Entertainment Latest Highlights: সংসার বাঁচাতেই চুপ ছিলেন দেবলীনা?

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
noname

জেনে নিন আপডেট...

শেষ কিছুদিন ধরেই দেবলীনা নন্দী আলোচনায়। তাঁর জীবনে যে ধরণের ঘটনা ঘটছে, তা শুনলেও গা শিউরে উঠবেই। ভালবেসে চন্দননগরের ছেলে প্রবাহকে বিয়ে করেছিলেন। সেই বিয়েতে হাজির হয়েছিলেন অনেক চেনা মুখরা। কিন্তু, সুখের সংসার বেশিদিন স্থায়ী হল না। দিন দুয়েক আগে তিনি সমাজ মাধ্যমে এসে জানান, তাঁর সঙ্গে শ্বশুরবাড়ির এবং স্বামীর মানসিক নির্যাতনের কথা। 

Advertisment

কিন্তু, মাকে নিয়ে এহেন অশান্তি হবে - কল্পনা করা সম্ভব? দেবলীনার জীবনে একেবারেই তাই হয়েছে। শুধু তাই নয়, গায়িকার সঙ্গে কোনও অনুষ্ঠানে তাঁর মা যেতে পারবেন না? এই কথাই বলতে শোনা গেল তাঁর মাকে। আত্মহননের পথ বেছে নিয়েছিলেন দেবলীনা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এবং, খেয়াল করলে দেখা যাবে তাঁর মাকে নিয়ে যে বেজায় সমস্যা, যে মা তাঁর জন্য এতকিছু করেছেন, তাঁকে নিয়ে এত অশান্তি! আজ এক সাক্ষাৎকারে তিনি বলছেন... "ভালই সম্পর্ক ছিল আমাদের। বিয়ের আগে কথা হয়েছিল যে মা যাবে সব জায়গায়। মা ব্যাপারটা বোঝে। তাই বলে এই না, যে ওরা যাবে না। আমাদের সঙ্গে ওর মা অনেক জায়গায় গিয়েছে। পুরো পরিবার একসঙ্গে গিয়েছি।" 

  • Jan 07, 2026 20:42 IST

    Iman Chakraborty: ঠান্ডায় ত্রাহি ত্রাহি, পাহাড়ে গিয়ে কাকে আদরে ভরালেন ইমন?

    গায়িকা ইমন চক্রবর্তী বেশ কিছুদিন ধরেই ঠান্ডায় একেবারে কাবু। কিন্তু, তারপরেও তিনি ঠান্ডার জায়গায় চলে গিয়েছেন। ঠাণ্ডায় জুবুথুবু, শহর কলকাতায় বসে তিনি এত অতিষ্ঠ ছিলেন যে সমাজ মাধ্যমে এমন পোস্ট করেছিলেন এই অসভ্যের ঠাণ্ডা কবে যাবে? আর সেই মানুষ এই ভীষণ  ঠাণ্ডায় উত্তর বঙ্গে গান গাইছেন, প্রকৃতি উপভোগ করছেন। 



  • Jan 07, 2026 19:01 IST

    এক দশকের অভিনয় ক্যারিয়ারে ইতি, প্রয়াত অভিনেতা সুরেশ

    প্রবীণ অভিনেতা সুরেশ কুমারের আকস্মিক প্রয়াণে টলিউডসহ সমগ্র দক্ষিণী চলচ্চিত্রজগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। এই ঘটনা যেন, তাঁর সহ-শিল্পী, অনুসারী এবং চলচ্চিত্রপ্রেমীদের কাছে একটি বড় ধাক্কা। যদিও সুরেশ কুমারকে প্রায়শই পার্শ্বচরিত্রে দেখা গেছে। তবুও তাঁর অসামান্য স্বাভাবিক অভিনয়শৈলী দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছিল। ‘সীতাম্মা ভাকিতলো সিরিমাল্লে চেট্টু’, ‘মহানাটি’, ‘গোলকোন্ডা হাই স্কুল’, এবং ‘এনটিআর: কাথানায়াকুড়ু’-র মতো উল্লেখযোগ্য তেলুগু ছবিতে, তাঁর অভিনেতা জীবনের উপস্থিতি ছিল নিঃশব্দ অথচ শক্তিশালী। সীমিত স্ক্রিন টাইমেও কীভাবে চরিত্রকে জীবন্ত করে তোলা যায়, সুরেশ কুমার তারই উজ্জ্বল উদাহরণ।



  • Jan 07, 2026 18:06 IST

    Dharmendra: শেষ ছবির শুটে ভোর ৩টেয় দাঁড়িয়ে, ‘আমি কেন পারব না?’ ধর্মেন্দ্রর অকল্পনীয় পরিশ্রম প্রকাশ্যে

    পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে বিজয় জানান, যে তাঁরা একটি গুরুত্বপূর্ণ কাওয়ালি সিকোয়েন্স শুট করছিলেন- যা ধর্মেন্দ্রর চরিত্রের কলেজ রিইউনিয়নের দৃশ্য হিসেবে পরিকল্পিত ছিল। শুটিং চলছিল গভীর রাতে, প্রায় রাত ২.৩০ থেকে ৩টার মধ্যে। তাকে কিছু সহজ নাচের স্টেপ করার অনুরোধ জানানো হয়েছিল, এবং টিম ভেবেছিল তাঁর চলাফেরা যাতে সহজ থাকে। কিন্তু ধর্মেন্দ্র জানতে চান- অন্যরা কী নাচ করছে? যখন তাঁকে দেখানো হয় যে বাকিরা একে অপরের কাঁধে হাত রেখে লেগ স্টেপ করছে, তিনি প্রশ্ন করেন, “আমি কেন এটা করতে পারব না?”



  • Jan 07, 2026 17:08 IST

    Gulshan Devaiah: দাম্পত্যে ভাঙন, ৫ বছর পর আবার প্রাক্তন স্ত্রীর সঙ্গেই প্রেম! সম্পর্কের পাঠ পড়ালেন গুলশন

    অভিনেতা গুলশান দেভাইয়া আবারও পরিচিত জমিতে ফিরছেন, কিন্তু তাঁর কাছে এটি যেন এক নতুন সূচনা। বেঙ্গালুরুতে বড় হওয়া গুলশান, তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন অনুরাগ কাশ্যপের ২০১০ সালের থ্রিলার That Girl in Yellow Boots-এ, যেখানে তিনি কন্নড়ভাষী চরিত্র চিট্টিয়াপ্পা গৌড়ার ভূমিকায় অভিনয় করেছিলেন। প্রায় পনেরো বছর পর, আবারও একটি কন্নড়ভাষী চরিত্রে তাঁকে দেখা গেল- ঋষভ শেঠির বিশাল বাজেটের পিরিয়ড ফ্যান্টাসি Kantara: Chapter 1-এ, যা গত বছর মুক্তি পেয়েছিল।



  • Jan 07, 2026 16:26 IST

    Sayak Chakraborty: 'ওকে ভালোবাসলে ওর বিয়েতে নাচতাম না', দেবলীনার সংসার ভাঙছেন সায়ক! স্পষ্ট জবাব অভিনেতার

    বন্ধুর বিয়ে ভাঙার পেছনে এক বড় কারণ সায়ক নিজেই? দেবলীনার সঙ্গে মাঝেমাঝেই তাঁকে নানা ভ্লগে দেখা যায়। এবং, এরপরেও তাঁকে নিয়ে এত শোরগোল? আজ বেলা গড়াতেই নিজের ক্লারিফিকেশন দিতে এলেন সায়ক। দেবলীনাকে গতকাল দেখতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে আরেকটি ভিডিও বানান। 



  • Jan 07, 2026 15:00 IST

    Neena Gupta: ‘সাইনাস অপারেশন’-এর অজুহাতে ভেঙে গেল বিয়ে! অতীতের ট্রমা স্মরণ করলেন নীনা গুপ্তা

    ভারতের সিনে দুনিয়ায়, নীনা গুপ্তা শুধু একজন প্রতিভাবান অভিনেত্রী নন, বরং একজন শক্তিশালী নারী, যিনি জীবনের কঠিনতম সময়গুলিতে, সমাজের প্রচলিত নিয়মের বিরুদ্ধে লড়াই করে নিজের পথ তৈরি করেছেন। যদিও ১৯৮০-র দশকের শেষের দিকে, বিবাহ ছাড়াই গর্ভবতী হওয়ার কারণে, তিনি ব্যাপক সামাজিক সমালোচনা ও বিরোধিতার মুখে পড়েছিলেন, তার জীবনের সংগ্রামের শুরু আরও আগেই।

    Neena Gupta: ‘সাইনাস অপারেশন’-এর অজুহাতে ভেঙে গেল বিয়ে! অতীতের ট্রমা স্মরণ করলেন নীনা গুপ্তা



  • Jan 07, 2026 13:44 IST

    Debolina Nandy: সংসার বাঁচাতে চুপ ছিলেন! দেবলীনা হাসপাতালে, তাঁর মা প্রকাশ্যে আনলেন বড় সত্যি

    সেদিন সকাল থেকে প্রবাহের সঙ্গে মাকে নিয়ে প্রচন্ড ঝামেলা হচ্ছিল তাঁর। তাও আবার মাকে নিয়ে। এই বিষয়টা বারবার যেন আঙুল তুলছে সমাজের দিকে। যে মা পরিশ্রম করে সন্তানকে বড় করেছেন, তাঁর কি তবে কোনও অধিকার নেই। গায়িকার মা বলেন, "আমি অনেক কিছুই জানতাম। কিন্তু আমার মেয়ে সংসার ভালবাসে। ও যাতে সংসার করতে পারে, আমি ওকে কিছুই বলিনি। আমি প্রবাহকে বলেছিলাম, তুমি আমার জামাই না, আমার ছেলে হয়ে এসেছো। আমার ছেলে হয়েই থাকো।" যদিও গায়িকার মা জানান যে, প্রবাহ এবং তাঁর বাড়ির লোক কেউই এই তিনদিনে যোগাযোগ করার চেষ্টা করেননি। 



Entertainment News Today