Entertainment Latest Highlights: কবে রিলিজ করছে ধুরন্ধর ২-এর টিজার?

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
dhurandhar-still-13-2025-12-02-15-34-36

যা জানা গেল এই প্রসঙ্গে...

Entertainment Latest Highlights: সোমবার ইনস্টাগ্রামে রণবীর সিং ও ‘ধুরন্ধর’ টিম একটি স্টোরি পোস্ট করেন, যেখানে শুধু লেখা ছিল- “আগামীকাল (৩ ফেব্রুয়ারি), 12:12”। এই ছোট্ট বার্তাই ইঙ্গিত দিয়েছে যে বহু প্রতীক্ষিত ‘ধুরন্ধর 2’-এর টিজার মঙ্গলবার দুপুর ১২টা ১২ মিনিটে প্রকাশ পেতে চলেছে। পোস্টটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা। অনেকেই মন্তব্য করেন, “এটাই কি সেই বড় ঘোষণা?” আবার কেউ লিখেছেন, “ধুরন্ধর ইউনিভার্সের পরের অধ্যায় শুরু হতে চলেছে!”

Advertisment

  • Feb 03, 2026 19:27 IST

    Arijit Singh: অরিজিৎ সিংয়ের বাড়িতে পান হাতে আমির খান

    লাল কাপড়ে মোড়া এক গুচ্ছ পান। বলিউডের ঝলমলে দুনিয়ায় এমন উপহার খুব একটা দেখা যায় না। কিন্তু বাঙালি বাড়িতে এই পানই হয়ে ওঠে সম্মান, আন্তরিকতা আর সম্পর্কের নীরব ভাষা। সেই ভাষাতেই যেন কথা বললেন আমির খান। জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে উপহার হিসেবে পান নিয়ে হাজির হন আমির খান, আর এই দৃশ্য ঘিরেই শুরু হয়েছে নানা আলোচনা।



  • Feb 03, 2026 18:56 IST

    Mithun Chakraborty: বাবার জন্যই সব ক্রেজ! রাশিয়ান মেয়েরা পাত্তা দেন না নমোশিকে

    সম্প্রতি এক সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তীর ছেলে নমোশি চক্রবর্তী মজার কিন্তু বিস্ময়কর এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁর কথায় রাশিয়ার বহু নারী মিঠুন চক্রবর্তীকে বিয়ে করতে চান! নমোশি হেসে আরও বলেন, “আমি ওদের বলি, বাবা তো আর বিয়ে করতে পারবে না, আমার সঙ্গে দেখা করো। কিন্তু তাতে ওদের কোনও আগ্রহই নেই!” 



  • Feb 03, 2026 18:02 IST

    Arijit Singh: 'অরিজিৎ-কে নিলে ভাল হয় না?' জিয়াগঞ্জের ছেলেকে ভুলে কার ওপর বেশি ভরসা করেছিলেন অমল?

    পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অমল জানান, গানটির জন্য কিংবদন্তি গায়ক সোনু নিগমকে বেছে নেওয়া নিয়ে, শুরুতেই ইন্ডাস্ট্রির একাংশের মধ্যে প্রবল সংশয় ছিল। তাঁর কথায়, “অনেকে চাইছিলেন না যে সোনু নিগম ‘মেরে ঢোলনা 3.0’ গাইুক। সবাই নিশ্চিত ছিল না, সোনুর মতো একজনকে নেওয়া ঠিক হবে কিনা। আজ দেখুন, তিনি সর্বত্র। একটা গান সবকিছু বদলে দিতে পারে। এমনকি সোনু নিগমের মতো কিংবদন্তিকেও প্রমাণ দিতে হয়!”



  • Feb 03, 2026 16:49 IST

    Uorfi Javed: ধর্ম ত্যাগ, নাম বদলের গুজব! মুখ খুললেন উরফি জাভেদ

    উরফি জাভেদকে (Uorfi Javed) সম্প্রতি তার ধর্ম ও পরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলের মুখে পড়তে হয়েছে। কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয় যে তাঁকে ইসলাম থেকে বহিষ্কার করা হয়েছে এবং তিনি তার নাম পরিবর্তন করে গীতা ভরদ্বাজ রাখবেন। তবে উরফি নিজেই এই সমস্ত গুজব উড়িয়ে দিয়েছেন। উরফি জানিয়েছেন, ‘আমি ইতিমধ্যেই সমস্ত ধর্ম ত্যাগ করেছি। যদি আমি কোথাও না থাকি, তাহলে আমাকে কীভাবে বহিষ্কার করা যেতে পারে?’ তিনি আরও বলেন, ‘এগুলি সব ভিত্তিহীন গুজব, এবং আমি আমার নাম পরিবর্তন করতে যাচ্ছি না। আমি উরফি জাভেদ, গীতা ভরদ্বাজ নই।"



  • Feb 03, 2026 15:43 IST

    R Madhavan: স্টারডম ছেড়ে জীবন খুঁজতে পথে নামেন মাধবন

    মাধবন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান , ২০১১ সালে তিনি হঠাৎ করেই অভিনয় থেকে চার বছরের বিরতি নেন। কারণ,  নিজের কাজ নিয়েই গভীর হতাশা। তিনি বুঝতে পারেন, স্টার হওয়ার দৌড়ে নিজের সত্তাকেই হারিয়ে ফেলছেন। সেই উপলব্ধিই তাঁকে অভিনয় থেকে দূরে সরিয়ে দেয়। চার বছর দেশজুড়ে ঘুরেছেন, কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে, জীবনকে কাছ থেকে দেখেছেন।



  • Feb 03, 2026 15:16 IST

    Rajeev Khandelwal: বান্দ্রা কোর্টে আইনজীবীর পোশাকে রাজীব খান্ডেলওয়াল, অভিনয় ছেড়ে পেশা বদলের ইঙ্গিত?

    অভিনেতা রাজীব খান্ডেলওয়াল সম্প্রতি একটি রহস্যময় ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করে, অনুরাগী ও বিনোদন মহলে নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছেন। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব কম কথা বলেন রাজীব। সোশ্যাল মিডিয়াতেও তাঁর উপস্থিতি সীমিত। ফলে তাঁর এই অপ্রত্যাশিত পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা।



  • Feb 03, 2026 13:53 IST

    Arijit singh: অরিজিতের বাড়িতে আমিরের বৈঠক? জোর জল্পনা

    রবিবার রাতে হঠাৎ করেই কলকাতা বিমানবন্দরে দেখা যায় বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানকে। কোনও প্রচার ছাড়াই বাংলায় পা রেখে সড়কপথে তিনি পৌঁছে যান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে, সঙ্গীতশিল্পী অরিজিত সিংয়ের বাড়িতে। ধূসর টি-শার্ট, কালো লেদার জ্যাকেট ও চশমায় একেবারে সাদামাটা লুকে ধরা দেন আমির। সোমবার সকাল থেকেই অরিজিতের বাড়িতেই সময় কাটাচ্ছেন তিনি। সূত্রের খবর, বুধবার পর্যন্ত মুর্শিদাবাদে থাকার কথা আমিরের। এই সফরে নতুন ছবির পরিকল্পনা ও বাংলা শিল্পীদের যুক্ত করে কোনও বিশেষ কাজের সম্ভাবনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।



  • Feb 03, 2026 13:12 IST

    Arijit Singh: “এক-দু’ লাইন গাও”— অরিজিৎ সিংকে থামিয়ে আবদার আমির খানের

    অরিজিৎ সিংয়ের এমনই এক বড় ভক্ত হলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিভিন্ন সময়ে আমির প্রকাশ্যে অরিজিতের কণ্ঠের প্রশংসা করেছেন। একবার এমনই এক বিশেষ মুহূর্ত ধরা পড়ে, যখন COVID-19 তহবিল সংগ্রহের জন্য বিশ্বনাথ আনন্দের সঙ্গে একটি সেলিব্রিটি দাবা ম্যাচে অংশ নিয়েছিলেন আমির ও অরিজিৎ। খেলা শেষ হওয়ার পর সকলের বক্তব্য রাখার সময় আসে। অরিজিৎ কথা বলতে শুরু করতেই তাঁকে থামিয়ে দেন আমির।



  • Feb 03, 2026 12:43 IST

    Arijit singh: আরিজিতের সিদ্ধান্তে সঙ্গীত দুনিয়ায় ঝড়, মুখ খুললেন পলাশ সেন

    বলিউডের প্লেব্যাক জগত থেকে আরিজিৎ সিংয়ের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ইতিমধ্যেই সঙ্গীত মহলে তীব্র আলোড়ন তুলেছে। অনেকেই একে দেখছেন একটি যুগের অবসান হিসেবে, আবার কারও মতে এটি আরিজিতের স্বাধীন সঙ্গীতচর্চার নতুন অধ্যায়ের সূচনা। এই বিতর্কের মাঝেই মুখ খুললেন গায়ক পলাশ সেন। প্রায় দু’দশক ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা থেকে পলাশের দাবি, আরিজিতের এই সিদ্ধান্তের নেপথ্যের কারণ তিনি খুব ভালোভাবেই বুঝতে পারেন, এবং সেটাই এখন নতুন করে আলোচনা উসকে দিচ্ছে।



  • Feb 03, 2026 11:48 IST

    Dhurandhar 2: আদিত্য ধরের ইঙ্গিতে বাড়ল কৌতূহল, ‘ধুরন্ধর ২’ কবে আসছে?

    এর আগে অবশ্য গুঞ্জন ছড়িয়েছিল যে ‘ধুরন্ধর ২’-এর টিজার নাকি সানি দেওলের ‘বর্ডার ২’-এর সঙ্গে একযোগে প্রকাশ পাবে। সেই জল্পনার জবাব দিতে নিজেই এগিয়ে আসেন পরিচালক আদিত্য ধর। একটি ফ্যান-মেড মিম শেয়ার করে তিনি লেখেন, “টিজারটা কয়েক দিনের মধ্যেই আসছে!” এই মন্তব্যে তখনই স্পষ্ট হয়ে যায়, নির্মাতারা বড় কিছু পরিকল্পনা করেই এগোচ্ছেন।



Entertainment News Today