Entertainment Latest Highlights: কাছের মানুষ হাত ছাড়লেন দেবলীনার

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
SnapInsta.to_486735772_18500387248044522_3134317606387309015_n

জেনে নিন আজকের আপডেট...

বছর শেষেই যেন দেবলীনা কুমারের জীবনে নেমে এল শোকের ছায়া। ২০২৫ শেষ হওয়ার আগেই যে কাছের মানুষকে হারাবেন তিনি, এমনটা হয়তো কল্পনাও করতে পারেননি। যদিও অভিনেত্রী সমাজ মাধ্যমে যে পোস্ট করলেন সেখানে লিখছেন, শান্তিতে ঘুমোন, এমনটা কেউ লিখবেন না দয়া করে। যে মানুষটিকে হারিয়েছেন তিনি, পরজন্মেই আবার তাঁকে।

Advertisment

অভিনেত্রীর কাকা পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তাঁর কাকার নাম সুদীপ্ত কুমার। ত্রিধারা এলাকার বেশ চেনা মুখ। তিনি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। এবং, অভিনেত্রী তাঁকে নিয়ে শোকাহত। তিনি কাকার সঙ্গে কাটানো সুন্দর কয়েকটি মুহূর্তের ছবি শেয়ার করলেন। দেবলীনা লিখছেন... 

  • Nov 30, 2025 18:13 IST

    Aashiqui star Rahul Roy: ব্রেন স্ট্রোকের পর নতুন শুরু? বিয়ের মঞ্চে গিটার হাতে 'আশিকি হিরো' রাহুলের ভিডিও ভাইরাল

    মহেশ ভাটের ১৯৯০ সালের আইকনিক মিউজিকাল রোম্যান্স আশিকি–র মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান রাহুল রায়। প্রথম ছবিতেই জাত-নায়কের ইমেজ তৈরি হওয়ায়, তিনি তখন হিন্দি সিনেমার সবচেয়ে কাঙ্ক্ষিত মুখ হয়ে ওঠেন। তবে আশিকির বিপুল সাফল্য পুনরাবৃত্তি করতে না পারায় ধীরে ধীরে পিছিয়ে পড়েন তিনি। বহু বছর পর ২০০৭ সালে বিগ বস–এর প্রথম সিজন জিতে আবার আলোচনায় আসেন।



  • Nov 30, 2025 16:36 IST

    Jeet: জন্মদিনে বড়সড় ধামাকা! বিপ্লবী না ডাকাত? কোন রূপে ফিরলেন জিৎ?

    বিপ্লবী নাকি ডকাত - সেই উত্তর আজও অধরা, কিন্তু তিনি যে বাংলার সুপারস্টার, সেকথা যেন গতকাল রাতেই প্রমাণিত হয়েছে। বাংলার অন্যতম সুপারস্টার জিৎ যে টলিপাড়ার শাহরুখ খান, সেকথা নিশ্চিত। গতকাল রাত ১২টা বাজতেই যে তাঁর বাড়ির নীচে অগণিত ভক্তরা জড়ো হয়েছিলেন, সেই দৃশ্য প্রমাণ করেছে যে জিতের তুলনা তিনি  নিজেই।



  • Advertisment
  • Nov 30, 2025 15:08 IST

    Raj Subhashree Daughter Yaalini: ছোট্ট ইয়ালিনির দ্বিতীয় জন্মদিনে মন ভরানো মুহূর্ত শেয়ার করলেন রাজ-শুভশ্রী



  • Nov 30, 2025 14:07 IST

    ক্যানসারের সঙ্গে লড়াই শেষ, প্রয়াত ভারতীয় সিনেমার কিংবদন্তি

    কন্নড় চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা ‘মহীশূর’ শ্রীকান্তইয়া উমেশ দীর্ঘদিন ক্যান্সারে ভুগে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সূত্রে জানা গেছে, কিছুদিন আগে অসুস্থতা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর প্রয়াণে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



  • Nov 30, 2025 13:28 IST

    Devlina Kumar: 'পরের জন্মে আবার', চলে গেলেন কাছের মানুষ, শোকে আচ্ছন্ন দেবলীনা

    বছর শেষেই যেন দেবলীনা কুমারের জীবনে নেমে এল শোকের ছায়া। ২০২৫ শেষ হওয়ার আগেই যে কাছের মানুষকে হারাবেন তিনি, এমনটা হয়তো কল্পনাও করতে পারেননি। যদিও অভিনেত্রী সমাজ মাধ্যমে যে পোস্ট করলেন সেখানে লিখছেন, শান্তিতে ঘুমোন, এমনটা কেউ লিখবেন না দয়া করে। যে মানুষটিকে হারিয়েছেন তিনি, পরজন্মেই আবার তাঁকে...



  • Nov 30, 2025 12:57 IST

    Randeep Hooda Lin Laishram Baby: দ্বিতীয় বিবাহবার্ষিকীতে জোড়া উদযাপন, দুই থেকে তিন হচ্ছেন রণদীপ-লিন

    Randeep Hooda Lin Laishram Pregnancy: আজ থেকে দু'বছর আগে ২৯ নভেম্বর বৈবাহিকবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রণদীপ হুডা ও লিন লাইশ্রাম। দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন দম্পতি। দুই থেকে তিন হচ্ছেন রণদীপ-লীন। সদ্যই মা হয়েছেন ক্যাটরিনা কইফ ও পরিণীতি চোপড়া। এবার সেই তালিকার নয়া সংযোজন হতে চলেছেন রণদীপ ঘরনী। দ্বিতীয় বিবাহবার্ষিকীতে ডবল সেলিব্রেশন। যুগলের একটি ছবি পোস্ট করে হবু বাব-মা লিখেছেন, 'দু'বছরের ভালবাসা, অ্যাডভেঞ্চার, আর এখন…আমাদের ছোট্ট সোনা আসছে।'



  • Nov 30, 2025 12:14 IST

    Jeetu Kamal Announcement: দিতিপ্রিয়ার সঙ্গে মনোমালিন্য! শনিবার সকালে লাইভে এসে শেষ সিদ্ধান্ত নিয়ে নিলেন জীতু কমল

    জীতু কমলের (Jeetu Kamal) ভক্তদের জন্য বিরাট দুঃসংবাদ। শনিবার অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়া সোশাল মিডিয়ায় লাইভে এসে বড় ঘোষণা করেছেন।  ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে কাজ করছেন। তা শেষ করে তিনি আর কোনো টিভি সিরিয়ালে কাজ করবেন না।

    Jeetu Kamal Announcement: দিতিপ্রিয়ার সঙ্গে মনোমালিন্য! শনিবার সকালে লাইভে এসে শেষ সিদ্ধান্ত নিয়ে নিলেন জীতু কমল



  • Nov 30, 2025 11:55 IST

    Anupam Kher: ৮ ঘণ্টা লাগাতার...! মাদকাসক্তির ভয়ঙ্কর রাত, ভাং খাওয়ার পর কী হয়েছিল অনুপমের সঙ্গে?

    অভিনেতা অনুপম খের ১৯৮০-এর দশকে তাঁর অভিনয়জীবন শুরু করেন। খেয়াল করলে দেখা যাবে, চার দশকেরও বেশি সময় ধরে সিনে জগতে তিনি সক্রিয় রয়েছেন। সিনে দুনিয়ায় দীর্ঘদিন ধরে মাদক ও নিষিদ্ধ পদার্থের ব্যবহার নিয়ে নানা অভিযোগ ওঠে, এবং বহু অভিনেতা অতীতে এসব পদার্থের অভিজ্ঞতার কথা স্বীকারও করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম খেরও জানিয়েছেন, একসময় তিনি গাঁজা ও হোলির সময় ভাং সেবন করেছিলেন- আর সেই অভিজ্ঞতার পর তিনি প্রতিজ্ঞা করেন, আর কখনো এসব ছুঁবেন না।



bollywood Entertainment News Today