/indian-express-bangla/media/media_files/2025/12/02/amitabh-2025-12-02-13-59-57.jpg)
জেনে নিন আপডেট
Entertainment Latest Highlights: বলিউডের ইতিহাসে, অমিতাভ বচ্চনের কেরিয়ার যেমন সাফল্যে ভরপুর, তেমনই কিছু দুঃসহ অধ্যায়ও রয়েছে, যা আজও তাঁর পরিবারকে বেদনাতুর করে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ১৯৮২ সালের কুলি দুর্ঘটনা, যেখানে সহ-অভিনেতা পুনিত ইসারের সঙ্গে, একটি স্টান্ট দৃশ্য শুট করতে গিয়ে গুরুতরভাবে আহত হন বিগ বি। এই ঘটনা শুধু চলচ্চিত্র জগতকেই নাড়া দেয়নি, উদ্বেগে ফেলে দিয়েছিল পুরো দেশকে। সম্প্রতি অভিনেতা অভিষেক বচ্চন সেই অন্ধকার সময়ের স্মৃতিচারণ করলেন। এবং জানালেন কীভাবে তাদের পরিবার, সে সময়ের মানসিকভাবে মোকাবিলা করেছিল।
- Dec 11, 2025 20:35 IST
বিগ বসের পর বিতর্কে তানিয়া, স্টাইলিস্টের অভিযোগে তোলপাড় নেটদুনিয়া
ইনস্টাগ্রামে নিজের পোস্টে ঋদ্ধিমা তানিয়ার একটি সাক্ষাৎকারের ভিডিও যুক্ত করে লেখেন- তিনি সব সময় তানিয়াকে সমর্থন করেছেন, ভোটিং ভিডিও থেকে শুরু করে মিডিয়া বাইট- সবকিছুতেই পাশে ছিলেন। কিন্তু পরিবর্তে তিনি পেলেন ‘অ্যাপ্রিসিয়েশনের অভাব’ এবং ‘অসৌজন্যমূলক আচরণ।’ তার কথায়, “একটা সপ্তাহ জুড়ে সব পোশাক-শাড়ি, লেহেঙ্গা- সবই আমি পাঠিয়েছিলাম। ব্র্যান্ডগুলো দেখলেই বোঝা যাবে এগুলো কতটা ব্যয়বহুল।”
- Dec 11, 2025 19:06 IST
Bengali Serial TRP: টিআরপি দৌড়ে ফের শীর্ষে ‘পরশুরাম আজকের নায়ক’, রেটিং ছাড়াল ৯-এর ঘর
পরশুরাম আজকের নায়ক আবারও বেঙ্গল টপার। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং - ৯ ৪। স্টার জলসার আরেকটি ধারাবাহিক রয়েছে প্রথম পাঁচের দ্বিতীয় স্থানে। রাঙ্গামতি তীরন্দাজ জায়গা করে নিয়েছে ঠিক এরপরেই। প্রাপ্ত রেটিং ৯ ২। তৃতীয় স্থানে রয়েছে কোন ধারাবাহিক? ও মোর দরদিয়া ধারাবাহিক অল্প কিছুদিনের মধ্যেই টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে।
- Dec 11, 2025 17:49 IST
Lionel Messi-Shah Rukh Khan: শহরে মেসির আগমনে উন্মাদনা তুঙ্গে, ফুটবল কিংবদন্তিকে সঙ্গ দেবেন শাহরুখ!
কলকাতায় আসছেন ফুটবলের জাদুকর। মাঝখানে আর একটা দিন। শনিবার শহরে আরও একবার পা রাখবেন লিওনেল মেসি। যেন আবারও তাঁর ভক্তদের স্বপ্ন সত্যি হওয়ার পালা। তাঁকে একবার সামনে থেকে দেখার পালা। মেসি আসছেন বলে কথা, ভারতের নানা শহরে উৎসবের মতো পরিস্থিতি।
- Dec 11, 2025 16:49 IST
Salman khan: ব্যক্তিগত পরিচয়ের অপব্যবহার, কড়া পদক্ষেপ সালমান খানের
বলিউড সুপারস্টার সলমন খান, তাঁর ব্যক্তিত্ব ও প্রচারের অধিকার (personality and publicity rights) রক্ষার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার এই মামলার শুনানি নির্ধারিত হয়েছে। পিটিশনে সলমন দাবি করেছেন, তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর, সংলাপ, অঙ্গভঙ্গি, সাদৃশ্যসহ ব্যক্তিত্বের যেকোনো বৈশিষ্ট্য, অনুমতি ছাড়াই যেন ব্যবহার বন্ধ করা হয়, সেই প্রসঙ্গে আদালত যেন কঠোর নির্দেশ দেয়।
- Dec 11, 2025 15:55 IST
করণের সঙ্গে সম্পর্ক কেন ভাঙে? গৌরবের প্রেমে পড়তেই কৃতিকার বিচ্ছেদের গল্প ভাইরাল
টেলিভিশন-ওয়েব তারকা কৃতিকা কামরা, সম্প্রতি সামাজিক মাধ্যমে, নিজের ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়কে সামনে এনেছেন। অভিনেত্রী ইনস্টাগ্রামে ক্রিকেট হোস্ট ও কনটেন্ট ক্রিয়েটর গৌরব কাপুরের সঙ্গে সম্পর্ককে, অফিসিয়াল করেছেন। এই ঘোষণার পর থেকেই অভিনয়প্রেমী মহলে শুরু হয়েছে পুরনো স্মৃতিচারণ। বিশেষত সেই সময়ের, যখন কৃতিকা তাঁর প্রথম ধারাবাহিক কিতানি মোহাব্বত হ্যায়–এ সহ-অভিনেতা করণ কুন্দ্রার সঙ্গে সম্পর্কের মধ্যে ছিলেন।
- Dec 11, 2025 14:53 IST
Akshaye Khanna: ১৯ বছরেই টাক! গ্ল্যামারের আড়ালে লুকোনো যন্ত্রণা, 'ধুরন্ধরের' পর অক্ষয় খান্নার অতীতের কঠিন সত্য প্রকাশ্যে
বলিউডে বর্তমানে 'ধুরন্ধর' ছবিতে তার শক্তিশালী অভিনয়ের জন্য প্রশংসিত অক্ষয় খান্না। যদিও এই অভিনেতা, কখনোই নিজের ভেতরের দুর্বলতা লুকিয়ে রাখেননি। একটি পুরনো সাক্ষাৎকার আবারও মনে করিয়ে দিয়েছে, তাঁর সেই নির্মম সততার কথা- বিশেষ করে জীবনের এক কঠিন অধ্যায়, যখন কিশোর বয়সেই, তিনি তীব্র হারে চুল পড়ার সমস্যার মুখোমুখি হয়েছিলেন।
- Dec 11, 2025 13:50 IST
গৌরবের সঙ্গে ব্রেকফাস্ট ডেট! গুঞ্জনের ইতি টানলেন করণের প্রাক্তন
ইনস্টাগ্রামে কৃতিকা ছবিগুলোর সঙ্গে লিখেছেন, “Breakfast with…”- যা স্পষ্টতই গৌরব কাপুরের জনপ্রিয় শো Breakfast With Champions-এর প্রতি এক মজার ইঙ্গিত। ছবিতে দেখা যাচ্ছে, দু’জনেই একে অপরের সঙ্গ উপভোগ করছেন। হাসিমুখ, নির্ভার ভঙ্গি ও সহজতায় পরিপূর্ণ এই ছবিগুলো দেখে বুঝতে আর বাকি থাকে না, যে তারা বেশ কিছুদিন ধরেই একসঙ্গে রয়েছেন।
- Dec 11, 2025 12:42 IST
Trina Saha-Aryan: শাহরুখ-পুত্রকে দেখে মুগ্ধ তৃণা, অভিনেত্রীকে কলকাতা প্রসঙ্গে কী বললেন আরিয়ান?
তাঁর সঙ্গে তৃণার কী কথা হয়েছে, সেই নিয়ে নানা আলোচনা হয়েছে। কিং-পুত্রকে বেশ খোশমেজাজে দেখা গিয়েছে তাঁর সঙ্গে। এমনকি, তৃণা তাঁর সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন। আরিয়ানকে যে শাহরুখ বেসিক ভ্যালু শিখিয়ে বড় করেছেন, সেকথা মাঝেমধ্যেই শোনা যায়। নানা তারকা বলেন এমনই, যে শাহরুখ পুত্র সকলের সম্মান করতে জানেন। কলকাতায় এসেও এক ফ্যানের ফোন পড়ে যাওয়ায় নিজেই সেটি তুলে নেন তিনি।
- Dec 11, 2025 11:45 IST
গুরুতর আঘাতে যমে-মানুষে টানাটানি! বাবার যন্ত্রণা বুঝতে পারেননি অভিষেক?
ইউটিউব চ্যানেল পিপিং মুন-এর এক আলাপচারিতায় অভিষেক বলেন, দুর্ঘটনার সময় তাঁর বয়স ছিল মাত্র ছয়। তবুও সেই রাতের দৃশ্য তিনি আজও স্পষ্ট মনে করতে পারেন। তিনি জানান, তিনি ও তাঁর বোন শ্বেতা, তখন এক হোটেলে ছিলেন এবং অপেক্ষা করছিলেন শুটিং শেষে বাবার ফেরার। রাতের অন্ধকারে যখন অমিতাভকে ফিরতে দেখেন, তখন তাঁর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন মানুষ, যারা তাঁকে ধরে ধরে হাঁটতে সাহায্য করছিলেন। শিশুমনে কিছুই বুঝতে না পেরে, অভিষেক বাবাকে জড়িয়ে ধরতে এগিয়ে যান, কিন্তু ব্যথার কারণে অমিতাভ তাঁকে দূরে সরিয়ে দেন। অভিষেক বলেন, “আমি জানতাম না তিনি আঘাত পেয়েছেন, তাই আমি রাগ করে সারা রাত কাটিয়েছিলাম।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us