Entertainment Latest Highlights: ছবি রিলিজের আগেই ক্ষতির মুখে অঙ্কুশ

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
ankush hazra 2

জেনে নিন আপডেট...

অঙ্কুশের এই ছবি আজ রিলিজ করতে চলেছে বলেই, নবীনা সিনেমার বাইরে তাঁদের ছবির পোস্টার লাগানো হয়েছিল। এক বড় সাইজের কাটআউট হিসেবে সেটিকে রাখা হয়েছিল। এবং সেটি একেবারেই ধ্বংস করে দেওয়া হয়েছে। নবীনা সিনেমা হলে এর আগেও আরেকটি ছবি নিয়ে উত্তেজনা ছড়ায়। সে ছবিটির নাম ছিল প্রজাপতি ২। সেই সিনেমা হলে দেবের ছবির শো না থাকায়, ভক্তরা প্রচন্ড মাত্রায় তাণ্ডব চালিয়েছিলেন সেখানে। আজ অঙ্কুশের ছবির পোস্টার ছিড়ে ফাটিয়ে পুরো একসার। একজন তারকার ছবি রিলিজ নিয়ে নানান ধরনের, প্ল্যানিং থাকে। প্রডিউসার হিসেবে অঙ্কুশের এই ছবি দ্বিতীয়। 

Advertisment

  • Jan 09, 2026 19:00 IST

    Dev: ১২ বছরের রাজনৈতিক ক্যারিয়ারের পরেও এমন কাণ্ড! দেবকে প্রকাশ্য মঞ্চে টেনে কী দাবি মুখ্যমন্ত্রীর?

    অভিনেতা এমনও জানিয়েছিলেন, ১৪ তারিখ তাঁকে ডেকে পাঠানো হবে, এমনটাই শুনেছেন তিনি। তবে, দেব মুখ্যমন্ত্রীর যে প্রিয় পাত্র, সেকথা আজ আবারও একবার প্রমাণিত হল। কেন? অভিনেতা আজ ইডি-র বিরুদ্ধে প্রতিবাদ যাত্রার মঞ্চে হাজির ছিলেন। যাদবপুর বাসস্ট্যান্ড থেকে হাঁটা শুরু করেছিলেন। শেষে মঞ্চে গিয়ে হাজির হন। আর সেখানেই দিদি দেব-কে ডেকে দাঁড় করালেন স্টেজে। তারপর?



  • Jan 09, 2026 18:02 IST

    Ankush Hazra Exclusive: সিসিটিভিতে ধরা পড়ল মুখোশধারী হামলাকারী! 'এভাবে ছবি রিলিজ করা যায় না', ক্ষোভে ফেটে পড়লেন অঙ্কুশ

    অঙ্কুশ হাজরার নতুন ছবি রিলিজ করছে আজ। নারী চরিত্র বেজায় জটিল- এই ছবি নিয়ে অঙ্কুশ বেজায় লড়াই করেছেন। এবং জেলাস্তরে নানা জায়গায় পৌঁছে গিয়েছেন তিনি। কিন্তু, তারপরেও আজ তাঁর মন ভার। যে নির্দিষ্ট দিনে, তিনি ছবিটা রিলিজ করতে চেয়েছিলেন, ২৩শে জানুয়ারী- সেটি তিনি করতে পারলেন না। তাঁর সঙ্গে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন। অঙ্কুশ তাঁর মধ্যে গতকাল এক বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছেন। নবীনা হলের সামনে তাঁর ৩০ ফুটের বড় কাটাউট ছিঁড়ে-নষ্ট করা হয়। 



  • Jan 09, 2026 17:19 IST

    আবেগে ভরপুর সৈনিকদের লভ স্টোরি, বর্ডার ২-র দ্বিতীয় গানে চোখে জল আসবে



  • Jan 09, 2026 16:52 IST

    Mamata Banerjee: যাদবপুর থেকে হাজরা, মমতার ৭ কিমি মিছিলে দেব, সায়নী, জুন, রচনাদের ভিড়...

    এমনকি, খেয়াল করলে দেখা যাবে, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তিনি নানা অভিযোগ করেন। বারবার তৃণমূল সরকার জানিয়েছে, এই কাণ্ড আগামীতে তৃণমূলের যে রননীতি, বিধানসভা নির্বাচনে - তাতে আঘাত হানার চেষ্টা করছে। এবং, আজ দুপুর গড়াতেই নিজের দলের সাংসদ এবং তারকাদের হাতে হাত মিলিয়েই তিনি হাঁটতে শুরু করেন। 



  • Jan 09, 2026 15:33 IST

    Aamir Khan: 'পরিবারের সঙ্গে ঝগড়া করা...', ভাই ফয়সালের অভিযোগ নিয়ে এতদিনে সরব আমির

    বলিউড তারকা আমির খান সম্প্রতি তার এবং ছোট ভাই ফয়সাল খানের দীর্ঘদিনের দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছেন। বহু বছর ধরেই তাদের ব্যক্তিগত বিরোধ, পারিবারিক কলহ এবং অভিযোগ- বিবাদ মিডিয়ায় আলোচনার কেন্দ্রে ছিল। এবার এক সাক্ষাৎকারে আমির প্রথমবারের মতো স্পষ্টভাবে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।



  • Jan 09, 2026 14:01 IST

    Tara-Veer: কনসার্ট বিতর্কে ফাটল? তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া নাকি আলাদা পথে!

    নেটিজেনদের প্রিয় সেলিব্রিটি দম্পতি তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়া নাকি তাদের সম্পর্কের ইতি টেনেছেন। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দু’জনের বিচ্ছেদ হয়েছে নীরবে, যদিও আলাদা হওয়ার প্রকৃত কারণ এখনও প্রকাশ্যে আনেননি তারা কেউই। এপি ধিলনের কনসার্ট সংক্রান্ত বিতর্কের কয়েকদিন পরেই তাদের ব্রেকআপের খবর নতুন করে চর্চায় এসেছে।



  • Jan 09, 2026 12:49 IST

    Rashmika Mandanna: বিয়ে নিয়ে গুঞ্জনের মাঝেই শীর্ষ করদাতা হিসেবে রশ্মিকার নাম

    শীর্ষ করদাতা হিসেবে উঠে এল রশ্মিকা মন্দানার নাম। দক্ষিণী সিনেমা থেকে বলিউড। দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয় এই অভিনেত্রী শুধু অভিনয়েই নয়, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও নজির গড়লেন। কর্ণাটকের কোডাগু জেলায় চলতি অর্থবর্ষে সর্বাধিক আয়কর প্রদানকারী হিসেবে তাঁর নাম প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভাসছেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)।



  • Jan 09, 2026 11:50 IST

    Shatrughan Sinha post: ‘সিদ্ধান্তের ভুল আমাকে তাড়িয়ে বেড়ায়’, রীনা রায়ের জন্মদিনে শত্রুঘ্ন সিনহার ভালোবাসা ভরা বার্তা

    ১৯৭৬ সালে সুভাষ ঘাইয়ের কালিচরণ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়েই শত্রুঘ্ন ও রীনার সম্পর্কের শুরু। ছবিটি শত্রুঘ্নের কেরিয়ারের প্রথম বড় সাফল্য এনে দেয় এবং তাঁদের অনস্ক্রিন রসায়ন তখন দর্শকপ্রিয়তার শীর্ষে। এরপর মিলাপ, সংগ্রাম, সত শ্রী আকাল, চোর হো তো অ্যায়সা সহ বহু হিট ছবিতে তাঁদের জুটিকে দেখা যায়। কাজের সম্পর্ক ধীরে ধীরে বাস্তব জীবনের রোম্যান্সে রূপ নেয় এবং ভক্তরা তাঁদের বিয়ের অপেক্ষা করছিলেন।



  • Jan 09, 2026 11:11 IST

    Ankush Hazra: 'আনন্দ পায় এসব করে?' ছবি রিলিজের আগেই বড় ক্ষতি অঙ্কুশের, হুঁশিয়ারি দিলেন অভিনেতা

    অভিনেতার এই দৃশ্য চোখে পড়তেই, খুবই মন খারাপ। তিনি সমাজ মাধ্যমে সেই ভিডিও শেয়ার করলেন। অভিনেতাকে বলতে শোনা গেল, "মানুষ মানুষের ক্ষতি করে কি আনন্দ পায় কে জানে । নারী চরিত্র বেজায় জটিল এর ৩০ ফুট এর 'coutout' এই ভাবে নষ্ট করে দেওয়া হলো navina হল এর সামনে । অবাক লাগে ভাবলে কোন জগতে আমরা বসবাস করছি।" এরপরই তিনি লাইভে এসে, আসল কথা বলে বসলেন। 



bollywood Entertainment News Today