Entertainment Latest Highlights: ৪০-এ পা দীপিকার

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
deepika pathan

যা করলেন দীপিকা... Photograph: (Instagram)

Deepika Padukone: সোমবার, বলিউড তারকা দীপিকা পাড়ুকোন, ৪০ বছরে পা রাখলেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কে ছুটি কাটাচ্ছেন। পরিবারের সঙ্গে নববর্ষ উদযাপন করার পর, সেখানেই জন্মদিন পালন করছেন। তবে জন্মদিনের কয়েক দিন আগেই, মুম্বাইয়ে আয়োজিত একটি বিশেষ ফ্যান মিটে, ভক্তদের সঙ্গে আগাম উদযাপন সেরে ফেলেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল।

Advertisment
  • Jan 05, 2026 16:04 IST

    Ashish Vidyarthi: গুয়াহাটির রাস্তায় দুর্ঘটনা, চিকিৎসকের পর্যবেক্ষণে আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী

    ঘটনার পর অভিনেতা ইনস্টাগ্রামে লাইভে এসে ভক্ত ও অনুরাগীদের আশ্বস্ত করেন যে তিনি এবং তাঁর স্ত্রী দু’জনেই নিরাপদ রয়েছেন। লাইভ ভিডিওতে আশিস জানান, বিভিন্ন সংবাদমাধ্যমে ঘটনাটি নিয়ে নানা রকম খবর প্রকাশিত হওয়ায় তিনি বিষয়টি নিজে পরিষ্কার করতে চেয়েছেন। তিনি বলেন, “গতকাল রূপালী আর আমি রাস্তা পার হচ্ছিলাম, তখন একটি বাইক আমাদের ধাক্কা দেয়। তবে ভয়ের কিছু নেই। আমরা দু’জনেই ভালো আছি।” তিনি আরও জানান, রূপালী বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর অবস্থাও স্থিতিশীল।



  • Jan 05, 2026 15:34 IST

    Dev: 'বাঙালি কাঁকড়ার জাত...', প্রকাশ্যে এ কী বললেন দেব?

    এক সময় এই ইন্ডাস্ট্রির স্বার্থেই দেব এগিয়ে এসেছিলেন। ছবি মুক্তির জটিলতা হোক বা স্ক্রিনিং কমিটি গঠন, এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনায় বসা—প্রতিটি ক্ষেত্রেই দেব ছিলেন অগ্রণী ভূমিকার মুখ। অথচ আজ সেই মানুষটিকেই যেন একঘরে করার চেষ্টা চলছে। যাদের জন্য একদিন তিনি লড়েছিলেন, সেই অংশেরই একাংশ এখন তাঁর বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।



  • Jan 05, 2026 14:48 IST

    Dev: জয় গোস্বামীর পর দেব? এসআইআর শুনানি নিয়ে নতুন জল্পনা

    মৌসুমী দাসের বক্তব্য অনুযায়ী, এসআইআর-এর শুনানিতে একাধিক পরিচিত মুখকে তলব করা হয়েছে। তিনি জানান, অভিনেত্রী লাবণী সরকার, অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়, কবি জয় গোস্বামী-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এই শুনানির জন্য ডাক পেয়েছেন। তাঁর দাবি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার মহম্মদ শামিকেও হাজিরার জন্য বলা হয়েছিল। তবে খেলার ব্যস্ততার কারণে তিনি নির্ধারিত দিনে উপস্থিত থাকতে পারেননি এবং তাঁর জন্য দ্বিতীয়বার তারিখ নির্ধারণ করা হয়েছে।



  • Jan 05, 2026 13:47 IST

    Dharmendra: 'এটা আমাদের ঘরের ব্যক্তিগত বিষয়', ধর্মেন্দ্রকে ঘিরে জল্পনায় মুখ খুললেন হেমা

    ২৪ নভেম্বর কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণের পর, তাঁর পরিবারকে ঘিরে নানা জল্পনা শুরু হয়। বিশেষ করে তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌর এবং দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীর পরিবার, আলাদা আলাদা প্রার্থনা সভার আয়োজন করায় অনেকেই ভাবেন, দুই পরিবারের মধ্যে ঘুণ ধরেছে। তবে সম্প্রতি, এই সমস্ত গুজবের অবসান ঘটিয়ে হেমা মালিনী স্পষ্ট জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণই পারিবারিক এবং এতে বিভেদের কোনও প্রশ্ন নেই।



  • Jan 05, 2026 13:06 IST

    Dhurandhar movie: 'ও কাশ্মীরি পণ্ডিত', ধুরন্ধর নিয়ে বিতর্ক! কোন রাজনীতিতে আপত্তি অনুরাগ কাশ্যপের?

    কাশ্যপ তাঁর পর্যালোচনায় ছবির নির্মাণকে “উচ্চমানের” বলে বর্ণনা করেন। তাঁর মতে, একজন গুপ্তচর বা সৈনিকের চরিত্রে, শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ বা ঘৃণা থাকা অস্বাভাবিক নয়। তিনি লেখেন, “একজন গুপ্তচর যদি শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে ঘৃণা না রাখে, তাহলে সে গুপ্তচর হতে পারে না। একইভাবে, একজন সৈনিকও যদি ক্ষোভ না রাখে, তাহলে সে সৈনিক হতে পারে না। এই জায়গায় আমার কোনও আপত্তি নেই।" 



  • Jan 05, 2026 12:22 IST

    Deepika Padukone: ৪০-এ পা দীপিকার, ভক্তদের স্বপ্ন পূরণ করলেন অভিনেত্রী, ফ্যান মিটে চমক

    ভাইরাল হওয়া ভিডিওগুলিতে দেখা যায়, জন্মদিনের কেক কাটার সময় ভক্তরা দীপিকার প্রথম সুপারহিট ছবি ‘ওম শান্তি ওম’-এর জনপ্রিয় গান ‘আঁখোঁ মে তেরি’ গাইছেন। ফ্যান মিটের নান্দনিকতা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে। অনেকেই এটিকে, কোনও তারকার আয়োজিত সবচেয়ে সুন্দর ও রুচিশীল ফ্যান মিট বলে অভিহিত করেছেন। পুরো ভেন্যুটি সাজানো ছিল মেরুন রঙের থিমে। টেবিলে গোলাপ দিয়ে সাজানো খাবার পরিবেশন করা হয়েছিল এবং পুরো সেটআপটি যেন কোনও সিনেমার সেটের মতোই দেখাচ্ছিল। 



  • Jan 05, 2026 11:11 IST

    Dev Visits Boroma: ‘এ বছরটা সহজ হবে না’, বড়মার মন্দিরে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দেবের

    শেষ কিছুদিন ধরে দেবের সময় একেবারেই ভালো যাচ্ছে না। যদিও বা বিষয়টা সময়ের কি না তাতে সন্দেহ আছে, গোটা ইন্ডাস্ট্রি এখন দেবের বিপক্ষে। এদের জন্য দেব চুরি করলেন, আর তারাই এখন দেবকে টার্গেট করে চলেছেন। দেব বনাম বাংলা ইন্ডাস্ট্রি- যে লড়াই শুরু হয়েছে, তা একেবারেই কাম্য নয়। ছবি রিলিজ নিয়ে স্ক্রিনিং কমিটির গঠন থেকে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা, সব বিষয়ে দেব ছিলেন একেবারে এগিয়ে। এই মানুষটাকে এখন কোণঠাসা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 



Entertainment News Today