/indian-express-bangla/media/media_files/2026/01/29/arijit-singh-west-bengal-politics-2026-01-29-22-06-35.jpg)
Arijit Singh: নতুন কাজে অরিজিত...
Entertainment Latest Live News Updates: সংগীত পরিচালক প্রীতম, পরিচালক অনুরাগ বসু এবং গায়ক অরিজিৎ সিং- এই তিন নাম একসঙ্গে মানেই শ্রোতাদের জন্য নিশ্চিত সংগীতের ম্যাজিক। বিশেষ করে অনুরাগ বসুর ছবিতে প্রীতমের সুরে অরিজিতের কণ্ঠ বহুবার সৃষ্টি করেছে চার্টবাস্টার গান। ‘বরফি’, ‘জগ্গা জাসুস’, ‘লাইফ ইন আ মেট্রো’ কিংবা ‘লুডো’- প্রতিটি ছবিতেই এই ত্রয়ীর কাজ আজও দর্শকের মনে গেঁথে রয়েছে।
তবে সম্প্রতি অরিজিৎ সিং, প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার ঘোষণা করতেই, সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা। ভক্তদের একাংশ মনে করছেন, এবার হয়তো অরিজিৎ ক্যামেরার পিছনে কাজ করতে পারেন, এমনকি সিনে পরিচালনায়ও পা রাখতে পারেন। রেডিট ও অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে এই সম্ভাবনা নিয়ে আলোচনা তুঙ্গে।
- Jan 30, 2026 16:50 IST
Taj Mahal Diamond Necklace: হলিউড প্রিমিয়ারে নজরকাড়া মার্গট, গলায় ঝুলছে মুঘল স্মৃতি
রেড কার্পেটে একের পর এক গ্ল্যাম লুকে ধরা দিচ্ছেন মার্গট রবি (Margot Robbi) । সহ-অভিনেতা জ্যাকব এলরডির সঙ্গে এই ছবির বিশ্ব প্রিমিয়ারে বুধবার লস অ্যাঞ্জেলেসে তিনি যেন সময়কে ফিরিয়ে নিয়ে গেলেন ওল্ড হলিউডে। চোখধাঁধানো গাউনে মার্গট অবশ্যই নজর কেড়েছেন, তবে সেই রাতের আসল আকর্ষণ ছিল তাঁর গলায় ঝুলতে থাকা এক অনন্য নেকলেস। এই হীরের ইতিহাস শুধু হলিউডে সীমাবদ্ধ নয়, এর শিকড় ছড়িয়ে আছে মুঘল যুগ পর্যন্ত।
- Jan 30, 2026 16:08 IST
Border 2: বক্স অফিসে ৫০০ কোটি ছোঁয়ার পরই ছেলের ছবি দেখবেন সুনীল!
ভিড়, প্রশংসা সব মিলিয়ে ‘বর্ডার ২’ ছবিটি এখন আলোচনার শীর্ষে। এই সাফল্যের মাঝেও এক আশ্চর্য তথ্য সামনে এনেছেন সুনীল শেট্টি (Suniel Shetty) নিজেই। এক সাক্ষাৎকারে সুনীল জানান, ‘ছবিটি বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকা পার করলে তবেই তিনি প্রেক্ষাগৃহে বসে ছবিটি দেখবেন। সুনীল জানান, ‘এটা কোনও অহংকার নয়।’ বরং তিনি চান, দর্শকের ভালোবাসা ও ছবির সাফল্যই হোক তাঁর ছেলের কাজ জানা-বোঝার মাপকাঠি।
- Jan 30, 2026 15:30 IST
Dev-Rana Sarkar: জিৎ-প্রসেনজিৎকে অপমানের অভিযোগ, দেব-কে পরিকল্পিত টার্গেট? ইম্পা মিটিং প্রসঙ্গে বিস্ফোরক রানা
কানাঘুষো জানা গিয়েছে, দেব নাকি জিত-কে তাঁর ছবি রিলিজ নিয়েও অপমান করেছেন। প্রতি পুজোয় যেখানে দেব ছবি রিলিজ করেন, সেখানে তাকে বাধা দেওয়াটা নেহাতই সহজ না। যদিও বা পুজোর সময় ৪-৫টি ছবি রিলিজের ঘটনা একেবারেই নতুন না। তাহলে দেব-কে বাধা দেওয়া কেন? অভিনেতা কি আদৌ কাউকে অপমান করেছেন? কারওর সঙ্গে খারাপ আচরণ করেছেন? সেটাই উঠেছে প্রশ্ন।
- Jan 30, 2026 14:27 IST
Dev-Rachana: ‘১২ বছরে পারিনি, দেড় বছরে করে দেখাল’-রচনাকে মঞ্চে প্রশংসায় ভরালেন দেব
সিঙ্গুরের মঞ্চে দেবের মুখে শোনা গেল একেবারে খাঁটি, আন্তরিক স্বীকারোক্তি। তৃণমূলের দুই সেলেব সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও দেব পরপর ভাষণ দেন। রচনার বক্তব্য শেষ হতেই মাইক্রোফোন হাতে নিয়ে দেব হেসে বলেন, “আমি ভেবেছিলাম এখানে এসে দু’-তিনটে লাইন বলেই নামব। কিন্তু রচনাদি এত ভালো স্পিচ দিল! আমি ১২ বছর সাংসদ থেকেও এমন স্পিচ দিতে পারিনি, আর রচনাদি দেড় বছরেই সেটা করে দেখাল।” দেবের এই কথায় রচনা লাজুক হয়ে মুখে হাত দিয়ে হেসে ওঠেন, মঞ্চে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উষ্ণতা।
- Jan 30, 2026 13:46 IST
Amitabh Bachchan: যে প্রশ্ন আজও অমিতাভকে আবেগতাড়িত করে
তীব্র মানসিক চাপ ও হতাশার মধ্যে এক সন্ধ্যায় নিজেকে আর সামলাতে পারেননি অমিতাভ বচ্চন। ক্রোধ, ক্ষোভ আর অস্থির চিন্তায় ভর করে তিনি চলে যান বাবার পড়ার ঘরে। সেদিন জীবনে প্রথম ও শেষবারের মতো কবি হরিবংশ রাই বচ্চনের ওপর চিৎকার করে তিনি এক প্রশ্ন ছুড়ে দেন- “আপনি আমাকে জন্ম দিলেন কেন?” আজও সেই মুহূর্তটি অমিতাভ স্মরণ করেন গভীর আবেগে।
- Jan 30, 2026 13:20 IST
Virat Kohli-Anushka: হঠাৎ উধাও! বিরাটকে খুঁজে না পেয়েই অনুস্কার দ্বারস্থ ভক্তরা
সোশ্যাল মিডিয়া এবং ইনস্টাগ্রামের দুনিয়ায়, ভারতীয় ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলি এমন এক উচ্চতায় পৌঁছেছেন, যেখানে খুব কম সেলিব্রিটিই পৌঁছাতে পারেন। ২৭৪ মিলিয়নেরও বেশি ফলোয়ার নিয়ে, তিনি বর্তমানে ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদদের একজন। তাই শুক্রবার সকালে হঠাৎ করেই, তার অফিসিয়াল অ্যাকাউন্টটি সাময়িকভাবে অদৃশ্য হয়ে যাওয়ায়, মুহূর্তের মধ্যেই গোটা ইন্টারনেটে হইচই পড়ে যায়। ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উৎকণ্ঠা। অনেকেই ভাবতে থাকেন, এটি কি কোনও প্রযুক্তিগত ত্রুটি, নাকি এর নেপথ্যে অন্য কোনও বড় কারণ লুকিয়ে রয়েছে।
- Jan 30, 2026 12:39 IST
Jana Nayagan: আইনি জটে বিজয়ের ‘জন নয়াগণ’
থালাপথি বিজয়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘জন নয়াগণ’ ঘিরে সিবিএফসি-র (CBFC) সঙ্গে চলমান বিতর্ক এখন দক্ষিণী সিনেমার জগতে সবচেয়ে আলোচিত বিষয়। সংক্রান্তি মরশুমে মুক্তি পেয়ে বক্স অফিসে ঝড় তুলবে বলে যে ছবি নিয়ে এতদিন জোর চর্চা চলছিল, সেই ছবিই এখন আইনি জটিলতায় আটকে। প্রায় ৫০০ কোটি টাকার বিশাল বাজেটে তৈরি এই ছবিকে বিজয়ের রাজনৈতিক জীবনে পুরোপুরি প্রবেশের আগের “শেষ বড় পর্দার উপস্থিতি” হিসেবে দেখা হচ্ছে। তাই মুক্তি ঘিরে দর্শকের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। অগ্রিম বুকিং শুরু হওয়ার কথা থাকলেও, সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছবির মুক্তির তারিখ এখন অনিশ্চিত।
- Jan 30, 2026 11:33 IST
Prosenjit Chatterjee: কাকাবাবুকে এক নজর দেখতে শেওরাফুলিতে জনসমুদ্র, যা হল প্রসেনজিতকে ঘিরে..
কাকাবাবুকে দেখতে উপচে পড়া ভিড়। প্রসেনজিৎ-কে অতি কষ্টে ভিড় সামলে গাড়ি অবধি পৌছতে হল। তাঁকে ঘিরে ভক্তদের উনামদনা ছিল দেখার মত। এবং সিনেমাহলে পৌঁছেই কী বার্তা দিলেন প্রসেনজিৎ?
হাউস্ফুল হলে ঢুকেই আনন্দে আত্মহারা অভিনেতা। সকলের উদ্দেশ্যে হাত নাড়লেন তিনি। এবং অভিনেতাকে সামনে পেয়ে হলের মানুষের চিৎকার দেখার মত। তাঁদের আনন্দের শেষ নেই।
- Jan 30, 2026 10:38 IST
Arijit Singh: চার্টবাস্টার যুগের পর কি পরিচালনার পথে অরিজিৎ? কী ইঙ্গিত দিলেন অনুরাগ বসু?
পরিচালনায় আগ্রহ? অনুরাগ বসুর ইঙ্গিত
বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুরাগ বসু জানান, অরিজিতের এই সিদ্ধান্তে তিনি মোটেও অবাক নন। বরং বহুদিন ধরেই গায়কের মধ্যে ক্যামেরার আড়ালে কাজ করার আগ্রহ লক্ষ্য করেছেন। তিনি বলেন, “অরিজিৎ সিংয়ের সিদ্ধান্তে, সবাই হতবাক হলেও আমি একেবারেই অবাক হইনি। আমি ওকে দীর্ঘদিন ধরে চিনি। ও অসম্ভব প্রতিভাবান এবং গান ছাড়াও আরও অনেক কিছু করতে চায়।”


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us