Entertainment Latest Highlights: পকেটে কানাকড়িও নেই, যা শুনতে হয় নেহার স্বামী অঙ্গদকে

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
noname

জেনে নিন আজকের আপডেট...

 Entertainment Latest Highlights: নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর ২০১৮ সালের চুপচাপ বিয়ে, ইন্ডাস্ট্রিকে চমকে দিয়েছিল। প্রকাশ্যে কখনও সম্পর্কের কথা ঘোষণা না করেই, তাঁরা একটি গুরুদ্বারে ঘনিষ্ঠ পরিসরে গাঁটছড়া বাঁধেন। বিয়ের কয়েক মাস পরই, তাঁদের প্রথম সন্তান মেহরের জন্ম হয়। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে মনীশ পলের সঙ্গে এক পডকাস্টে অঙ্গদ তাঁদের প্রেমের গল্প, বন্ধুত্ব থেকে দাম্পত্যে পৌঁছনোর পথ- সবটাই খোলামেলা ভাবে ভাগ করে নেন।

Advertisment

আড্ডার ছলে মনীশ পল মজা করে বলেন, "আপনি ব্যাচেলর হিসেবে ঘুমিয়েছিলেন আর বিবাহিত হিসেবে জেগে উঠলেন- খবরটা একেবারে রাতারাতি!” উত্তরে অঙ্গদ স্মৃতিচারণা করে জানান, দিল্লির মালচা মার্গে একটি জিমে প্রথম নেহাকে দেখেন তিনি। “আমি ট্রেডমিলে এক ফিট মেয়েকে দৌড়াতে দেখলাম। বন্ধুরা বলল, ও মিস ইন্ডিয়া- নেহা ধুপিয়া। ওর দৌড়ানোর ভঙ্গি খুব সুন্দর লেগেছিল,” এমনটাই বলেন অঙ্গদ। পরপর কয়েকদিন তাঁরা একই জিমে গিয়েছিলেন, যদিও পরে নানা কারণে যাওয়া বন্ধ হয়ে যায়।

  • Dec 16, 2025 18:16 IST

    ‘ধুরন্ধর’-এর সাফল্যের মাঝেই রণবীর সিংয়ের শায়রি পোস্ট, জল্পনা তুঙ্গে

  • Dec 16, 2025 16:49 IST

    Chandan Sen: আদিবাসী ও মুসলিম ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ? SIR প্রসঙ্গে গুরুতর অভিযোগ চন্দন সেনের

    এই প্রসঙ্গে, তারকারা আদৌ কী বলছেন? তাঁরা কি এই ঘটনার ভাল কিছু দেখছেন? আদৌ এই ঘটনার প্রভাব পড়বে আসন্ন বিধানসভায়? এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল চন্দন সেনের সঙ্গে। কী বলছেন তিনি? তাঁর কথায়. "৩-৩ বার প্রমাণিত হয়েছে এটা একটা প্যাটার্ন। এবং ৩টে আলাদা রাজ্যে বিজেপি জিতেছে। এবং রাহুল গান্ধীকে ধন্যবাদ যে উনি তথ্য প্রমাণ সহ দেখিয়েছেন যে এই প্যাটার্ন কীভাবে তৈরি হয়। তবে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের মানুষরা সহজে থামবেন। তাঁরা সহজে এটাকে গ্রহণ করবেন বলে আমার মনে হয় না।" 

    Chandan Sen: আদিবাসী ও মুসলিম ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ? SIR প্রসঙ্গে গুরুতর অভিযোগ চন্দন সেনের

  • Dec 16, 2025 15:39 IST

    Ankush Hazra-Messi Kolkata Chaos: 'মানুষের কষ্টার্জিত টাকার সম্মান রাখা হয়নি', মেসি বিতর্কে অঙ্কুশ হাজরা

    অভিনেতা গতকাল এক অনুষ্ঠানে জানান, আশা করব যারা ব্যবস্থাপনায় আছেন, তাঁরা এটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন। তাঁর সঙ্গে সঙ্গে দেব আরও বলেন, আমায় কষ্ট দিয়েছে এই ঘটনাটা। কারণ, কলকাতায় অনেক মানুষ এসেছেন। অনেকেই আছেন যারা বারবার অনুষ্ঠান করেছেন, এই ঘটনা খুব অবাক করেছে। এখানেই শেষ না। মেসি ম্যাসাকার নিয়ে নিজেদের মন্তব্য রেখেছেন অঙ্কুশ ঐন্দ্রিলা নিজেও। অঙ্কুশকেও সেদিন দেখা যায়নি মেসির অনুষ্ঠানে।

  • Dec 16, 2025 13:19 IST

    Neha Dhupia marriage: 'পকেটে একটাকাও নেই, আমার মেয়েকে বিয়ে করবে?' অঙ্গদকে একথা কেন বলেছিলেন নেহার বাবা-মা?

    আড্ডার ছলে মনীশ পল মজা করে বলেন, "আপনি ব্যাচেলর হিসেবে ঘুমিয়েছিলেন আর বিবাহিত হিসেবে জেগে উঠলেন- খবরটা একেবারে রাতারাতি!” উত্তরে অঙ্গদ স্মৃতিচারণা করে জানান, দিল্লির মালচা মার্গে একটি জিমে প্রথম নেহাকে দেখেন তিনি। “আমি ট্রেডমিলে এক ফিট মেয়েকে দৌড়াতে দেখলাম। বন্ধুরা বলল, ও মিস ইন্ডিয়া- নেহা ধুপিয়া। ওর দৌড়ানোর ভঙ্গি খুব সুন্দর লেগেছিল,” এমনটাই বলেন অঙ্গদ। পরপর কয়েকদিন তাঁরা একই জিমে গিয়েছিলেন, যদিও পরে নানা কারণে যাওয়া বন্ধ হয়ে যায়।

  • Dec 16, 2025 12:10 IST

    Dev-Messi chaos Kolkata: কলকাতার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত? মেসি কাণ্ডে উদ্বেগ প্রকাশ দেবের

    শহরে এসেছিলেন ফুটলব কিংবদন্তি লিওনেল মেসি। তাঁকে নিয়ে যেমন উন্মাদনা ছিল ঠিক সেদিনের কিছু ঘটনা এবং ভক্তদের কাছে ঈশ্বরের বরপুত্রকে চাক্ষুষ করার স্বপ্ন যেন অধরা থেকে গিয়েছে। হাজার হাজার টাকা খরচ করে সেদিন মানুষ টিকিট কেটেছিলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু, মেসিকে ঘিরে যে অপ্রয়োজনীয় ভিড়- তাতে কেউ কিছুই দেখতে পারেননি। 

  • Dec 16, 2025 11:40 IST

    Subhahsree Ganguly: যুবভারতীর মেসি বিশৃঙ্খলায় শুভশ্রীকে আক্রমণ, 'আমিও দেখতে পাইনি', সন্তানদের হুমকির পর বিস্ফোরক অভিনেত্রী

    দিন তিনেক আগে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং মেসির ম্যাসাকার - দুটি ঘটনা যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেল। বাংলা চলচ্চিত্র জগতের, তবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় কে আমন্ত্রণ জানানো হয়েছিল মেসি যেদিন কলকাতায় এলেন সেদিন। অভিনেত্রী, হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে যান, সেখানে মেসির সঙ্গে কয়েকটি ছবি তোলেন। এবং সেই ছবি সমাজ মাধ্যমে শেয়ার হতেই রেগে কাই ভক্তরা। কারণ সেদিন যুবভারতীতে মেসিকে নিয়ে যে কান্ড ঘটেছে, হাজার হাজার টাকার টিকিট কেটে, কেউ মেসিকে দেখতে পারেননি।  শুভশ্রীর সঙ্গে রাজের বৈবাহিক সম্পর্ক এবং সরকার পক্ষের সঙ্গে তাদের ঘনিষ্ঠতাকে উল্লেখ করেই অভিনেত্রীকে যা তা বলা হয়। 

    Subhahsree Ganguly: যুবভারতীর মেসি বিশৃঙ্খলায় শুভশ্রীকে আক্রমণ, 'আমিও দেখতে পাইনি', সন্তানদের হুমকির পর বিস্ফোরক অভিনেত্রী

bollywood Entertainment News Today