Entertainment Latest Highlights: বনগাঁর ঘটনার সাক্ষ পেশ করলেন মিমি

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
mimi chakraborty health news

যা বললেন মিমি...

Entertainment Latest Live News Updates:  মিমি চক্রবর্তীর দাবি, মঞ্চে গান পরিবেশন করার সময় আচমকাই এক ব্যক্তি স্টেজে উঠে এসে তাঁর পরিবেশনে বাধা দেন এবং তাঁকে মঞ্চ ছেড়ে নামার নির্দেশ দেন। এই আচরণকে তিনি অপমানজনক ও অসম্মানজনক বলে উল্লেখ করেছেন। একজন শিল্পী হিসেবে মঞ্চে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানান তিনি। ঘটনার প্রতিবাদে তিনি সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন এবং পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Advertisment

  • Jan 27, 2026 19:17 IST

    Adrija Roy: নতুন জীবনের পথে অদ্রিজা রায়, সেরে ফেললেন বাগদান

    কিছুদিন আগেই জানা গিয়েছিল, অভিনেত্রী অদ্রিজা রায় তাঁর জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। এবার সেই খবরই সত্যি হল। প্রেমিকের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন তিনি। বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অদ্রিজা মুম্বইয়ে গিয়ে হিন্দি টেলিভিশনেও নিজের জায়গা করে নিয়েছেন। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও এখন নতুন শুরু তাঁর।



  • Jan 27, 2026 17:43 IST

    Badshah: স্বপ্নের গাড়ি, কিন্তু আনন্দ ক্ষণস্থায়ী!

    ‘সেই উত্তেজনা স্থায়ী হয়েছিল মাত্র ১৫ মিনিট।’ ১২ কোটি টাকার বেশি দামের রোলস-রয়েস কুলিনান কেনার পর এমন স্বীকারোক্তি খুব কম সেলেব্রিটিই করেছেন। বাদশা (Badshah) গত বছর প্রথম ভারতীয় বংশোদ্ভূত সংগীতশিল্পী হিসেবে রোলস-রয়েস কুলিনান সিরিজ II-এর মালিক হয়ে শোরগোল ফেলে দেন। ‘কার্লি টেলস’-কে দেওয়া সাক্ষাৎকারে বাদশা বলেন, ‘এই গাড়ি কেনার সিদ্ধান্তটা ছিল পুরোপুরি হঠকারী। তাঁর কথায়, গাড়িটা কেনার ভালোলাগার উত্তেজনা ছিল মাত্র ১০–১৫ মিনিট। তারপরই মাথায় প্রশ্ন আসে এরপর কী?’



  • Jan 27, 2026 16:26 IST

    নতুন অধ্যায়ের পথে রণদীপ–লিন, বেবি শাওয়ারের ছবিতে মাতৃত্বের আভা



  • Jan 27, 2026 15:53 IST

    Dhurandhar vs Border 2: প্রজাতন্ত্র দিবসে বক্স অফিসে তোলপাড়!

    প্রজাতন্ত্র দিবসে বক্স অফিসে প্রকৃত ইতিহাস রচনার কৃতিত্ব গিয়েছে ‘ধুরন্ধর’-এর ঝুলিতেই। ৫ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই ছবি ৫৩তম দিনেও দুর্দান্ত গতিতে আয় করেছে। বক্স অফিস ট্র্যাকার সেকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ৫৩ দিনে ভারতে ছবিটি ৮৩৫ কোটি টাকা আয় করেছে এবং বিদেশে করেছে ২৯৪.২ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ১২৯৪ কোটি টাকা।



  • Jan 27, 2026 15:13 IST

    Hiraan Chatterjee: 'বড় ব্লান্ডার...!' ভুলের মাশুল গুনছেন? বিস্ফোরক মন্তব্য হিরণের প্রাক্তন স্ত্রীর

    অনিন্দিতা নাকি প্রথম থেকেই জানতেন হিরণ এবং হৃতিকার প্রেম প্রসঙ্গে। তাহলে কেন এখন এত প্রশ্ন তুলছেন, সেই দাবিও করেন হৃতিকা। তবে অনিন্দিতার সঙ্গে হিরণের বিয়ে কি সত্যিই ভুল? নাকি আজ এই জায়গায় পৌঁছে এত বছরের দাম্পত্যতে বেশিই অস্বস্তিতে পড়েছেন তিনি? অনিন্দিতার সঙ্গে হিরণের বিয়ে হয় মাত্র ১৮ বছর বয়সে। তিনি নাকি একবার এও জানিয়েছিলেন, বাবা মায়ের সঙ্গে কম, হিরণের সঙ্গে বেশি সময় থেকেছেন।  



  • Jan 27, 2026 14:26 IST

    Hrithik Roshan: ক্রাচে হেঁটে হৃতিক! রসিকতায় ভর করেই দিলেন জবাব

    হঠাৎ ক্রাচে ভর দিয়ে হাঁটছেন হৃতিক রোশন (Hrithik Roshan) এই দৃশ্যই যথেষ্ট ছিল ভক্তদের মনে দুশ্চিন্তার ঝড় তুলতে। বলিউডের ‘গ্রিক গড’-এর এমন অবস্থা দেখে অনেকেই ভেবেছিলেন, নিশ্চয়ই বড় কোনো চোট বা শারীরিক সমস্যার শিকার হয়েছেন তিনি। কিন্তু বাস্তবটা ঠিক ততটা ভয়ের নয়। বরং নিজের স্বভাবসিদ্ধ রসবোধ আর দার্শনিক মনোভাব নিয়ে হৃতিক নিজেই সামনে এসে জানালেন, তাঁর শরীরের কিছু অংশ মাঝেমধ্যেই যেন নিজের ইচ্ছেমতো “ছুটি” নিয়ে নেয়, আর সেটাই তাঁর জীবনের সবচেয়ে অদ্ভুত কিন্তু স্বাভাবিক সত্য।



  • Jan 27, 2026 13:55 IST

    Mimi Chakraborty: 'যদি আজ একটি স্পষ্ট সীমারেখা না টানি', বনগাঁ বিতর্কে সাক্ষ প্রমাণ পেশ করলেন মিমি!

    অন্যদিকে, অনুষ্ঠানের ক্লাব আয়োজকেরা মিমির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দেড় ঘণ্টা দেরিতে অনুষ্ঠানে পৌঁছান মিমি। তবুও তাঁকে যথাযথ সম্মান জানিয়ে মঞ্চে তোলা হয়। আয়োজকদের দাবি, পুলিশের অনুমতি অনুযায়ী রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান করার ছাড় ছিল। সেই কারণে প্রশাসনিক নিয়ম মেনে তাঁকে অনুষ্ঠান শেষ করার অনুরোধ জানানো হয়।



Entertainment News Today