Entertainment Latest News Highlights: না ফেরার দেশে কিংবদন্তি..

Entertainment Latest News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
sulakshana

চলে গেলেন শিল্পী...

Entertainment Latest News Highlights:  ১৯৭৫ সালে সঞ্জীব কুমারের বিপরীতে ‘উলঝান’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন সুলক্ষণা পণ্ডিত। এরপর তিনি রাজেশ খান্না, শশী কাপুর, বিনোদ খান্না প্রমুখ তারকাদের সঙ্গে একের পর এক সফল ছবিতে অভিনয় করেন। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে ‘সংকোচ’, ‘হেরা ফেরি’, ‘খানদান’ এবং ‘ধরম খাঁটা’।  

Advertisment

জানা যাচ্ছে, এই প্রবীণ অভিনেত্রী ও জনপ্রিয় প্লেব্যাক গায়িকা, সুলক্ষণা পণ্ডিত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। এই খবর নিশ্চিত করেছেন তাঁর ভাই ও সংগীত পরিচালক ললিত পণ্ডিত। 

  • Nov 07, 2025 16:05 IST

    Zarine Khan Dies: কাছের মানুষকে হারালেন জায়েদ-সুজান, জারিন খানের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড

    Zarine Khan Dies: বলিউডের প্রযোজক ও অভিনেতা সঞ্জয় খানের স্ত্রী এবং ইন্টেরিয়র ডিজাইনার সুজান খানের মা, প্রবীণ অভিনেত্রী জারিন খান ৮১ বছর বয়সে পরলোকগমন করেছেন। জানা গেছে, বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।



  • Nov 07, 2025 15:08 IST

    Saayoni Ghosh: নারী হেনস্থার একাধিক কাণ্ডে বিতর্কের সুনামি! ‘লক্ষীকান্তপুর লোকাল’-এর প্রচারে বাংলার জয়গান সায়নীর

    Saayoni Ghosh-Lakshmikantapur Local: আসছে লক্ষীকান্তপুর লোকাল। একটা ট্রেনের নামে গোটা একটা ছবি। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবি আসছে। আজ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর জন্মদিনের দিন শহরের গঙ্গা-বক্ষে এক এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাতে নাকি রান্না করবেন অভিনেত্রী নিজেই। সবাইকে রেঁধে খাওয়াবেন অভিনেত্রী। আর এদিকে এই ছবির অন্য স্টারকাস্ট হাজির সেই উৎসবে... 



  • Advertisment
  • Nov 07, 2025 13:47 IST

    Sima Taparia-Nausheen Ali Sardar: মুসলিম বলে 'ম্যাচমেকিং'-য়ে 'না', সীমাকে কাঠগোড়ায় তুলতেই নওসিনকে পালটা আক্রমণ

    Muslim Actress Sima Taparia: নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান ম্যাচমেকিং-এর সীমা টাপারিয়া যিনি দর্শকদের কাছে 'সিমা আন্টি' নামেই বেশি পরিচিত। প্রায় ২০ বছর এই পেশায় যুক্ত আছেন। এই শো ঘিরে প্রায়ই উঠে আসে একাধিক প্রশ্ন। সমালোচনার মুখে পড়তে হয় ম্যাচমেকিং-কে। শোয়ের আয়োজকরা বিয়ে সংক্রান্ত প্রচার চালায় এবং নারীদের প্রতি পক্ষপাতমূলক মনোভাব দেখানোর অভিযোগ উঠেছে। সীমাকে প্রায়ই শো-তে দেখা যায় মহিলাদের উদ্দেশে অ্যাডজাস্টমেন্ট আর কম্প্রোমাইজের পরামর্শ দিচ্ছেন। 



  • Nov 07, 2025 13:11 IST

    Sulakshana Pandit Death: প্রেমে প্রত্যাখ্যান, মানসিক আঘাত অসহ্য হয়ে ওঠে, কাকে এতটা ভালবেসেছিলেন সুলক্ষণা?

    Sulakshana Pandit Death: প্রবীণ অভিনেত্রী ও গায়িকা সুলক্ষণা পণ্ডিত, যিনি ৭১ বছর বয়সে মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তিনি ছিলেন হিন্দি সিনেমার এমন এক শিল্পী যার জুরি মেলা ভাড়। তবে তাঁর জীবন জুড়ে ছিল গভীর বেদনা ও হারানোর গল্প। প্রেম, পরিবার ও ক্যারিয়ার, সবকিছুতেই একাধিকবার ভেঙে পড়েছেন তিনি। শেষ জীবনে তিনি বোন বিজয়তা পণ্ডিত ও প্রয়াত ভগ্নিপতি আদেশ শ্রীবাস্তবের পরিবারের সঙ্গে থাকতেন।



  • Nov 07, 2025 12:55 IST

    Katrika-Vicky welcomes baby: ৪২ বছর বয়সে মাতৃত্বের স্বাদ, সন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা

    Katrina Kaif and Vicky Kaushal: বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল আনুষ্ঠানিকভাবে তাঁদের প্রথম সন্তান যে এসে গিয়েছে, সেই ঘোষণা করেছেন। ৭ নভেম্বর, শুক্রবার এই সুখবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা। 

    এর আগে, ২৩ সেপ্টেম্বর ক্যাটরিনা ও ভিকি একটি বিশেষ ছবি পোস্ট করে জানান, যে তাঁরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ৪২ বছর বয়সে মাতৃত্ব গ্রহণের কারণে ক্যাটরিনার গর্ভাবস্থা বিশেষভাবে আলোচনায় আসে এবং আজ এও প্রমাণিত যে, বয়স মাতৃত্বের পথে কোনো বাধা নয়।



  • Nov 07, 2025 12:25 IST

    Kolkata international film festival 2025: ফিল্ম ফেস্টিভ্যালের উজ্জ্বল সব মুহূর্ত, দেখে নিন ছবিতে



  • Nov 07, 2025 12:02 IST

    Sulakshana Pandit: থামল সুরেলা সফর, প্রয়াত অভিনেত্রী ও সংগীতশিল্পী

    ললিত জানান, সুলক্ষণা শ্বাসকষ্টে ভুগছিলেন এবং কিছুটা অসুস্থ লাগছিল। তাঁকে দ্রুত মুম্বইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পৌঁছানোর আগেই তিনি মারা যান। সন্ধ্যা প্রায় ৭টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

    অভিনয়ের পাশাপাশি সুলক্ষণা ছিলেন এক প্রতিভাবান গায়িকা। তাঁর কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছে বহু গান, যার মধ্যে “তু হি সাগর তু হি কিনারা”, “পরদেশিয়া তেরে দেশ মে”, “বেকার দিল তুট গয়া”, “বন্দি রে কাহে প্রীত”, এবং “সোমবার কো” বিশেষভাবে উল্লেখযোগ্য।



Entertainment News Entertainment News Today