঋদ্ধি সেনের
তাঁর সঙ্গে তো আর ন্যক্কারজনক ঘটনার শেষ নেই। বাদ্যযন্ত্র ভেঙ্গে ফেলা থেকে সংবাদ পত্রের অফিসয জ্বালিয়ে দেওয়া, এমন এমন সব ঘটনা ঘটেছে, যাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতবর্ষ। এবং এই নিয়েই এবার মুখ খোলেন অভিনেতা ঋদ্ধি সেন। তিনি সবরকম বিষয়েই নিজের বক্তব্য রাখেন, আর এবার যেন বেশ চমকে উঠেছেন তিনি। সঙ্গে সঙ্গে হতাশ-ও তিনি। ঋদ্ধি নিজের সমাজ মাধ্যমে সেইসব হৃদয় বিদারক ছবি পোস্ট করেছেন।
- Dec 22, 2025 15:32 IST
Nora Fatehi: ‘এটা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্ত’, গাড়ি দুর্ঘটনার পর মুখ খুললেন নোরা ফাতেহি
শনিবার বিকেলে মুম্বাইয়ে সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন, বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। নেশাগ্রস্ত অবস্থায় এক ব্যক্তির গাড়ি, আচমকা এসে নোরার গাড়িতে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় নোরা সামান্য আহত হন এবং মুহূর্তটি তার জীবনের অন্যতম ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে ওঠে। পরে সন্ধ্যায় ইনস্টাগ্রাম স্টোরিজে এসে নিজের শারীরিক অবস্থার কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
- Dec 22, 2025 14:38 IST
মাত্র ৪৬-এই থামল জেমস র্যানসনের জীবন, শোকস্তব্ধ অনুরাগীরা
লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার অফিসের অনলাইন নথি অনুযায়ী, শুক্রবার (১৯ ডিসেম্বর, ২০২৫) র্যানসনকে মৃত অবস্থায় পাওয়া যায়। মেডিকেল এক্সামিনারের তথ্য অনুযায়ী, অভিনেতার মৃত্যু হয়েছে আত্মহ*ত্যার কারণে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত, কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। রবিবার (২১ ডিসেম্বর, ২০২৫) তার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তারা এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
- Dec 22, 2025 13:17 IST
Priyanka Chopra Jonas: স্বামী হবে নিকের মত, প্রিয়াঙ্কার উপোস ভাঙতে পৌঁছে গিয়েছিলেন আকাশে!
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস সম্প্রতি, জনপ্রিয় কমেডি অনুষ্ঠান দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন ৪-এ, অতিথি হিসেবে হাজির হন। নতুন মরসুমের প্রথম অতিথি হওয়ার পাশাপাশি, এই পর্বে তিনি নিজের ব্যক্তিগত জীবন থেকে বেশ কিছু মজার ও হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগ করে নেন। বিশেষ করে স্বামী নিক জোনাসের সঙ্গে কাটানো একটি স্মরণীয় করবা চৌথ মুহূর্তের কথা উঠে আসে, যা শুনে উপস্থাপক কপিল শর্মাও নিজেকে হাসি ঠাট্টা থেকে সামলাতে পারেননি।
- Dec 22, 2025 12:39 IST
Shahrukh Khan: নিজেই ক্ষমা চান শাহরুখ খান! কিং খানের গোপন রহস্য ফাঁস করলেন অভিনেতা
শাহরুখ খানের আতিথেয়তা ও সৌজন্যের কথা বলিউডে নতুন নয়। বহু অভিনেতা-অভিনেত্রীই বারবার বলেছেন, অতিথিদের কীভাবে আপন করে নেন তিনি, মন্নতে আমন্ত্রণ জানানো থেকে শুরু করে, দেখা শেষে নিজে গাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়া- সবকিছুতেই আলাদা যত্ন থাকে। অভিনেতা জিশান আইয়ুবও এই অভিজ্ঞতার সঙ্গে একমত, তবে তাঁর মতে শাহরুখের আসল নম্রতা, কেবল সহ-অভিনেতা বা পরিচালকদের সঙ্গেই সীমাবদ্ধ নয়। বরং সেটে ও বাইরে শ্রমজীবী মানুষদের সঙ্গে তাঁর ব্যবহারেই প্রকৃত মানবিকতা সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us