/indian-express-bangla/media/media_files/2025/11/24/live-2025-11-24-12-07-19.jpg)
জেনে নিন আজকের আপডেট...
Entertainment Latest News Highlights:
Ashlesha Sawant: টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা-দম্পতি অশ্লেষা সাওয়ান্ত এবং সন্দীপ বাসওয়ানা দীর্ঘ ২৩ বছরের লিভ-ইন সম্পর্কের পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ১৬ নভেম্বর বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরে একেবারেই ব্যক্তিগত ভাবে, শুধুমাত্র পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে। দুই দশকেরও বেশি সময় একসঙ্গে থাকার পর এই সহজ-সরল অনুষ্ঠানের মধ্যেই তারা জীবনের নতুন অধ্যায় শুরু করলেন।
- Nov 24, 2025 18:54 IST
Ditipriya Roy-Chirodini Tumi Je Amar: 'চিরদিনই তুমি যে আমার' থেকে সরলেন দিতিপ্রিয়া, জীতুর বিপরীতে অপর্ণা চরিত্র কে? চর্চা তুঙ্গে
দীর্ঘ টালবাহানার অবসান। অবশেষে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন জীতুর সহ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। প্রেস বিজ্ঞতিতে ঠিক কী জানানো হল? সোমবার দুপুরে লিখিতভাবে জানিয়েছেন তিনি শারীরিক ও মানসিক অপরাগতা হেতু চিরদিনই তুমি যে আমার-এ কাজ করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় তাঁকে জোরাজুরি করা অনৈতিক হবে বলে মনে করে আর্টিস্ট ফোরাম। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়ভার এবার চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থার। পোরামের শুধু একটাই আর্জি ধারাবাহিক যাতে বন্ধ না হয়, প্রতিটি কলাকুশলীর আর্থিক নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়। চিরিদিনই তুমি যে আমার-ও দিতিপ্রিয়ার পরিবর্তে অপর্ণার চরিত্রে কাকে দেখা যাবে সেটা তো সময় বলবে।
- Nov 24, 2025 12:42 IST
The Academy of Fine Arts Review: লোভ-পাপ-মৃত্যুর গল্প, কেমন হল ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’?
The Academy of Fine Arts Review: এই দুনিয়ায় সব কাজ-ই ফাইন আর্টিসট্রী সহকারে হয়। কিন্তু, কিছু অন্ধ লোভ সব সম্পর্কের সঙ্গে দাগাবাজি করতে বাধ্য করে সে কথা জয়ব্রত দাসের অ্যাকাডেমি অফ ফাইন আর্টস প্রমাণ করে। এই ছবি নিয়ে নানা বিতর্ক-নানা বচসা হয়েছে। শোনা গিয়েছিল ছবিতে অনেকগুলো কাট রয়েছে এবং এই ছবি প্রাপ্ত- বয়স্কদের জন্য। তাতে যদিও কোনও সন্দেহ নেই। কেমন হল এই বহু আলোচিত ছবি?
- Nov 24, 2025 12:10 IST
Ashlesha Sawant: ২৩ বছরের লিভ-ইন, অবশেষে বৃন্দাবনে পূর্ণতা পেল অভিনেত্রীর সম্পর্ক ...
বিয়ের অনুভূতি সম্পর্কে সন্দীপ জানান, বৃন্দাবনের প্রতি তাদের আকর্ষণই এই সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে। তাঁর কথায়, "অশ্বেষা আর আমি কয়েক মাস আগে বৃন্দাবনে গিয়েছিলাম। সেখানে রাধাকৃষ্ণ মন্দিরে যে শান্তি আর আধ্যাত্মিক টান অনুভব করেছি, তা আমাদের গভীর ভাবে ছুঁয়ে যায়। সেই অভিজ্ঞতাই শেষ পর্যন্ত আমাদের বিয়ে করার অনুপ্রেরণা দেয়। বাবা-মা তো বহুদিন ধরেই এ দিনের অপেক্ষায় ছিলেন। আমরা চেয়েছিলাম সবকিছু খুব সহজ আর অন্তরঙ্গ থাকুক। কৃষ্ণ মন্দিরে বিয়ে করার চেয়ে পবিত্র আর কীই বা হতে পারে!"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us